ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিতব্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোঃ বাসেদ সরদারের মদ, মাংস খাওয়ার দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে এখন ভাইরাল। মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসেদ সরদারের মদ পানের দৃশ্যের এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তোলপাড় শুরু হয়। বিষয়টি এখন রাঙাবলী
স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমূখী চা শিল্প' এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ সারা দেশে আজ ৪ জুন চতুর্থ বারের মতো জাতীয় চা দিবস ২০২৪ পালিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইপিডিএস ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগীতায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার (৪ জুন) দুপুরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস) এর সভাকক্ষে জাতীয় চা দিবসটি উদযাপন করা হয়৷
পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাবার আশায় প্রতিদিন ভিড় জমাচ্ছে উপজেলা পরিষদ চত্বরে। মঙ্গলবার ৪ জুন দুপুর বারোটায় উপজেলা পরিষদে সামনে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাচ্ছে। উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের দিনমজুর শ্যামল বড়াল (৪৭) ও রাশিদা বেগম (৩২) জানান, সকাল থেকে উপজেলা পরিষদের সামনে অপেক্ষা করছি
ঝিনাইদহের মহেশপুরে গাছের ডাল কাটতে গিয়ে চাপা পড়ে আলামিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৪ জুন) দুপুরর পৌর এলাকার জলিলপুর নওদাগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই এলাকার ইসলাম হোসেনের ছেলে। এঘটনার ব্যাপারে স্থানীয় ব্যাক্তি ফিরোজ আহম্মেদে জানান, আলামিন সম্পর্কে আমার ভাতিজা সে দিন মজুরের কাজ করে। সকালে পাশের বাড়ির একজনের কয়েকটি গাছ ও গাছের ডাল কাটার জন্য তাকে
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ৫ জুন বুধবার সুষ্ঠ ভোট অনুষ্ঠানের জন্য মঙ্গলবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ব্যালট পেপার ব্যতীত ভোট কেন্দ্র গুলোতে নির্বাচন সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ভোট কেন্দ্র গুলোতে অবস্থান নিয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ
সরাইল- অরুয়াল রুটে ভাড়াভিত্তিক সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী-অভিভাবক, নিম্ন ও মধ্য আয়ের চাকরিজীবী এবং সাধারণ যাত্রীসহ কমপক্ষে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।অভিযোগ রয়েছে, স্থানীয় সিএনজি অটোরিকশার মালিক সমিতির নেতারা চাঁদা আদায়ের দ্বন্দ্বে এ অবস্থা হয়েছে। সরাইল-অরুয়াইল রুটে প্রতিদিন শতাধিক সিএনজি অটোরিকশা চলাচল করত। আজ মঙ্গলবার ৪ জুন সকাল থেকে সরাইল উপজেলা সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে হাসপাতালের একজন স্টাফ আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় ডায়ালাইসিস বিভাগে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে আগুন লাগার পরপরই রোগীদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার শিশুদের সুরক্ষায় অনেক আইন ও নীতিমালা প্রণয়ন করেছে, শিক্ষার সুযোগ সৃষ্টি করে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক প্রদান করছে, বৃত্তি-উপবৃত্তি দিচ্ছে, উচ্চ শিক্ষায় বৃত্তি দিচ্ছে।মঙ্গলবার (৪ জুন) বিকেলে গণভবনে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় এবং
গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে গরুসহ প্রাণ গেল আসমা নামে এক গৃহবধূর ।মঙ্গলবার দুপুরে চাপাইর ইউনিয়নের নামাশুলাই গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আসমা বেগম (৪৫) ওই গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, আসমা বেগম মঙ্গলবার সকাল এগারোটার দিকে গৃহবধূ ঘরের ভিতরে বসে আছে তখন ঝড় বৃষ্টি হচ্ছিল । এসময় হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হয়। পাশে ঘরে থাকা একটি ষাঁড়
পিরোজপুরের কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ৪ জুন দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে দেশীয় প্রজাতির মাছ এবং শালুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সয়না রঘুনাথপুর ও আমরাজুরী ইউনিয়নের আটটি গ্রুপে পাঁচজন করে মোট ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ করা হয়। জাল বিতরণ করেন উপজেলা মৎস্য
লোকসানের আশঙ্কায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার ২০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় আমদানি শুরু করেছে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা। মঙ্গলবার (০৪ জুন) বিকেল ৫টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বন্দরের সততা বাণিজ্যালয় নামের একটি
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সাত ধাপে টানা দেড় মাস ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় ভোট গণনা পর্ব। এতে নিজ নিজ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশটির নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে জানা গেছে, ভারতের গুজরাটের বারানসী মোদি ৬ লাখ ১১ হাজার ৪৩৯ ভোট
