
প্রকাশ: ৮ মে ২০২১, ১৭:২৫

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাটোর সদরের ঈমাম মুয়াজ্জিনদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (০৮ মে) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর এলাকার ২৫০ জন ঈমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ, পৌরসভার মেয়র উমা চৌধুরী,
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা নিবার্হী অফিসার জাহাঙ্গীর আলমপ্রমুখ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি