
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ২২:৩০

কুষ্টিয়ার কুমারখালীতে সবুজ আলী (৩০) নামের এক ক্যাবল অপারেটরের মৃত্যু হয়েছে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হন সবুজ আলী।শনিবার (৩০ অক্টোবর) কুমাখালী উপজেলার আলাউদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত সবুজ একই উপজেলার পশ্চিম লাহিনি পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ইন্টারনেটের সংযোগ লাইন টানার জন্য আলাউদ্দিন মোড়ে বৈদ্যুতিক খুটির নিচে কাজ করছিলেন সবুজ। সাড়ে ১১টার দিকে সবুজ বৈদ্যুতিক খুটিতে তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সবুজের লাশ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই মোল্লা বলেন, সবুজ কুষ্টিয়ার কেসি টিভি অফিসে কাজ করতেন। সেখান থেকেই তিনি ইন্টারনেটের তার বাঁধতে কুমারখালী যান।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ সবুজের লাশ উদ্ধার করেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