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঢাকায় এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না। কেউ যদি অন্য হাটে গরু নামিয়ে নেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই মামলা দেওয়া হবে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে ডিএমপি সদরদপ্তরের হাট ইজারাদাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, যদি কেউ এক হাটের গরু অন্য হাটে নেওয়ার চেষ্টা করেন পুলিশ এ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নন। তারা অপকর্ম করলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে।মঙ্গলবার (৪ জুন) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সিনিয়ারিটি ও যোগ্যতা দিয়ে বেনজীর আইজিপি আর আজিজ সেনাপ্রধান
চায়ের মাধ্যমে দেশে আর্থিক স্বচ্ছলতা আসছে মন্তব্য করে এর উৎপাদন আরও বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, আগে যেখানে আমাদের সামান্য চা উৎপাদন হতো, সেখানে এখন চা উৎপাদন এবং গ্রহণ দুটোই বেড়েছে। এটাকে আরও কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।মঙ্গলবার (৪ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন
নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা আগামী ৮ জুন পর্যন্ত তাদের যেতে না পারার কারণ জানিয়ে অভিযোগ করতে পারবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ড পাওয়ার পরও যে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি, তারা এ সুযোগ পাবেন।মঙ্গলবার (৪ জুন) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক
দেশের ইতিহাসে বিদেশে কর্মী পাঠানোর সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি ঘটিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। কর্মী পাঠানোর নামে সিন্ডিকেটের মাধ্যমে লুট করা হয়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকার মতো। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে তিন দশক ধরে চলছে এ লুণ্ঠন। মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, গত শুক্রবার (৩১ মে) পর্যন্ত দেশটিতে ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ জন বাংলাদেশি কর্মীকে
অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে অনন্তের পথে পাড়ি জমালেন তিনি। মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টায় শেষনিশ্বাস ত্যাগ করেন সীমানা। মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অভিনেত্রী সীমানার পরিবার সূত্রে জানা গেছে, গত
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি উগান্ডা। মাত্র ৫৮ রানে গুটিয়ে গিয়ে ১২৫ রানের বড় পরাজয় দেখল আফ্রিকার এ দলটি। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ বৃহত্তম জয় দিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টের অভিযান শুরু করলো আফগানরা। মঙ্গলবার (৪ জুন) গায়ানায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় সংগ্রহ করে রশিদ খানের দল। জবাবে ফজল-হক-ফারুকির
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট ৬০ উপজেলায় ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী বুধবার (৫ জুন) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ৩ জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত নির্বাচনী
ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষিত হবে আজ মঙ্গলবার। জানা যাবে ৯৭ কোটি ভোটারের রায়। বিশ্বের ইতিহাসে এত ভোটার দেখা যায়নি আর কোনো নির্বাচনে। জনতার রায়ের জন্য সারাদিনের অপেক্ষা পড়ে আছে, তবে এরই মধ্যে বুথফেরত জরিপ বলে দিচ্ছে, সরকার গঠনে হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সামনে ভরাডুবিই হতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের। মোদির আগে কেবল ভারতের
বরিশালের বাবুগঞ্জ উপজেলা জুড়েই নির্বাচনের ডামাডোল বাজছে। এ অবস্থায় ভোটারদের প্রভাবিত করতে গরুর মাংস রান্না করে ভূরিভোজের আয়োজন করেন এক জনপ্রতিনিধি। ঘটনার সত্যতা পেয়ে বিশালাকৃতির দুই ডেকচি রান্না করা গরুর মাংস জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তা এতিমখানায় বিতরণ করে দেয়া হয়। সোমবার (৩ জুন) বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস
সারা দেশের ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক সিসিটিভি চালু রাখা ও পর্যাপ্ত সশস্ত্র প্রহরী মোতায়েন রাখার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে প্রহরীদের অস্ত্র চালনার প্রশিক্ষণ দিতেও বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। সম্প্রতি চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চকবাজার শাখার লকার রুম থেকে এক গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ ‘উধাও’-এর ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করে জনমনে। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ব্যাংকগুলোতে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তি রহমান। সোমবার (৩ জুন) রিমান্ডে থাকা আসামি শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শিলাস্তির জবানবন্দি রেকর্ড করেন। এরপর