
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১:২

দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায়, দেবীদ্বারের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে কথা বলতে যেয়ে আলোচকগন বলেন, উপজেলা সদরে কিশোর গ্যাং গুলোর দৌরাত্ম আশংকাজনকভাবে বেড়েছে। উপজেলা সদরেই ছোট বড় প্রায় ১০/১২টি কিশোর গ্যাং তৈরী হয়েছে। তারা নিছক ঘটনায় এক গ্রæপের সাথে অন্য গ্রæপের সংঘর্ষ বাঁধিয়ে শক্তির মহড়া জানান দিচ্ছে। এদের মধ্যে কয়েকটি গ্রæপ স্কুল চলাকালীন সময়ে দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে (বখাটেদের) ভীড় এবং ছাত্রীদের উত্তক্তই নয়, ছাত্রীদের সাথে কথা বলা নিয়ে এক গ্রæপ অপর গ্রæপের উপর হামলা করতে দেখা যায়। এসময় সংঘর্ষে লিপ্ত গ্রæপগুলো বড় ভাইদের ডেকে আনতে দেখা যায়, বড় ভাইদেরও কোন বিপদ হলে বা সংঘর্ষে জড়িয়ে পড়লে কিশোর গ্যাংগগুলোও তাদের পাশে দাড়ায়।
মাঝে মাঝে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে সাজা কিংবা অভিভাবকদের হাতে তুলে দিলেও ওদের তেমন কোন পরিবর্তন দেখা যায়না। এরা প্রকাশ্যে এবং রাতের আধাঁরে উপজেলা কমপ্লেক্স, হলরোম, শিশু পার্কের পেছনে, দেবীদ্বার মোল্লাবাড়ির পেছনে নির্মানাধীন ভবনগুলোতে এবং পল্লীবিদ্যুৎ অফিস, গোমতী নদীর ভেরীবাঁধসহ অন্তত: ২৫/৩০টি স্পটে মাদক সেবনের আড্ডা বসে। মাদকের টাকার অভাবে বাবার পকেট কাটা, মায়ের গহনা চুরি এমনকি মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর ও ছিনতাইয়ের মতো ঘটনায় যুক্ত হয়ে পড়েছে। মাদকের কারনে চুরি, ছিনতাই বেড়ে গেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

আলোচকরা আরো বলেন, এসব বিষয়গুলো নিয়ন্ত্রন প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, রাজনৈতিক নেতৃত্ব এবং অভিভাবকদের সার্বিক সহযোগীতা প্রয়োজন। একজন নারী আলোচক উদাহরণসহ বলেই ফেললেন, যে কিশোর- যুব- তরুণরাই শুধু মাদকাসক্ত নয়, নারীরাও আসক্ত হয়ে পড়ছে। মাদক নির্মূলে মাদক সরবরাহকারী, বিক্রেতা এবং এসবের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন- নবী তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃংখলা সভায় বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান, দেবীদ্বার ট্রাফিক ইউনিট’র (উপ-পরিদর্শক) টিআই মোঃ নুরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আলী জিন্নাহ, বরকামতা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউছুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’র সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার প্রমূখ।
আইনশৃংখলা বৈঠক শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত থেকে আলোচনা ও বিভিন্ন উন্নয়ক কাজের পরিকল্পনা গ্রহন করেন।