
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ২৩:৪০

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোয়ালন উপজেলার উজানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফকির ইউনুস আলী। রবিবার দুপুর ১ টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ এর হাতে এ মনোনয়ন পত্র জমা দেন ফকির ইউনুস আলী।
উল্লেখ্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ২০২১ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর, মনোনয়ন বাছাইয়ের তারিখ ২১ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

কোনো ট্যাগ পাওয়া যায়নি