শ্রীলঙ্কার কাছে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১২ বারের মতো সিরিজ জিতে নিলো লঙ্কানরা।সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। সেই সময় দুই ম্যাচের সিরিজের দুটি ম্যাচই জিতেছিল লঙ্কানরা। এর ১৫ বছর পর আবার সেই লঙ্কানদের কাছে ধবলধোলাই হতে হলো বাংলাদেশকে। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৩টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে
বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই রমজানে তারা একজন গরিব মানুষকেও সাহায্য করেনি। তারা মানুষকে কোনো প্রকার সাহায্য না করে বড় বড় হোটেলে গিয়ে ইফতার পার্টি করেছে। অথচ তারাই আবার বলেন, ঢাকা শহরে এত ভিক্ষুক কেন? তাদের কি লজ্জা করে না? বুধবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ঢাকা ১০ আসনের জনগণের মাঝে ইফতারসামগ্রী
‘চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। তার তো কোন শত্রু থাকার কথা না। ঈদের জামা কাপড় কিনে দিয়েছি। তার পরে আমার নাতনিটারে কসমেটিকস দেয়ার নামে ডেকে নিয়ে মেরে ফেলেছে ওর সৎ মা। খুনির সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করব; আমার নিষ্পাপ নাতনিডারে কেন এভাবে মারলো। সে তো কোনো দোষ করে নাই’- এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ডোবা থেকে উদ্ধার হওয়া শিশু
কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে হা হা রিয়্যাক্টকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: কমলপুর এলাকার কামাল মিয়া, ফিরোজ আহম্মেদ, নয়ন মিয়া, আরিয়ান ইসলাম, জিহাদ সরকার, হেদায়েতউল্লাহ, সৌরভ আহম্মেদ, মো. আবির হুসেন। তাদের সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জানা
জামালপুরের বকশীগঞ্জে তরকারি আনতে দেরি হওয়ায় মাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে (২৮) ছেলে চান মিয়ার বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চান মিয়া ওই এলাকার নুর হোসেন ও ফুলবানু দম্পতির ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে চান মিয়ার স্ত্রী মারা যাওয়ায় মায়ের সঙ্গে
শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তথ্য কমিশন। তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য সরবরাহে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় এ সুপারিশ করে কমিশন। মঙ্গলবার (২ এপ্রিল) তথ্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে হয়, তথ্য সরবরাহে অসহযোগিতা এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায়
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেপ্তার এনামুল হক মানিক (৩২) জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামের গাঁও গ্রামের আবদুর রবের ছেলে। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অপতৎপরতা বন্ধে ডিএমপি সর্বদা তৎপর রয়েছে। ঈদ উৎসবকে ঘিরে কোনো হুমকি নেই। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের বাজার পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঈদ উৎসব ঘিরে কোনো হুমকি নেই। তবে বিষয়টি
আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার শবে কদরের বন্ধ। ফলে ৫, ৬ ও ৭ এপ্রিল টানা তিনদিনের ছুটি। এ তিনদিন সবকিছু বন্ধ থাকবে। তবে শিল্প এলাকায় এ তিনদিন ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চালু থাকবে ক্লিয়ারিং হাউজের কার্যক্রমও। ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে আন্তঃব্যাংক চেক জমা দেওয়ার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে
রূপপুরে পারমাণবিক বিদ্যুতের আরও দুটি ইউনিট স্থাপনে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় রূপপুরে পারমাণবিক বিদ্যুতের আরও দুটি ইউনিট স্থাপনে সম্মত হয় বাংলাদেশ-রাশিয়া। ১ম ও ২য় ইউনিটের নির্মাণকাজ শেষ হলেই শুরু হবে, নতুন প্ল্যান্টের নির্মাণকাজ বলে জানানো হয়৷ চলতি বছরের
২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার ৮ লাখ কোটি টাকা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর প্রেস ক্লাবে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত এক প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার হবে ৮ লাখ কোটি টাকা। আমরা এরই মধ্যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির কাজ শুরু করে দিয়েছি। তিনি
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের কোকতাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ও সভাপতির নির্বাচনে অনিয়ম ও প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) দুপুরে বিজ্ঞ হাকিমপুর সহকারী জজ আদালত দিনাজপুরে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন ও সভাপতির নির্বাচনে অনিয়ম ও প্রধান শিক্ষকের স্বেচ্ছা চারিতার আভিযোগে মামলা দায়ের করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আজিজার রহমান। আদালতে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়ন সৈয়দ টুলা গ্রামের সড়কে নোয়াহাটি ও খাবিস টূলা অংশে ভাঙা একটি কালভার্টের জন্য ছোট বড় সকল প্রকার যানবাহন থেকে শুরু করে পথযাত্রী সবাইকে পড়তে হয়েছিল ভুগান্তিতে। এবার এই ভোগান্তি কিছুটা দূর করতে ব্যক্তি উদ্যোগে কালভার্ট করা হয়েছে। এতে করে এবার এ গ্রামের সড়কে মিলবে মানুষের স্বস্তির চলাফেরা। সোমবার (১ এপ্রিল) সকালে সরাইল উপজেলা ঠিকাদার সমিতি সাধারণ
সিরাজগঞ্জ সদরে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ধসে পড়া গার্ডারের নিচ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান। নিহত শ্রমিক জুবায়েল হোসেন (৩২) সিরাজগঞ্জ শহরের মিরপুর মহল্লার বাসিন্দা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খাস বড় শিমুল পঞ্চসোনা এলাকায়
আর মাত্র কয়েক দিন পরেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তাই পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার ৩ হাজার ৮১ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেয়ে খুশি এসব অসহায় পরিবার। মঙ্গলবার (০২ এপ্রিল) পবিত্র রমজান মাসে সকাল ৯ টায়
আইনের শাসন বলে যে একটা জিনিস, সেটা আমরা কোথাও পাচ্ছি না বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, আমার ও দেশের মানুষের ওপর বালা-মুসিবত এসেছে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ থেকে রেহাই না পেলে মুক্তি নাই। একটা বালা-মুসিবত পৃথিবীর চারদিকে ঘিরে আছে। সেই মুসিবত থেকেও আমাদের উদ্ধার পেতে হবে। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা কিছুটা নির্দেশনা
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে চা-বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৩২ রান। চা-বিরতি থেকে ফিরে লঙ্কান বোলারদের শক্ত হাতে সামাল দেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও সাকিব আল হাসান। তবে দিনের শেষ ঘণ্টাতেই ঘটে ছন্দপতন। সাকিবের পর প্যাভিলিয়নের পথ ধরেন লিটনও। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৬৮ রান তুলে চতুর্থ দিনের খেলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঈদের উৎসবকে ঘিরে কোনো হুমকি নেই। তবে নিরাপত্তা পরিকল্পনায় এ বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সাজানো হয়েছে। পাশাপাশি ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের বাজার পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে যায়। এই
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে। নিজস্ব দাপটে চলতেন এবং কাউকে তোয়াক্কা করতেন না তিনি। আবার সরকারি অফিস চেয়ারে বসে প্রতিনিয়ত ধূমপান করতেন ওই কর্মকর্তা। বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণের ২৪ ঘন্টার মধ্যে পিআইও কে বদলি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (১ এপ্রিল)
সিরাজগঞ্জে ধসে পড়লো ইকোনমিক জোনের নির্মাণাধীন একটি ব্রিজের তিনটি গার্ডার। এঘটনায় একজন শ্রমিক এখনো গার্ডারে নিচে চাপা পড়ে আছে। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে নির্মাণাধীন ব্রিজটির ৩টি গার্ডার ধসের ঘটনা ঘটে। গার্ডার ধসের সময় ওই গার্ডারে ৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। এরমধ্যে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ও বাকি আরেকজন তেমন
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) ২১ মাহে রমজান উপলক্ষে হাকিমপুর প্রেসক্লাব চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর সার্কেল এএসপি শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, থানার
মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে ১৬ জন জেলেকে আটক করেছেন হিজলা নৌ-পুলিশ সদস্যরা । হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: তরিকুল ইসলাম তালুকদার জানান, সোমবার ১ এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিজলার মেঘনা নদীর অভয়াশ্রমে নৌ টহল ডিউটি চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে হিজলা উপজেলার জানপুর ও খালিশপুর এলাকার নদী থেকে ১৬ জন জেলেকে আটক
জাপানে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির উত্তরে অবস্থিত ইওয়াতে এবং আওমোরি অঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এদিন স্থানীয় সময় ভোর ৪টা ২৪ মিনিটে ইওয়াতে উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭১ কিলোমিটার গভীরে। স্থানীয় আবহাওয়া সংস্থা
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ-৪ নং আদালতে বদলির আদেশ দেন। আগামী ২ মে মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত। আজ (২ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালত