আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ। ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। আজ (শনিবার) দুপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আবহাওয়া অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানা গেছে, কাউখালী উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন আবহাওয়া অফিসের গত ১১ মাসের ৩৭ হাজার ১২০ টাকা বিদ্যুতের বকেয়া বিল না দেওয়ার কারণে কাউখালী পল্লী বিদ্যুৎ অফিস ২৯ জুন শনিবার সকাল ১১ টায় উক্ত অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কাউখালী উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, উপজেলা
পদ্মা বহুমুখী সেতুর নদীশাসন ব্যয় আরো এক দফা বাড়ল। এবার ২৪৯ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৩৪৯ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এতে পদ্মা সেতুর নদীশাসনের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৪ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৩৪৯ টাকা। বৃহস্পতিবার (২৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নতুন করে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী
বাংলাদেশের জন্য ৬৫ কোটি ডলার লোন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৬৩৮ কোটি ১৫ লাখ টাকা (প্রতি ডলার ১১৭.৫১ টাকা ধরে)। শনিবার (২৯ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড এই অর্থ অনুমোদন করে। সংস্থাটি জানায়, বাংলাদেশকে বে-টার্মিনাল গভীর সমুদ্রবন্দর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগে সহায়তা করতে ৬৫ কোটি ডলার ঋণ দেওয়া
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলা তিন বিঘা করিডোর চেকপোস্ট থেকে তাদের আটক করেন বিজিবির পানবাড়ি বিজিবির সদর কোম্পানির সদস্যরা।আটক হওয়া অভিযুক্তরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা আব্দুল ওহাবের ছেলে মো. আক্তারুল ইসলাম (৪১) তার স্ত্রী মোছা. সোহাগী (৩৫) ও
বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জাহাঙ্গীর হোসেন ২০২৪ সালের এইচএসসি, আলিম এবং এইচএসসি (বিএম ও ভোকেশনাল) পরীক্ষার্থীদের খেয়া পারাপারের ভাড়া মওকুফ করেছেন। উল্লেখ্য, ২৬ জুন বুধবার সকালে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গঙ্গাপুর টার্মিনালে জব্বার মেহমান কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীর সাথে ভাড়া নিয়ে ইজারাদারের লোকদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতির রূপ নেয়। ওই দিনই স্থানীয় সাংবাদিক বিষয়টি নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে অবগত
এইচ এস সি পরীক্ষার আর মাত্র একদিন বাকি। এই সময়ে সবাই যখন পড়ার টেবিলে লেখাপড়া নিয়ে ব্যস্ত সময় পার করতেছে ঠিক সেই সময়েই ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রুহিয়া ডিগ্রী কলেজের ৪২ জন ছাত্রছাত্রী তাদের এডমিট কার্ড না পেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে । শুক্রবার বিকালে রুহিয়া ডিগ্রী কলেজ মাঠে গিয়ে দেখা যায় আরিফ নামেক এক শিক্ষার্থী তার এডমিট কার্ড না
বাংলাদেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় শনিবার সকালে ঢাকা, চট্টগ্রামসহ দেশে কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। আজ সারা দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। সকালে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৯ জুন)
গাজায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘাতকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই শুক্রবার (২৮ জুন) ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। শনিবার ভোটের ফল ঘোষণার কথা রয়েছে। তবে এবারের নির্বাচনে কোনো প্রার্থী জয়ের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই বলে ইরানের গণমাধ্যমের খবরে আভাস দেয়া হচ্ছে। ফলে দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে। দীর্ঘ ১৬ ঘণ্টা ভোটগ্রহণ শেষে
দুর্বল কোস্টারিকার বিপক্ষে একের পর এক আক্রমণ শাণিয়েও গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভিনি-রদ্রিগোরা। প্যারাগুয়ের জালে ৪ গোল দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সেলেসাওরা। এই জয়ে কোয়াটার ফাইনালে দৌঁড়ে টিকে রইল তারা। শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। শনিবার (২৯ জুন) অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে কোপা আমেরিকায় প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে
চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এরইমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। শনিবার (২৯ জুন) সকালে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাসটি ফেনির দিকে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে ব্রেক চাপেন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে ১৮টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি টাকা জমা এবং পরে তার বড় অংশ উত্তোলনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।আদালতে জমা দেওয়া দুদকের নথি থেকে জানা যায়, ফয়সালের শ্বশুরের নাম আহম্মেদ আলী। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী। দুদক
