
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৮:১

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন স্থানে সরকারী নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এসময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনকে মোট ৯শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভ্রারপ্রাপ্ত) শাম্মী আক্তার ।
বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুুর পর্যন্ত উপঝেরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান,‘সরকারী নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচলনা করা হয়। এসময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনকে মোট ৯শত টাকা জরিমানা করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এছাড়াও কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং ও মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ সরকারী আদেশ ও স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।’ এসময় লালপুর থানার ফোর্স এবং বনিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।