সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৮ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে আয়কর পরিশোধের নোটিশ হতদরিদ্রদের, চাঞ্চল্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ৩:১২

শেয়ার করুনঃ
বরিশালে আয়কর পরিশোধের নোটিশ হতদরিদ্রদের, চাঞ্চল্য

বরিশালের গৌরনদী উপজেলার দুই গ্রামের চারটি হতদরিদ্র পরিবারের গৃহবধূর নামে আয়কর পরিশোধের নোটিশ দেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নোটিশপ্রাপ্তদের পরিবারের মধ্যে এনিয়ে চরম হতাশা বিরাজ করছে। আয়কর পরিশোধের নোটিশপ্রাপ্ত গৃহিনীরা হলেন, মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের ভ্যানচালক কবির ইসলাম বেপারীর স্ত্রী গৃহিনী কল্পনা বেগম, মাহেন্দ্রা চালক ফারুক হোসেনের স্ত্রী সেলিনা বেগম, দিনমজুর মহসিন বেপারীর স্ত্রী সুবর্না মোহসিন ও বিল্বগ্রাম এলাকার দিনমজুর চাঁনমিয়া সরদারের স্ত্রী গৃহিনী মনোয়ারা বেগম।

নোটিশপ্রাপ্ত গৃহিনী কল্পনা বেগম, সেলিনা বেগম ও সুবর্না মোহসিন একই পরিবারের আপন তিন সহদরের স্ত্রী। নোটিশে তাদের গ্রাম মাহিলাড়া উল্লেখ করা হলেও তারা তিনজনই শরিফাবাদ গ্রামের বাসিন্দা। এরমধ্যে কল্পনা বেগম ও সুবর্না মোহসিনের নামে গত ২৮ জুলাই, সেলিনা বেগমের নামে ২২ আগষ্ট এবং মনোয়ারা বেগমের নামে ২৪ আগষ্ট বরিশাল উপ-কর কমিশনার কার্যালয়ের (বৈতনিক) শাখা থেকে উপ-কর কমিশনার স্বাক্ষরিত নোটিশগুলো ইস্যু করা হয়েছে। নোটিশে কল্পনা বেগম ও সুবর্না মহসিনকে আয়কর পরিশোধ না করার জন্য কেন জরিমানা করা হবেনা তাহার কারন দর্শানোর জন্য আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ দেয়া হয়। এছাড়াও মনোয়ারা বেগমকে কেন জরিমানা করা হবেনা তার কারন দর্শানোর জন্য আগামী ৭ সেপ্টেম্বর নির্দেশ দেয়া হয়েছে। সেলিনা বেগমকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা পরিশোধের জন্য নির্দেশ দেয়া হয়।

আরও

লকডাউনেও ঢাকার সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল

লকডাউনেও ঢাকার সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল

সোমবার সকালে গৃহিনী সুবর্না মোহসিন জানান, তার স্বামী একজন দিনমজুর। তাদের পরিবারে দুইটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। শুধুমাত্র বসতভিটে ছাড়া তাদের আর কোন সম্পত্তি নেই। এরপরেও আয়কর পরিশোধ করার জন্য বরিশাল উপ-কর কমিশনারের কার্যালয় থেকে তার নামে রাষ্ট্রীয় খামে চিঠি ইস্যু করা হয়েছে।

একইদিন দুপুরে গৃহিনী কল্পনা বেগম জানান, তার স্বামী একজন ভ্যানচালক। এমন কোন সম্পদ তাদের নেই যে তার নামে আয়কর পরিশোধের জন্য সরকারী চিঠি ইস্যু করা হয়েছে। একই কথা জানিয়েছেন, বিল্বগ্রাম এলাকার দিনমজুর চাঁনমিয়ার স্ত্রী মনোয়ারা বেগম।

হতদরিদ্রআয়কর নোটিশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

লকডাউনেও ঢাকার সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল

লকডাউনেও ঢাকার সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গৃহিনী সেলিনা বেগম জানান, তার স্বামী একজন মাহেন্দ্রা চালক। অথচ তার নামে আয়কর পরিশোধের জন্য নোটিশ করা হয়েছে। এমনকি সে (সেলিনা) আয়কর পরিশোধ না করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে মর্মে নোটিশ জারি করা হয়।

এ বিষয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, তার ইউনিয়নের আয়কর পরিশোধের জন্য নোটিশপ্রাপ্ত চারজন গৃহিনী হতদরিদ্র। যারমধ্যে সুবর্না মোহসিন এবং সেলিনা বেগমের স্বামীর নামে ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সহায়তা কর্মসূচীর রেশন কার্ড দেয়া হয়েছে। এছাড়াও অপর দুইজন গৃহিনীর স্বামী দিনমজুর। তাদেরকেও সরকারী-বেসরকারী সহযোগিতা নিয়ে চলতে হয়। হতদরিদ্র পরিবার চারটিকে আয়করের আওতামুক্ত করার জন্য তিনি (ইউপি চেয়ারম্যান) সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, আয়কর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে পরিবার চারটিকে আয়কর মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) মোঃ আবুল কালাম আজাদ জানান, যদি কেউ জাতীয়পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে ই-টিআইএন গ্রহন করেন নিয়ম অনুযায়ী তাকে আয়করের আওতায় নিয়ে আসা হয়। এক্ষেত্রে ওই চারজনের আইডি কার্ড ব্যবহার করে কেউ হয়তো আয়করের জন্য রেজিট্রেশন করেছেন। ফলে তাদেরকে কর রিটার্ন দাখিলের জন্য নোটিশ দেয়া হয়েছে। আর নির্দিষ্ট সময়ে রিটার্ন দাখিল না করলে নূন্যতম জরিমানা পাঁচ হাজার টাকা। তিনি আরও জানান, ওই চারজন কিংবা চারজনের মধ্যে যে কেউ একজন অফিসে কাগজপত্র নিয়ে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

সর্বশেষ সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

লালমনিরহাটে গরুবাহী ভটভটি ও মোটরসাইকেলকে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গরুর ব্যাপারী ফজলুল হক

খাগড়াছড়িতে ডাকসু ভিপির বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা

খাগড়াছড়িতে ডাকসু ভিপির বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝালকাঠিতে জনজীবন বিপর্যস্ত, ফসলের ক্ষতির শঙ্কা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝালকাঠিতে জনজীবন বিপর্যস্ত, ফসলের ক্ষতির শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির জনজীবন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী ও মাঝারি বৃষ্টি শনিবারও থেমে থেমে অব্যাহত রয়েছে। এতে শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও শ্রমজীবীরা। একই সঙ্গে রোপা আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বৃষ্টির কারণে ঝালকাঠি শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে

বৈরী আবহাওয়ায় হিলি বন্দর পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

বৈরী আবহাওয়ায় হিলি বন্দর পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বন্দরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরিদর্শনকালে চেয়ারম্যান স্থলবন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেন। বন্দরের অবকাঠামোগত অবস্থা,

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার অবৈধ তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার অবৈধ তামাক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ১০টা ২০