প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৮:৩৬

বিশ্বকাপ ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইকে ঘিরে যেমন দুই দলের তারকা ফুটবলারদের নিয়ে আলোচনা তুঙ্গে, তেমনি নজর কাড়ছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা বহুজাতিক রেফারিং দলও। ফাইনালের মূল রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ ম্যাচ কর্মকর্তা স্লাভকো ভিনচিচ।
