
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ২:২০

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। উপজেলায় ১২টি ইউনিয়নের সব কয়টিতে আওয়ামীলীগের প্রার্থী বিরুদ্ধে লড়বে জামায়াত বিএনপি'র নেতাকর্মীরা। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ এবং দাখিল করেছে অনেকে।
বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদ সহ সব ধরনের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ অনেক কেন্দ্রীয় নেতারা। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলগতভাবে বয়কটের কথা বললেও সে সিদ্ধান্ত মানছেনা তৃণমূলের প্রার্থীরা। বিএনপি-জামাত জোটের রাজনীতির সাথে সম্পৃক্ত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক ছাড়া অংশ নিচ্ছেন ইউপি নির্বাচনে। ইতোমধ্যে গত শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড কর্তৃক নির্বাচিত কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ১২ জনকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন।
কালীগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি-জামায়াত জোটের রাজনীতির সাথে সম্পৃক্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন এবং দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন যুবলীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য শ্যামলী রানী অধিকারী তাঁর বিরুদ্ধে লড়বেন সাবেক থানা ছাত্রদলের সভাপতি রবিউল্লাহ বাহার, জামায়াত নেতা কে এম রওশান আলি। ২নং বিষ্ণুপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন তাঁর লড়বেন থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
৩নং চাম্পাফুল ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক গাইন তাঁর বিরুদ্ধে লড়বেন থানা বিএনপি সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল। ৪নং দক্ষিন শ্রীপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি গোবিন্দ মন্ডল নৌকার মনোনয়ন পেয়েছেন তাঁর বিরুদ্ধে লড়বেন থানা বিএনপি'র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম এবং বিএনপি নেতা জুলফিকার সাপুই। ৫নং কুশুলিয়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন কাসেম মোহাম্মদ আব্দুল্লাহ তাঁর বিরুদ্ধে লড়বেন থানা বিএনপি'র সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম এবং থানা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান।

৬নং নলতা ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় নৌকার মনোনয়ন পেয়েছেন তাঁর বিরুদ্ধে লড়বেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ড্যাবের মহাসচিব ডাক্তার শহিদুল আলমের একান্ত ঘনিষ্ঠভাজন বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান পাড়। ৭নং তারালী ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট তাঁর বিরুদ্ধে লড়বেন জামাতের সাবেক শূরা সদস্য সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর। ৮নং ভাড়াসিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন নৌকার মনোনয়ন পেয়েছেন তাঁর বিরুদ্ধে লড়বেন থানা বিএনপি'র সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাস এবং থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি।
৯নং মথুরেশপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন ফিরোজ আহমেদ তাঁর বিরুদ্ধে লড়বেন থানা বিএনপি'র যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম বাবু। ১০নং ধলবাড়িয়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব কাজী শওকাত হোসেন তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম। ১১নং রতনপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন আলিম আল রাজি টোকন তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন থানা বিএনপি'র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।
১২নং মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন নৌকার মনোনয়ন পেয়েছেন তাঁর বিরুদ্ধে লড়বেন থানা বিএনপি'র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাজান আলী ও থানা যুবদলের যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন। এছাড়াও উপজেলার ইউনিয়ন গুলিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও জামায়াত বি,এন,পির সমর্থিত একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করবে বলে শোনা যাচ্ছে।