
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ২০:৩৯

আসছে নতুন বছরের (২০২২) কোন কোন দিন সরকারি ছুটি থাকবে সেই তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন।২২ দিন সরকারি ছুটির মধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

কোনো ট্যাগ পাওয়া যায়নি