বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬১৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে তুলকালাম কান্ড!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২১, ২১:৪৯

শেয়ার করুনঃ
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে তুলকালাম কান্ড!

দেবীদ্বারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬ সদস্যের একটি দল কর্তৃক অভিযান চালাতে যেয়ে তুলকালাম কান্ড ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযানে রাসেল(২৭) নামে এক যুবকের ঘরে তল্লাসী চালিয়ে মাদক উদ্ধার এবং ৬ হাজার টাকা আদায়ের ঘটনায় স্থানীয়রা ভূঁয়া ডিবি পুলিশ সন্দেহে তাদের গনধোলাই দিয়ে স্থানীয় পুলিশের একজন উর্ধতন কর্মকর্তার বাড়িতে নিয়ে যান। দেবীদ্বার থানা পুলিশ হেফাজত থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক ৬ সদস্যকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। 

ঘটনাটি ঘটে বুধবার সকাল ১১টায় উপজেলার জাফরগঞ্জ গোমতী নদীর বেরিবাঁধ সংলগ্ন গোদারাঘাট মীর বাড়ির মৃত; বজলু মিয়ার বাড়িতে।

আরও

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

স্থানীয়রা জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক আবু বকর ছিদ্দিক, গাড়ি চালক মো. রফিকুল ইসলাম, সিপাই মো. শরিফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) উত্তম বরন দেবনাথ, সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) আবুল কাসেম, সিপাই মিঠুন চন্দ্র রবি দাস সহ ৬ সদস্যের একটি দল ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টিকার লাগানো একটি জিপ নিয়ে জাফরগঞ্জ বাজারে আসেন। (গাড়ি নং- নাভারা এল,ই ঢাকা-মেট্রো ঠ- ১৩-১৬৭৯)। পরে তারা জাফরগঞ্জ গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন গোদারাঘাট মীরবাড়ির মৃত; বজলু মিয়ার বাড়িতে যেয়ে মৃত; বজলু মিয়ার পুত্র মো. রাসেল ইসলাম(২৭)কে খোঁজ করেন। পরে তাকে না পেয়ে তার বৃদ্ধা মা’ রাফিয়া বেগম(৬৫) ও তার বোন ময়না আক্তার(২৯)কে চাপ দিতে থাকেন রাসেলকে উদ্ধার না করে দিলে তাদেরকেই ধরে নিয়ে যাবে। ঘরে মাদক আছে কিনা তাই তল্লাসী চালান, এক পর্যায়ে ঘরে কয়েক বোতল মদ ও কিছু ইয়াবা খুঁজে পান। ওই অভিযানের সংবাদে কয়েকশত লোক বাড়ির আশপাশে ভীড় করতে থাকে। 

স্থানীয়রা আরো জানান, উপস্থিত লোকজন তাদের ভূয়া ডিবির লোক মনে করে বেধরক মার ধর করতে থাকেন, এসময় ৩জন পালিয়ে যান। স্থানীয় কিছু লোক এসে জনরোষ থেকে ৩জনকে উদ্ধার করে জাফরগঞ্জ গ্রামের পুলিশের একজন উর্ধতন কর্মকর্তার বাড়িতে নিয়ে যান। ওই কর্মকর্তা বাংলাদেশ পুলিশ বাহিনীর রেলওয়ে পুলিশের নিরাপত্তা প্রধান ডি,আই,জি মো. শাহ আলম। মো. শাহ আলম তার ছোট ভাইয়ের মৃত্যুর কারনে বাড়িতেই অবস্থান করছিলেন। মো. শাহ আলম বিষয়টি দেবীদ্বার থানা পুলিশকে জানালে দেবীদ্বার-ব্রাক্ষনপাড়া সার্কেল এ,এস,পি মো. আমিরুল্লাহ ও দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখে আটককৃত লোকদের পুলিশ হেফাজতে রাখেন।

মাদকঅভিযান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

রাসেলের বোন ময়না বলেন, ওরা কখনো ডিবির লোক, কখনো সিআইডির লোক আবার কখনো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক বলে দাবী করেন। আমর ভাই মাদকের সাথে জড়িত না হলেও নিজেরাই ঘরে কিছু মাদক রেখে তারাই উদ্ধার করে আমাদের চাপ দিতে থাকেন। আর মাসোহারর ২০ হাজার টাকা দাবী করেন। আমরা তা দিতে অপারগতা দেখালে অনেক বাকবিতন্ডার পর ৭ হাজার টাকায় নেমে আসে। টাকা না দিলে আমাদের জোর করে তুলে নেয়ার হুমকী দেন। আমরা ঘরে থাকা ৬ হাজার টাকা দিলে তারা ওই টাকা ও মাদক নিয়ে দ্রুত চলে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। 

