প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২০:৩১

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফেরার স্বস্তি পেল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তাওহীদ হৃদয়ের দল। রোববার হারারে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে।
