
প্রকাশ: ১ মে ২০২১, ১৫:৪

নেছারাবাদে ডাইরিয়া রোগীদের আইভি স্যালাইন সংকট মেটাতে দুই কার্টন স্যালাইন প্রদান করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো: সাইফুল হাসান বাদল। শুক্রবার পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ওই আইভি স্যালাইন গ্রহন করা হয়। পরে শনিবার নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) মো: বশির গাজী নেছারাবাদ উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা: ফিরোজ কিবরিয়ার কাছে ওই স্যালাইন হস্থান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) আবির মোহাম্মদ হোসেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসাদুজ্জামান,স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো: নজরুল ইসলাম প্রমুখ।

জানাযায়, নেছারাবাদে মাসাধিকাল ধরে হু হু করে বাড়ছে ডায়রিয়ার রোগী। প্রতিদিন গড়ে ২৫-৩৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের মধ্য বয়স্ক নারী ও পুরুষের সংখ্যা বেশি। তাই ডাইরিয়া রোগীদের চিকিৎসা দিতে যাতে স্যালাইন সংকট না হয় সে জন্য বিভাগীয় কমিশনার ওই আইভি স্যালাইন প্রদান করেছেন।
#ইনিউজ৭১/জি/হা/২০২১