রাসেল জানায়, সকালে আমি জাফরগঞ্জ বাজারে আসার প্রস্তুতি নেই, এসময় কিছু অপরিচিত লোকজন আমার বাড়ির দিকে আসতে দেখে আমার সন্দেহ হয়, ওদের সাথে এলাকার কিছু চিহ্নীত মাদক ব্যবসায়ি ছিল। তাই আমি বাড়ির একটি ঘরে লোকিয়ে থাকি। ওরা আমার মায়ের ঘরে প্রবেশ করে। ওরা আমার মা’কে বলেন, আপনার ছেলে মাদক ব্যবসায়ি, তার মসোহারার ২০ হাজার টাকা নিতে এসেছি। এ সময় আমার মা ও বোন অস্বীকৃতি জানালে তারা ঘর তল্লাসী করে, এসময় নিজেদের রাখা কয়েকটি মদের বোতল ও ইয়াবা খুঁজে পায় বলে জানায়। এনিয়ে বার্গেনিং করতে থাকে। আমার মা বোনকে নিয়ে যাওয়ার হুমকী দেয়, পরে রফাদফায় ৭হাজার টাকায় নেমে আসে। তখন আমি ফোনে আমার বোনকে টাকা দিয়ে বিদায় করতে বলি। ঘরে ৬ হাজার টাকা ছিল, তা তাদের দেয়ার পর চলে যায়। পরে স্থানীয়রা তাদের ভুয়া সন্দেহে আটক করে মারধর করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ব্যাপারে বাংলাদেশ পুলিশ বাহিনীর রেলওয়ে পুলিশের নিরাপত্তা প্রধান ডি,আই,জি মো. শাহ আলম’র সাথে সেল ফোনে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

দেবীদ্বার-ব্রাক্ষনপাড়া সার্কেল এ,এস,পি মো. আমিরুল্লাহ বলেন, কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬ সদস্যের একটি টিম দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় মাদক উদ্ধার অভিযানে আসেন। রাসেলের বাড়ি থেকে কিছু মাদকও উদ্ধার করেন। স্থানীয়দের সাথে ভুল বুঝাবুঝিতে একটু হিচিং হয়। রাসেলের পরিবারের লোকজন বলছেন, ওদের ওখানে মাদক ছিলনা এবং তাদের কাছ থেকে ৬ হাজার টাকা নিয়ে আসেন। তাদের দেয়া টাকার বর্ননা অনুযায়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজনের মানি ব্যাগে থাকা ২ টি এক হাজার টাকার নোট ও ৮টি পাঁচশত টাকার নোট পাওয়া গেলেও তার সাথে আরো টাকা ছিল। তাই সত্যটা নিরুপন করা কঠিন। তাই মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। ওনারা আসলে তাদের থানা থেকে হস্তান্তর করা হবে। পরবর্তিতে তাদের মতো তদন্ত করে তারাই ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আরিফুর রহমান বলেছেন, বুধবার সন্ধ্যা ৭ টায় ওই সদস্যদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ জন প্রমিলা খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার হিসেবে দেয়া হয়েছে বাইসাইকেল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তাদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ঝালকাঠি সদর উপজেলায় ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে অভিযুক্ত গৃহবধূ দাবি করেছেন, ধর্ষণচেষ্টা থেকে আত্মরক্ষা করতেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার মৃত মোশাররফ মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।  স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি ফিশারিতে মাছ ধরতে যান ইমরান। সেখানে অসতর্কতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ঝিনাইদহে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিক সমাজের সাথে এক সৌজন্য ও সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা)  মোঃ রাশেদ খান।  তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

পর্যটন নগরী কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে বাংলাদেশ ব্যাংকের জনসচেতনতাবৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুব পান্থ নিবাস হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, বরিশাল এ কর্মশালার আয়োজন করেন। এতে সহযোগিতা করেন কুয়াকাটা,আলীপুর, মহিপুর এলাকার ১৪ টি তফসীলী ব্যংক। কর্মশালায় ব্যংক কর্মকর্তা, গ্রাহক ও সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। অগ্রণী ব্যাংক পিলএসি, পটুয়াখালী আঞ্চলিক

সর্বশেষ সংবাদ

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিনিয়োগ বাড়িয়ে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগ বাড়িয়ে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু