‘অতিরিক্ত গরম এবং পানিশূন্যতা এড়ানোর জন্য সাবধানতা অবলম্বন করে হিট স্ট্রোক ঝুঁকি হ্রাস করা সম্ভব। বিশেষ করে শিশু, বয়স্ক, যারা ডায়বেটিস, কিডনিসহ বিভিন্ন ক্রনিক রোগে ভোগেন, তাদের জন্য ঝুঁকিটা বেশি। তাদেরকেই সবচেয়ে সাবধানতা অবলম্বন করতে হবে’। স্ট্রোক ঝুঁকি সম্পর্কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের আয়োজনে বিশেষ সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায়
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মরিয়ম আক্তার আফরিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আফরিন চরজব্বর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরজব্বর গ্রামের নাসির আহমদের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আফরিন স্থানীয় নুরুল হক নূরানী তালিমুল কোরআন মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিলেন। সকালে বাড়ি থেকে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে নির্মাণাধীন রাঙ্গালীকুটি ব্রিজের স্লাব ঢালাই নিয়ে দ্বন্দ্বের জেরে এক উপ-সহকারী প্রকৌশলীকে মারপিটের অভিযোগ উঠেছে প্রধান মিস্ত্রিসহ ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে। এসময় মিস্ত্রি ও তার লোকজন এক কার্য সহকারীকে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই ব্রিজের স্লাব ঢালাইয়ে কথা ছিলো। ভূরুঙ্গামারী উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী আতাউর রহমান, কার্য সহকারী শ্যামল
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, হামলা ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আরও ৭ জনকে। আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন- রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়াম (৩৩), লাল নুন
লালমনিরহাট জেলার প্রচণ্ড তাপপ্রবাহ, প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ। বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন। এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় হাতীবান্ধা উপজেলা বড়খাতায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তিখারা) আদায় করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ব্যবসায়িদের- আয়োজনে উপজেলার বড়খাতা হাই স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজে বিভিন্ন এলাকার মুসল্লীগন অংশগ্রহন করে। প্রচণ্ড গরম,
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মৃত তিন কিশোর হলো- কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো. রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান (১৪)
পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিন ঝাটিবুনিয়া গ্রামের একটি লাউয়ের মাঁচায় দোল খাচ্ছে এক বোঁটায় ২৫টি লাউ। আলোচিত সেই লাউ গাছের এক বোঁটায় এত লাউ দেখতে ওই গ্রামে প্রতিদিনই ভিড় করছেন। প্রকৃতির খেয়ালে একটি লাউ গাছের এক বোটায় ২৫ টি লাউ হওয়ার এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঝাটিবুনিয়া গ্রামের তসলিম হাওলাদারের লাউ গাছে। লাউ দেখতে আসা দর্শনার্থীরা বলেন, আমরা শুনেছি একটি
বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে সালাতুল ইসতিসকার আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আফতাবনগর ঈদগাহ মাঠে নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজে ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ। এতে শতাধিক মুসল্লি এই নামাজে অংশ নেন। নামাজের পর খুতবা ও দোয়া করেন শায়খ আহমাদুল্লাহ। এসময় তিনি বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এখনই সচেতন না হলে সামনের দিনে আরও বিপদে পড়তে হবে। সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তারা কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এর পরের ২৪
সারা দেশে বইছে মাঝারী থেকে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর সারা দেশে জারি করেছে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট। এর মধ্যে কিছুটা আশার খবর জানিয়েছে সংস্থাটি। অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে গরমের অনুভূতি কিছুটা হলেও কমবে। তবে জলীয় বাষ্পের আধিক্যের
ট্রেনের যাত্রীদের ৩২ বছর ধরে রেয়াত সুবিধা দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারছিলেন আরামদায়ক এ বাহনে। তবে সেই সুবিধায় ট্রেনে ভ্রমণ করা যাবে আর মাত্র ১০ দিন। এরপরই বাতিল হচ্ছে রেয়াত সুবিধা। আগামী ৪ মের জন্য ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়াত সুবিধা ছাড়া। ওই দিনের আসন বিক্রি শুরু হবে
