রবিবার, ৩ মে, ২০২৬২০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আরমানিটোলায় রাসায়নিকের গুদামে আগুন নিহত বেড়ে ৪

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১১:৩৯

শেয়ার করুনঃ
আরমানিটোলায় রাসায়নিকের গুদামে আগুন নিহত বেড়ে ৪

রাজধানীর বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা হাজী মুসা ম্যানসন ভবনে কেমিক্যাল গোডাউনে শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৩টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। আহত অন্তত ২১ জন।আগুনের নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিস দুই জনের মৃত্যুর খবর জানালেও পরে স্বজনরা খোঁজাখুঁজি করে চিলেকোঠা থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করে।

চিলেকোঠা থেকে উদ্ধার করা দুই মরদেহের মধ্যে একজন ভবনটির নিরাপত্তাকর্মী ওলিউল্লাহ ব্যাপারী। অপজনের পরিচয় এখনও জানা যায়নি। এর আগে দুই জনের নিহতের খবর জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। ভবনটির নিচতলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে তিনি ওই ভবনের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) ছিলেন। আরেকজন নারী বাসিন্দা।এর মধ্যে দুইজন শিশু, পাঁচজন নারী, ১৪ জন পুরুষ। দগ্ধ ৪ জন পুড়েছে ২৫ শতাংশ।

আরও

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, প্রথমে ছয়টি ও পরে ভয়াবহতা বেড়ে গেলে আরও চারটিসহ মোট ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরও বাড়িয়ে ১৯টি করা হয়। তারা ভবনের চারপাশে অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এছাড়াও বাড়ির উপরের লোকজনকে উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, ছয়তলা ভবনের দোতলা থেকে ওপর পর্যন্ত বিভিন্ন মানুষের বাস। আগুন লাগার পর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে। অনেকেই তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। কেউ কেউ আবার আতঙ্কিত হয়ে ছাদে চলে যান। তাতে ভবনের ছাদে বেশ কিছু লোক আটকা পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নামিয়ে নিয়ে আসেন।

আগুননিহতঢাকা বাবুবাজার
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ফায়ার সার্ভিস আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনকর্মীসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।যারা আহত হয়েছেন তাদেরকে মিটফোর্ট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে হতাহত বাড়ার আর শঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে ধারণা, রাসায়নিকদ্রব্য থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা ভবনটিতে নিচতলায় কেমিকেলের গোডাউন ও কয়েকটি দোকান রয়েছে এবং দোতলা থেকে পাঁচতালা পর্যন্ত ১৮টি পরিবার বসবাস করে। গ্রিল কেটে, গ্রিল ভেঙে, জানালা ভেঙে, ছাদের দরজা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধভাবে পরিচালিত কেমিকেলের গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়।

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

সর্বশেষ সংবাদ

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতির পক্ষে রাশিয়া

ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতির পক্ষে রাশিয়া

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিক

দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিক

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাত নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির। তিনি জানান, নিহত শ্রমিকরা একটি ডিআই পিকআপ ভ্যানে করে নির্মাণকাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদের বারান্দায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হাফিজ উল্লা (৮০), পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লার ছেলে। অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (৩২) একই গ্রামের বাসিন্দা এবং শওকত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্তকে

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়

ই-নিউজে৭১ এ সংবাদ প্রকাশ: সেই চার প্রতিবন্ধীর বাড়িতে ছুটে গেলেন ইউএনও

ই-নিউজে৭১ এ সংবাদ প্রকাশ: সেই চার প্রতিবন্ধীর বাড়িতে ছুটে গেলেন ইউএনও

গোয়ালন্দে এক‌ই পরিবারের চারজন বুদ্ধি প্রতিবন্ধী : জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন শিরোনামে ১মে শুক্রবার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইনিউজ৭১ এ সংবাদ প্রকাশ হলে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে যান গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। তিনি পরিবারটির সহযোগিতায় ঘরের ছিদ্র টিনের চাল মেরামতের জন্য দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করেন এবং অসহায় পরিবারটিকে নগদ অর্থ, স্বাস্থ্য সম্মত সরকারি বরাদ্দকৃত টয়লেট

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুইদিনের টানা ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। জলাবদ্ধতায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে বড় ধরনের প্রতিবন্ধকতা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ ঘণ্টায় এলাকায় ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অবিরাম বৃষ্টিপাতের কারণে শহরজুড়ে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