
প্রকাশ: ১৯ মে ২০২১, ১১:৯

কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৯৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক কারবারী উখিয়া উপজেলার পালংখালী বাজার হতে উত্তরে লেদারখোলা কক্সবাজার-টেকনাফ রোডে অবস্থিত ব্রীজের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল (১৮ মে) মঙ্গলবার বিকেল অনুমান ৩ টার দিকে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোঃ জুয়েল (১৯) আটক করে।সে পালংখালীর ঘোনার পাড়ার শহীদুল ইসলামের ছেলে। আটক আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৯,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১