ফেব্রুয়ারি ও মার্চের সরকারি ছুটিতে পর্যটকদের জন্য ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে পাঁচ দিনের বিশেষ ট্রেন।জানা গেছে, ২০, ২৮, ২৯ ফেব্রুয়ারি এবং ৬ ও ৭ মার্চ ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করবে এই বিশেষ ট্রেনটি। প্রথম ট্রেনটি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। পরদিন ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে।বিশেষ ট্রেনটিতে ১৪টি কোচ
পাপুয়া নিউ গিনিতে অতর্কিত হামলার ঘটনায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে। দেশটির পার্বত্য অঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের এক মুখপাত্র বিবিসিকে বলেন, এনগা প্রদেশে জাতিগত বিরোধের সময় লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়।পার্বত্য এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু এই অতর্কিত হামলার ঘটনা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। অবৈধ আগ্নেয়াস্ত্রের কারণে সংঘর্ষ আরও তীব্র
গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে মবজেল ও বাওমান গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী। ট্রাকচাপায় আহত আব্বাস আলী ও রমজানকে
তৃতীয় ধাপে আরও ১০৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে তিন দফায় ৪৪৩ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করলো সরকার। এদের মধ্যে শিক্ষক, রাজনীতিক, সমাজকর্মী, চিকিৎসক, আইনজীবী, লেখক, চাকরিজীবী, প্রকৌশলী, নাট্যকার, সাংবাদিক, সংগীত শিল্পী এবং সংস্কৃতিকর্মী রয়েছেন। গেজেটে বলা হয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের জন্য গঠিত কমিটির সুপারিশের আলোকে শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞা অনুযায়ী
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১৪ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চার কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি এবং ১০ কর্মকর্তাকে সুপার নিউমারারিতে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নিয়মিত পদোন্নতির অংশ হিসেবে উপমহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক হয়েছেন চারজন। এই কর্মকর্তারা হলেন পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুর কবির ও তওফিক
পাকিস্তানে জোট সরকার গঠন নিয়ে এখনো একমত হতে পারেনি কোনো দল। ক্ষমতা ভাগাভাগির ফর্মূলা নিয়েও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি। শনিবার দুই দলের মধ্যে যোগাযোগ ও সমন্বয় কমিটির (সিসিসিএস) তৃতীয় বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানিয়েছে ডন ডট কম। সূত্রের বরাতে ট্রিবিউন এক্সপ্রেস বলেছে, পিএমএল-এন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৮ই ফ্রেব্রুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীকে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরা। একই সাথে আগামী ১ মাসের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলেও জানান। জানা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডেমি নির্বাচন বাতিল এবং বর্তমনে সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর হিলিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় হাকিমপুুর উপজেলা বিএনপি'র সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বেড় হয়ে রাস্তার পথচারী, রিক্সা চালক, হিলি বাজার দোকান দার
নওগাঁয় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে সেবা পেতে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার হওয়া ভুক্তভোগীদের ৩৯টি অভিযোগের গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) জহুরুল হক। গণশুনানিতে বিআরটিএ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নির্বাচন অফিস, সিআইডি, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,জাতীয় সংসদ নির্বাচন বাতিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে রবিবার (১৮ ফেব্রুয়ারি) পিরোজপুরের কাউখালীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের উত্তর বাজারে বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। কর্মসূচির নেতৃত্ব দেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির। এ সময়
নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার ছয় আসামির জামিন না মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিনারুল ইসলাম জানান, দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা আসামি সাহাব উদ্দিন (৩৫), আব্দুল
নওগাঁয় এনজিও খুলে প্রতারণার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৪৩) সহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। তিনি ডলফিন সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি কোম্পানি খুলে গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ছিলেন। আব্দুর রাজ্জাক টাকাগুলো নিয়ে দুবাইগামী বিমানে দেশের বাহিরে যাওয়া পরিকল্পনা করছিলেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-৫ এর অধিনায়ক
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রে অনুপস্থিত ছিলেন ৬৮৯ জন পরীক্ষার্থী। সেইসাথে এই পরীক্ষায় মোট ৬ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন জানান, বিভাগের ৬ জেলায় ১৯৯ টি পরীক্ষা কেন্দ্রে বৃহষ্পতিবার মোট ৮৩ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহন করার
দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনে দুপুরে চাল ব্যবসায়ীর সাড়ে পাঁচ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিসের ড্রয়ার ভেঙে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে হিলি বাজারস্হ চাল ব্যবসায়ী সাখাওয়াত হোসেন এর অফিসের ড্রয়ার ভেঙে এই চুরির ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ডিলার এর ছেলে। চাল
শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিকের স্বীকৃতি এবং রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠান হয়েছে। শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি ও প্রথম আলো বন্ধু সভার আয়োজনে রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এস কে হাসানের সভাপতিত্বে ও প্রথম আলো বন্ধু সভার
ভোরের আলো ছাড়ানোর আগেই হাজারো গাঙ শালিকের কিচির মিচির। তারা মানুষের ভালোবাসায় সিক্ত। কোলাহলমুখর বাজারে বিভিন্ন দোকানের টিনের চালে, গাছের ডালে খাবারের আশায় বসে থাকে। পাখিদের কলতানে চারপাশে ভিন্ন রকমের আমেজ তৈরী হয়। খাবারের জন্য তাদের অপেক্ষা। পাখিদের অপেক্ষার অবসান ঘটে স্থানীয় জয়ন্ত ঘোষের হোটেল খুললে। এই হোটেল থেকে প্রতিদিন সকালে পাখিদের খাবার দেওয়া হয়। খাবার দিতে দিতে পাখিদের সঙ্গে
পিরোজপুরের নাজিরপুরে মো. জাহাঙ্গির হোসেন হাওলাদার (৪৫) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে ওই ইজিবাইক ছিনতাই কালে মেহেদী হাসান রনি (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ফেব্রুয়ারী) সকালে উপজেলার শেখমটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে। আটককৃত মেহেদী হাসান রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার জালুকা গ্রামের আয়নাল হকের ছেলে। থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ্ আলম হাওলাদার বলেন, আটককৃত
কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা ভলিবল একাদশের আয়োজনে স্থানীয় চুয়াডাঙ্গা বড়পাথরা ভলিবল মাঠে ৪ দলীয় ভলিবল টুর্নামন্ট শনিবার বিকাল থেকে গভীর রাতপর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিদ্যুৎ কেন্দ্র ভলিবল একাদশ, নড়াইল উদয়ন যুবসংঘ ভলিবল একাদশ, কালিগঞ্জ ভলিবল একাদশ ও কপালিয়া ভলিবল একাদশ খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় কালিগঞ্জ ভলিবল একাদশ কপালিয়া ভলিবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলামের
কথিত হাজাম (ওস্তা) দিয়ে সুন্নতে খতনা (মুসলমানি) করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এক শিশু। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ শিশু মো. ইব্রাহিম আকন (৭) ওই গ্রামের সোহাগ আকনের ছেলে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের
চলমান এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে খারাপ হওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে স্বর্ণা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। সে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌর এলাকার বেতুয়া পলিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী একই এলাকার সোনা মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, স্বর্ণা এ বছর টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। গত বৃহস্পতিবার
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল। এই ফুলের সমারোহে উপজেলা পরিষদ এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। প্রতিদিন উপজেলা পরিষদে সেবা নিতে আসা জনসাধারণ এ দৃষ্টিনন্দন পুষ্প কানন দেখে মুগ্ধ হচ্ছেন। সেই সাথে ফুলের আকর্ষণে নানা প্রজাপতির মিলন ঘটছে। উপজেলা পরিষদে ডুকলেই চোখে পড়বে সাজানো গোছানো নানা রকম সুন্দর ফুলের বাগান। ফুটে রয়েছে হরেক রকম ফুল। উপজেলা পরিষদের সৌন্দর্য ছড়াচ্ছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রথমবার ৪০ শতাংশ জমিতে রঙিন ফুল কপি ও রঙিন বাধা কপির চাষাবাদ হয়েছে। স্বাদ, স্বাস্থ্য গুণ ও বাজারদর ভাল হওয়ায় নতুন দুই জাতের এই রঙিন কপির চাষে আগ্রহ বাড়ছে সীমান্তবর্তী উপজেলার কৃষকদের মধ্যে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর পাড়িয়া ইউনিয়নের দুইজন কৃষক উপজেলা কৃষি অধিদপ্তরের দেওয়া ২টি প্রদর্শনীতে ২০ শতাংশ রঙিন ফুলকপি এবং ২০ শতাংশ জমিতে রঙিন
ঝালকাঠির রাজাপুরে শপিং ব্যাগ কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেড় ঘন্টা পর আগুন নেভায়। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক জানায়। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় খলিফা শপিং ব্যাগ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অফিসার মো. জাহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শী মো. মাকসুদুর রহমান বলেন, রাতে
নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রব (৬৫) উপজেলার চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ছেলে মৃত মমতাজ মিয়ার ছেলে এবং তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আব্দুর রব ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ বাড়িতে শ্রমিকদের