কুমিল্লার দেবীদ্বারে নির্জন ফসলি মাঠের মধ্যেভাগে ডোবার পাশ থেকে অজ্ঞাত গলিত লাশের বিচ্ছিন্ন কংকাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ধামতী ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের একটি মাছের প্রজেক্ট সংলগ্ন মরিচা গ্রামের হাফিজ উদ্দিনের ভুট্টা খেতের পাশের ডোবার ধার থেকে মানবদেহের ওই গলিত কঙ্কাল উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮ টায় এলাকার একজন মহিলা মাছের প্রজেক্টের পাশে গরুর জন্য
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন। খোরশেদা ইয়াসমীন বলেন, ৩১ মার্চ সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি প্রতিবেদন একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী সময়ে
কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। নিহতরা তিতাস উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, নিহতরা সবাই একই পরিবারের। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর মালীখিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আবু সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক শিশুসহ তিন
বরগুনায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে রুমির মরদেহ বরগুনা পৌরসভার পিটিআই সড়কে ভাইরের বাসায় পৌঁছায়। প্রিয় অভিনয় শিল্পীকে এক নজর দেখতে ভিড় করেন তার স্বজনরা। পরে পৌনে ছয়টায় বরগুনার
এক সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ তাপপ্রবাহের কবলে বাংলাদেশ। দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ঢাকার গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। এমন পরিস্থিতিতে ঢাকা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নগর বন কার্যক্রম চালু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই কথা জানান তিনি। ২০২৩ সালের
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। চলতি এপ্রিল মাসের বাকি সময়টা তাপপ্রবাহ থাকতে পারে। তবে অতি তীব্র তাপপ্রবাহ আর না হওয়ার সম্ভাবনা আছে। দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দেশে বৃষ্টির সম্ভাবনা অবশ্য আগামী এক সপ্তাহে
দুদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকাল ৫টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় কাতারের আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। কাতারের আমিরের এ সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হচ্ছে। এ
ইসরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকানোর ব্যর্থতার দায়ভার মেনে নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ৭ অক্টোবরের ঘটনার দায়ভার মাথায় নিয়ে মেজর জেনারেল আহারন হালিভা তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন।’ তিনি চিফ অব
নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদাউস একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চৌকিদার বাড়ির হেলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ফেরদাউস তাদের বাড়ির সামনে ধান
কুমিল্লার দেবীদ্বারে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় শতাধিক একর আবাদী জমির ফসলের ক্ষতিসাধন হয়েছে । তার সাথে শতাধিক কৃষকের খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন পুড়ে ছাঁই হয়েছে। এদিকে ফসলের ক্ষতিপুরনের দাবীতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইটভাটা ঘেড়াও করে কর্মকর্তাদের ১৫ ঘন্টা অবরোধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে, শনিবার (২০এপ্রিল) ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ‘চন্দ্রনগর- বারুর’ গ্রামে অবস্থিত
প্রতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জানুয়ারী- মার্চ মাসের মধ্যে বদলী হওয়ার সুযোগ পেতেন। শিক্ষক বদলীতে নানা রকম দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ উঠতো। সরকার দূর্ণীতি ও অনিয়ম ঠেকাতে গত বছর প্রথম অন-লাইন বদলী কার্যক্রম শুরু করেন। এতে শিক্ষকগণের বদলীতে কিছু বিষয়কে সূচক ধরে বদলী নীতির এর বাস্তবায়ন করেন। আবেদনকারী শিক্ষকগনের আবেদনে তিনটি বিষয়ের অপশন পুরণ করে আবেদন করতে বলা হয়। আবেদনকারীর
কুমিল্লার দেবীদ্বারে শামিম আহমেদ নামে এক চা’দোকানীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল আলিম খন্দকার নামে এক আওয়ামীলীগ নেতাকে মিথ্যে আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২২এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিন ইউনিয়নের উজানীজোড়া পুরাতন বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে উজানীজোড়া আদর্শ কিন্ডারগার্টেন