বাংলাদেশ সরকারের শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইট, দেশের শিক্ষকদের সর্ববৃহৎ প্লাটফর্ম শিক্ষক বাতায়নের (Teachers portal) দেশসেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নস্থ ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইনাম উল্লা খান। সারা দেশের শিক্ষকদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে উদ্ভাবনী গল্প প্রকাশ, লাইক, কমেন্ট, রেটিং এবং সার্বিক যাচাই-বাছাই শেষে তিনি এ পাক্ষিকের সেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হয়েছেন। যা শিক্ষক বাতায়নের
আসছে পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে বরিশালের ঈদ বাজারে ক্রেতাদের সমাগম বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের। বিক্রেতারাও বেশ খুশি। ছোট-বড় মার্কেট, স্বনামধন্য শোরুম ও শপিংমলগুলোর ভেতরে পোশাকের সমাহার আর বাইরে রং-বেরংয়ের বাতিতে ঝলমল করছে সব এলাকা। তবে দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে আমদানীকৃত পণ্য সামগ্রী বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশংকা জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ মানুষ দেশী পণ্য কিনছেন। এদিকে ক্রেতাদের দাবি
আর মাত্র ছয় সাত দিন পরে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে জমে উঠেছে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হাকিমপুর হিলি'র ঈদ কেনা কাটা। নতুন পোশাকে ঈদ কাটবে, এমন প্রত্যাশায় দিনের গরমকে উপেক্ষা করে ক্রেতারা আসছেন তাদের পছন্দের পোশাক কিনতে। শীতাতপ নিয়ন্ত্রিত বিপণিবিতানগুলোতে ক্রেতাদের বাড়তি চাপ। অপর দিকে দিনে গরম সন্ধ্যার নামার সঙ্গে সঙ্গে নারী ক্রেতাদের ভিড় বাড়ছে। বুধবার
পিরোজপুরের কাউখালীতে অনাবাদি জমি চাষের আওতায় আনার গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া মৌজায় নদীর পাশে চড়ে দশ বিঘা অনাবাদি জমি চাষাবাদ এর আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি খরচে ট্রাক্টর দিয়ে নিজেই অনাবাদি জমি চাষাবাদ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমরানি দাস,
আশাশুনিতে সরকারীভাবে খনন করা নদীর মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত কয়েকদিন যাবৎ আশাশুনির বুধহাটা অংশের বেতনা নদীর বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দির ও শম্মান ঘাট এলাকার অংশে প্রকাশ্যে শত শত ট্রাক্টর মাটি বিক্রি হলেও রহস্যজনক কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এভাবে নদীর মাটি বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়ায় স্থানীয়দের মধ্যে চরম
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) বিএডিসি'র বীজ গুদাম ভাড়াদিয়ে প্রতিমাসে বিকাশে টাকা নেন সরকারি স্যার।সরকারি গুদামঘরের দায়িত্ব থাকা মো. কুদ্দুস মিয়া এমন করে বলছিলেন। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরাইল বীজ গুদাম ভাড়া দেওয়া হয়েছে বলে জানাযায়।সরাইলের বিএডিসির সারও বীজ গুদামের জমিসহ বড় বিল্ডিং ভাড়া দেওয়া হয়েছে মাত্র (সাড়ে পাঁচ হাজার টাকা) এমন কথা জানালেন ভাড়াটিয়া মো. কুদ্দুস মিয়া।
গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত পুত্রকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ বুধবার (৩ এপ্রিল) কালীগঞ্জের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার বাগমার (২৫) জামালপুর এলাকার রশিদ বাগমারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার বাগমারা বছরখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফেরে। এর পর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলবে না। লাইসেন্স ছাড়া ড্রাইভার যাতে গাড়ি না চালাতে পারে, সে ব্যাপারে বাস-ট্রাক মালিক সমিতিকে নির্দেশনা দেয়া হয়েছে। আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে আসন্ন ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলবে না। এ জন্য
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ দফায় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৩ এপ্রিল) সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে সংস্থাটি যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের
মাত্র এক সপ্তাহ আগেই একজন সৌদি সুন্দরীর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগদান নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একাধিক বিশ্ব গণমাধ্যম। দাবি করা হয়েছিল, রুমি আলকাহতানি নামে ২৭ বছর বয়সি ওই সুন্দরী পেশায় একজন মডেল। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি রয়েছে তার। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে তার ১০ লাখ অনুসারী রয়েছে। গত ২৫ মার্চ মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে তার নাম ঘোষণা করেছে
বান্দরবানের রুমার পর এবার থানচিতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে।বুধবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে।এ সময় বাজার ঘেরাও করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এরপর বাজারে বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় পুলিশ ও আনসার
উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ঢাকার দারুস সালাম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ধর্মীয় বক্তা আমির হামজাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ।বুধবার ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি জানান। অভিযোগপত্রে বলা হয়েছে, আমির হামজা ওয়াজ মাহফিলে নিরীহ নাগরিকদের ‘রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি’ দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।সেখানে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল
ঠাকুরগাঁও সদর উপজেলা আকঁচা ইউনিয়ন বকশের হাট এলাকায় আব্দুস সালাম এর জমি দখলের জন্য বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম জুয়েল নামে একজনের উপরে। এ ঘটনায় ঠাকুরগাও সদর থানায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুস সালাম এর মায়ের সম্পত্তি ২২ শতক জমিতে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল। তিনি তার জমিতে বসবাসের জন্য
গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানে। বুধবার সকালে স্থানীয় সময় ৭টা ৫৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এতে অন্তত ৪ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। ভূমিকম্পের পর তিন দেশ- তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮
শ্রীলঙ্কার কাছে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১২ বারের মতো সিরিজ জিতে নিলো লঙ্কানরা।সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। সেই সময় দুই ম্যাচের সিরিজের দুটি ম্যাচই জিতেছিল লঙ্কানরা। এর ১৫ বছর পর আবার সেই লঙ্কানদের কাছে ধবলধোলাই হতে হলো বাংলাদেশকে। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৩টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে
বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই রমজানে তারা একজন গরিব মানুষকেও সাহায্য করেনি। তারা মানুষকে কোনো প্রকার সাহায্য না করে বড় বড় হোটেলে গিয়ে ইফতার পার্টি করেছে। অথচ তারাই আবার বলেন, ঢাকা শহরে এত ভিক্ষুক কেন? তাদের কি লজ্জা করে না? বুধবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ঢাকা ১০ আসনের জনগণের মাঝে ইফতারসামগ্রী
‘চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। তার তো কোন শত্রু থাকার কথা না। ঈদের জামা কাপড় কিনে দিয়েছি। তার পরে আমার নাতনিটারে কসমেটিকস দেয়ার নামে ডেকে নিয়ে মেরে ফেলেছে ওর সৎ মা। খুনির সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করব; আমার নিষ্পাপ নাতনিডারে কেন এভাবে মারলো। সে তো কোনো দোষ করে নাই’- এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ডোবা থেকে উদ্ধার হওয়া শিশু
কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে হা হা রিয়্যাক্টকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: কমলপুর এলাকার কামাল মিয়া, ফিরোজ আহম্মেদ, নয়ন মিয়া, আরিয়ান ইসলাম, জিহাদ সরকার, হেদায়েতউল্লাহ, সৌরভ আহম্মেদ, মো. আবির হুসেন। তাদের সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জানা
জামালপুরের বকশীগঞ্জে তরকারি আনতে দেরি হওয়ায় মাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে (২৮) ছেলে চান মিয়ার বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চান মিয়া ওই এলাকার নুর হোসেন ও ফুলবানু দম্পতির ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে চান মিয়ার স্ত্রী মারা যাওয়ায় মায়ের সঙ্গে
শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তথ্য কমিশন। তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য সরবরাহে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় এ সুপারিশ করে কমিশন। মঙ্গলবার (২ এপ্রিল) তথ্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে হয়, তথ্য সরবরাহে অসহযোগিতা এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায়
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেপ্তার এনামুল হক মানিক (৩২) জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামের গাঁও গ্রামের আবদুর রবের ছেলে। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অপতৎপরতা বন্ধে ডিএমপি সর্বদা তৎপর রয়েছে। ঈদ উৎসবকে ঘিরে কোনো হুমকি নেই। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের বাজার পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঈদ উৎসব ঘিরে কোনো হুমকি নেই। তবে বিষয়টি
আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার শবে কদরের বন্ধ। ফলে ৫, ৬ ও ৭ এপ্রিল টানা তিনদিনের ছুটি। এ তিনদিন সবকিছু বন্ধ থাকবে। তবে শিল্প এলাকায় এ তিনদিন ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চালু থাকবে ক্লিয়ারিং হাউজের কার্যক্রমও। ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে আন্তঃব্যাংক চেক জমা দেওয়ার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে
রূপপুরে পারমাণবিক বিদ্যুতের আরও দুটি ইউনিট স্থাপনে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় রূপপুরে পারমাণবিক বিদ্যুতের আরও দুটি ইউনিট স্থাপনে সম্মত হয় বাংলাদেশ-রাশিয়া। ১ম ও ২য় ইউনিটের নির্মাণকাজ শেষ হলেই শুরু হবে, নতুন প্ল্যান্টের নির্মাণকাজ বলে জানানো হয়৷ চলতি বছরের