
প্রকাশ: ৮ মে ২০২১, ১৭:২৯

মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের শতাধিক কোমলমতি শিশুর মাঝে রঙ্গিন পোশাক উপহার দিয়েছেন দৌলতদিয়া ইউপি মহিলা সদস্য আয়েশা আলী নেওয়াজ।
শনিবার (৮ মে) সকাল ১০ টায় তার নিজ বাড়ীর আঙ্গিনায় এই রঙ্গিন পোশাক উপহার দেয়া হয়।
রঙ্গিন পোশাক বিতরন কালে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আয়েশা আলীনেওয়াজ, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ এর সদস্য ও সাবেক ইউপি সদস্য জনাব আলীনেওয়াজ মোল্লা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আলোড়ন সামাজিক কল্যাণ সংগঠন কার্যনির্বাহী শাখার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল ফকির সহ প্রমুখ।
মহিলা ইউপি সদস্য আয়েশা আলীনেওয়াজ এর ছোট সন্তান নাজমুল ইসলাম ফারাবী বলেন, অসহায়দের মুখে হাসি ফুটানো আমাদের নৈতিক দ্বায়িত্ব ও কর্তব্য। শুধু তাই নয় তার মুখের হাসিই কোন কষ্টে থাকা মানুষের জন্য আনন্দের খোরাক।
তাছাড়া যদি কোন ব্যাক্তি চিকিৎসা নিতে আর্থিক সংকটে পড়ে তার পাশে আমাদের সংগঠনের সদস্যরা তার চিকিৎসা পেতে সহযোগিতা করে। তিনি নিজে প্রতিষ্ঠিত করেছন,স্বেচ্ছাসেবী সংগঠন,আলোড়ন সামাজিক কল্যাণ সংগঠন।