পটুয়াখালীর সদর উপজেলাধীন লাউকাঠি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইলিয়াস এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন লাউকাঠি ইউনিয়নের সাধারন জনগন। রোববার(২৫আগস্ট) সকাল ১০ টায় লাউকাঠি খেয়াঘাটের সামনের সড়কের পাঁচ শতাধিক স্থানীয় জনগণ জড়ো হয়ে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মানববন্ধন করেন । মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের লাউকাঠি ইউনিয়ন চেয়ারম্যান এর বিরুদ্ধে কতিপয় মেম্বাররা কিছুদিন পূর্বে একটি মানববন্ধন করেন। চেয়ারম্যান
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় রোববার বিকালে জনতার হাতে শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিকলীগ নেতা আটক হয়েছেন। পরে তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়। আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। বিজিবির একটি সুত্র জানায়, রোববার বিকালে শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সেসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সাংবাদিক সমাজের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। বরিশালে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। সাংবাদিক সাইফুর রহমান মিরন, রফিকুল ইসলাম ও মুশফিক সৌরভের সঞ্চালনায় বক্তব্য
নওগাঁর রাণীনগরে থানা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কতিপয় দুর্বৃত্তরা। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পুড়িয়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন। রবিবার ভোর রাতের কোন এক সময় উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) থানা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে করে অফিসে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন আগুনে পুড়ে গেছে।
ঝালকাঠির রাজাপুরে বাস দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। এতে ব্রিজের রেলিং ভেঙে গেছে। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুরের পিংড়ি স্কুল সংলগ্ন ব্রিজের রেলিংয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস ইতালি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে আটকে যায়। এতে ১০জন যাত্রী আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত সেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৩) এর হত্যাকারীদের বাঁচানোর অভিযোগ এনে বিএনপি ২ গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি দলীয় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর পক্ষে নিহত রুবেলের মা’ ও মামলার বাদী হাসনেআরা বেগম শনিবার বিকেলে পৌর এলাকার বারেরা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ
বরিশালের উজিরপুরে দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছের ঘের নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। নিহতরা হেেলন জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা এলাকার সোহরাব হাওলাদারের ছেলে ও ফিড ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০) ও তার চাচাতো ভাই মো. ওসমান গনি সাগর (৩০)। নিহতের স্বজনরা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০)
ঝিনাইদহ জেলা বিএনপি’র সভঅপতি এ্যাড এম এ মজিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ঘটনায় আ’লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার বিএনপি সভাপতির ভাতিজা রিপন বিশ^াস বাদী হয়ে এই মামলা করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ২৭/২৪। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী
জামায়াতের কার্যালয়ে দেশের কয়েকজন কওমি আলেম এক মতবিনিময়ে অংশ নিয়েছেন। যাদের কেউ কেউ রাজনীতিক, হেফাজতের নেতা ও ওয়াজ-মাহফিল করে থাকেন। এর মধ্যে কওমি মাদ্রাসায় ‘মানহাজি’ হিসেবে পরিচিত বক্তারাও রয়েছেন। গত রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে এ সভা হয়। জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মতবিনিময়ে অংশগ্রহণ করেন—মাওলানা মুফতি মহিউদ্দীন কাসেমী, মুফতি খুরশিদ আলম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি রেজাউল করীম
ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো পাকিস্তানের রাওয়ালপিন্ডি। পাঞ্জাব প্রদেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। শুধু জয় বললে ভুল হবে। এই ম্যাচে তাদেরই মাটিতে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে টাইগাররা। জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয়টি পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম। এর আগে ২০০১ সাল থেকে পাকিস্তানের ১৩টি টেস্ট ম্যাচ
পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বোলিংয়ে ভালো করতে না পারলেও, দ্বিতীয় ইনিংস দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ১৪৬ রানে অলআউট করেছে টাইগাররা। এতে জয়ের জন্য ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। এদিন দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন দুই স্পিনার মেহেদী মিরাজ এবং সাকিব আল হাসান। দুজনের মিলে শিকার করেছেন ৭ উইকেট। রোববার (২৫ আগস্ট) দিনের শুরুতে শরিফুলের আঘাতে সাজঘরে ফেরেন শান মাসুদ। (১৪)।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে আটক করেছে পুলিশ।রোববার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি ইনিউজকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।তিনি জানান, আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশিরা দুর্যোগ কাটিয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২৫ আগস্ট) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানানোর পাশাপাশি ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানান।সাক্ষাৎকালে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত। ইয়াও
মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় কামানের গোলা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ আগষ্ট) দুপুরের দিকে সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের ভৈরব নদ থেকে অবিস্ফোরিত গোলাটি উদ্ধার করা হয়। কামানের গোলাটি প্রথমে মজনু মিয়া নামের এক পাট চাষির নজরে আসে। পরে মজনু মিয়া না বুঝে সেটি নিয়ে পাশের বাঁশ বাগানে রাখে। পরে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে কামানের গোলা বলে সেটিকে
স্বামী মারা যাওয়ার পরে দিগ্বিদিকশূন্য হয়ে পড়েন মুক্তা রাণী রায়। তার চাচাতো ভাই দুলালের মাধ্যমে আয়া পদে চাকরি নেন সিভিল সার্জন অফিসে। চাকরিরত অবস্থায় তার সখ্যতা গড়ে ওঠে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সঙ্গে। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুক্তা রাণীকে। চার বছর আয়া পোস্টে চাকরি করার পর ছেড়ে দেন। এরপর মুক্তা রায় এমপি
২৫ আগস্ট, রোহিঙ্গা গনহত্যা দিবস। ২০১৭ সনে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। সেই রোহিঙ্গা ঢলের ৭ বছর পূর্ণ হলো আজ। মিয়ানমারের আরাকানে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনারা হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগ দেয়ায় জীবন বাঁচাতে ১০ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসলে তাদের আশ্রয় দেয়া হয় ২০১৭ সালের আগস্ট মাসে। শরণার্থীদের প্রধান ঢলটি
সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারী আনসারদের একাংশ। রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারা বিদ্যুৎ ভবনের দিকের সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ
রাওয়ালপিন্ডিতে চালকের আসনে বসে চতুর্থ দিনশেষ করেছিল বাংলাদেশ। পঞ্চম এবং শেষ দিনে মাঠে নেমে প্রথম সেশনে ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দলীয় ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান তুলেছে পাকিস্তান। এতে বাংলাদেশের থেকে ৯ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নভোজে গেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ২২*
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালে বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন, সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নুর আলম চৌধুরী
বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ইজারা নেওয়া বাজার, মাছঘাট, বালুমহালসহ অন্যান্য স্থাপনা দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাকর্মীদের দাবি, সরকার পতনের পর তারা সেগুলো ফেলে আত্মগোপনে চলে যাওয়ায় স্থানীয় লোকজন উন্মুক্তভাবে যে যার মতো ব্যবসা করছেন। বিএনপির কেউ দখল করেননি। খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আরও দুইদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবি ও সোমবার বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এরপর এই অঞ্চলে বৃষ্টিপাত কমতে পারে।রোববার (২৫ আগস্ট) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কমে গেছে। আগামী ৩ দিন এ অঞ্চলে বৃষ্টিপাত আরও কমতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়
গত ৩৪ বছরে রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে কতজনের সাজা মওকুফ করেছেন তার তালিকা চেয়ে চার কর্মকর্তার কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।রোববার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক এ নোটিশ পাঠান। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে
মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও মহত্ত্ব অপরিসীম। ছরকারে দু আলম দু জাহানের বাদশাহ সাইয়্যেদুল মুরসালিন খাতামান নাবীয়্যিন শাফিউল মুজনিবীন রাহমাতুল্লিল আলামিন হাবীবে খোদা হযরত মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর আগমন এই মাসে। যিনি বিশ্বনবী, শেষ নবী, যার শুভাগমনে ধন্য সমগ্র জগৎ, আলোকিত মক্কার মরুপ্রান্তর, যার কারণে চিরভাস্বর মদিনাতুল মুনাওয়ারাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে লক্ষ্য করে ইরশাদ
টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভকে প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। ফরাসি মিডিয়ার খবরে বলা হয়েছে, দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট