প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৯:৩৩

দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন—দুই ফুটবল পরাশক্তির বহুল প্রতীক্ষিত লড়াই অবশেষে বিশ্বকাপের ফাইনালে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার কথা থাকলেও নানা কারণে সেই ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রোববার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন।