ফ্লাইট জটিলতায় ক্রিনিদাদে আটকা পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পৌঁছাতে পারেনি ফাইনালের ভেন্যু বার্বাডোজে। ত্রিনিদাদের পিকারো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়া চ্যালেঞ্জিং ব্যাপার। বিশ্বকাপের মতো বড় আসরে তাই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। তবুও যাতায়াত সমস্যার সমাধান হচ্ছে না। বেশ কটি চার্টার্ড ফ্লাইটই নানা কারণে বিলম্বিত হয়েছে। এখন যেমন যেমন দক্ষিণ আফ্রিকা দল
সম্প্রতি ভারতের সাথে ১০টি সমঝোতা স্মারক সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রেল ট্রানজিট সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও রয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরে এ নিয়ে দুই দেশই একমত হয়েছে। এর ফলে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে ভারত সরাসরি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে রেলপথে পণ্য পরিবহণের সুবিধা পাবে। প্রথম পর্যায়ে বাংলাদেশের গেদে-দর্শনা-চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি-ডালগাও-হাসিমারা এই রুটটি ব্যবহার করা হবে। আগামী জুলাই মাসেই এই রুটে
বরিশালে প্রতারণার অভিযোগে ৩জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৯লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নর লামছড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বিএমপি'র মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মিডিয়া সেল জানায়, কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানিক টিম গতকাল (২৭ জুন) বৃহস্পতিবার
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা
‘মা তুমি আমাকে তাড়াতাড়ি বের কর। না হলে এরা (মাফিয়া) আমাকে মেরে ফেলবে। ১৪ লাখ টাকায় ভিটেমাটি বিক্রি করে হলেও টাকা দাও। টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা। আমি এদের মারধর আর সহ্য করতে পারছি না। গোটা শরীরে ঘা হয়ে গেছে।’ লিবিয়ায় মাফিয়াদের কাছে জিম্মি ওয়াসিম আলীর মা পেমেলা বিবি বুধবার রাজশাহী কোর্টে কান্না জড়িত কণ্ঠে ছেলের এই কথাগুলো
বহুল কাঙ্ক্ষিত আইসিসি ট্রফি থেকে মাত্র এক ম্যাচের দূরত্বে ভারত। যেখানে তাদের সঙ্গী প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্ব আসরে ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জন্য দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে আছেন ভারতের জন্য ‘অপয়া’খ্যাত আম্পায়ার রিচার্ড কেটেলবরো–ও। যদিও ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং ক্রিস গ্যাফনি। আগামীকাল ২৯ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টি-টোয়েন্টি
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বেড়া আবদুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেওয়া হয়। এমপির ব্যক্তিগত সহকারী আমজাদ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না। এ অঞ্চলে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ চায় না। অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, তবে বাস্তবতা হলো ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। এ সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে। শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট
আইএমএফের ঋণের তৃতীয় কিস্তিসহ প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ পেয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলারে উঠেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পদ্ধতিতে হিসাব করে রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। গত বুধবার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৪৭ ও ২৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। এরপর বৃহস্পতিবার রিজার্ভের নতুন হিসাব উঠে আসে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক গণমাধ্যমকে এ
পিরোজপুরের কাউখালী উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে বাড়িঘর ক্ষতিগ্রস্থ ১১২ জনের মাঝে ১১২টি প্যাকেজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮জুন) বিকেল ৩ ঘটিকায় সয়না রঘুনাথপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ হলরুমে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ’র সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে এ সহায়তা প্রদান করা হয়। প্যাকেজে যা ছিলো একটি ২০ লিটারের প্লাস্টিকের বালতি, গোসলের সাবান ৪ টি,
সালিশ বৈঠক ডাকার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ জলিল কাজী নামে এক প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে করে প্রাবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহত ওই গৃহবধুকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। এদিকে এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। আজ শুক্রবার বিকেলে উপজেলার রমজানপুর এলাকায় এ
পটুয়াখালীর কলাপাড়ায় ২৬ হাজার ৮ শ' ৮০ পিচ ক্যান নিষিদ্ধ চাইনিজ বিয়ার সহ ৩ যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। শুক্রবার ভোররাতে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্টভ্যান সহ এসব মাদক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)। বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী চাইনিজ প্রতিষ্ঠান