কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল আলম ওরফে আঙ্গুর (৩২) নামের এক মাদক কারবারি যুবককে আটক করেছে ছাত্র-জনতা। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী (বাউসমারী) গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পরে তাকে বিজিবির হাতে তুলে দেয়া হয়। স্থানীয়রা জানায়, একদল মাদক কারবারি ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে আসার জন্য
নওগাঁর মসলাপট্টি এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী রোপমকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত রবিবার রাত আনুমানিক ১১টার সময় অভিযান চালিয়ে পৌর সভার পুরাতন মাছ বাজার (মসল পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়াকৃত গোডাউন হতে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফারকসহ বিস্ফোরক ব্যবসায়ী জেলার মহাদেবপুর উপজেলার জোতহরি গ্রামের শ্রী নিবারণ চন্দ্র বর্মণের ছেলে শ্রী রুপম কুমার (৩৫) কে আটক করে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মার ভাঙনের পর ভারতের দখলে থাকা প্রায় ২০০ একর জমি বাংলাদেশ ফিরে পাচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সীমান্তের বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। এই বৈঠকে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডাররা সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি পদত্যাগপত্র নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পদত্যাগপত্রটি দাবি করা হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগপত্রে স্বাক্ষর করে ভারতের দিকে চলে গেছেন। তবে আওয়ামী লীগ এই পদত্যাগপত্রটিকে সম্পূর্ণ ভুয়া ও নকল বলে দাবি করেছে এবং সামাজিক মাধ্যমে এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে
দুর্বৃত্তদের হামলায় আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত জ্যাকি খান (১৪) দশম শ্রেণীর ছাত্র এবং পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন
ঝালকাঠির নলছিটিতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাজ্জাক খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালীর পশ্চিম চর এলাকায় এ ঘটনা ঘটেছে। রাজ্জাক খান নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর গ্রামের শাহজাহান খানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাত ৪টার দিকে ট্রলার নিয়ে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর এলাকায় সুগন্ধা নদীর তীরে একদল গরু চোর অবস্থান
উল্লাপাড়ার বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনে পালিত হলো ঈদে মিলাদুন্নবী (সাঃ)। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিন। সারাদেশের মতোই উল্লাপাড়ার মসজিদগুলোতে মিলাদ মাহফিল, আলোচনা সভা, ও দোয়ার আয়োজন করা হয়। বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
প্রতিবেশী দেশে ইলিশ ও সার চোরাচালানের ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এই চোরাচালান ঠেকাতে কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড সদরদপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিজস্ব চাহিদা বিবেচনায় সরকার এ বছর ভারতে ইলিশ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া হাউলভাঙ্গায় সামাজিক সংগঠন ‘কল্যাণের শপথ সেবা সংঘ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মোঃ নুর আলম, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান, এই কমিটি সমাজসেবা এবং মানবিক কার্যক্রমে সংগঠনের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ করিম, আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাকিল শাহীন। কমিটি মোট ১৩ সদস্য নিয়ে গঠিত হয়েছে, যাদের
কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশনগুলির সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে, যা সরকার পরিচালিত নতুন উদ্যোগের অংশ হিসেবে আগামী সপ্তাহের মধ্যেই পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ঘটে যাওয়া হামলার পর স্টেশনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে, এসব স্টেশন পুনরুদ্ধারে কমপক্ষে এক বছরের সময় লাগবে এবং বিপুল
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা সবুজ প্রান্তরে পরিণত হয়েছে উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার নামে পরিচিত দিনাজপুর জেলার হাকিমপুর হিলি উপজেলার প্রতিটি মাঠ। দিগন্ত জোড়া মাঠ যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ।সবুজের সমারোহে চোখ যেন জুড়িয়ে যায়। ভাদ্রের বাতাসে মিষ্টি রোদে হাসছে কৃষকের স্বপ্ন। সবুজ প্রকৃতি সবাইকে যেন মুগ্ধ করে তুলেছে। প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ছেঁয়ে গেছে। চলতি আমন মৌসুমে ধানের
সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হোটেলকর্মী সিয়াম সরদার হত্যা মামলায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি ২০১৯ সালে রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া সিয়াম সরদারের (১৭)
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয়ের জন্য বরাবরই দর্শকমহলে প্রশংসিত হলেও এখন খুব একটা পর্দায় দেখা যায় না তাকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার শোবিজ থেকে বয়কট হওয়ার কারণ জানালেন স্পর্শিয়া। গত ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন স্পর্শিয়া। সেখানে বয়কট ও অপছন্দের আর্টিস্ট
অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ। নির্বাচিত সরকারই ঠিক করবে কী সংস্কার হবে, পার্লামেন্টেই সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কি না। তিনি বলেন, বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব ৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।মৃতরা হলেন- সুড়াপাড়া গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাইয়ের বউ হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)। ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান বলেন, গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনের পেঁপে গাছ ভেঙে যায়। রোববার রাতে আঙ্গার আলী পেঁপে
হিলি (দিনাজপুর), ১৬ সেপ্টেম্বর ২০২৪ – পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন জানান, নবী করীম হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশে কারাগার মুক্তির পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মোদির শাসন থেকে রাজ্যকে মুক্ত করতে এবং স্বাধীনতার ঘোষণা দিতে আহ্বান জানিয়েছেন। তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে রহমানিকে এই বক্তব্য দিতে দেখা গেছে। ভিডিওটি সম্ভবত কোনও হাসপাতালে রেকর্ড করা হয়।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত, কারণ আজই মহানবি হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে, অর্থাৎ ১২ রবিউল আউয়াল, আরবের মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে ঠিক একই দিনে তিনি ইন্তেকাল করেন। ফলে এই দিনটি বিশ্বজুড়ে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রিয় নবীর
পাবনার সাঁথিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিয়াম (১১) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন পিপুলিয়া গ্রামে।এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে রোববার সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। থানায় মামলা সূত্রে জানা গেছে, তার বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার সুবাদে সাঁথিয়া পৌরসভার ওই শিশুটি দাদির কাছে থেকে পড়ালেখা
উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও এমপিওভুক্ত শিক্ষক আব্দুল্লাহ আল হেলালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘ ১১ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সময়ে স্কুলের ক্লাস না করিয়ে উভয় প্রতিষ্ঠান থেকেই বেতন ও সম্মানি ভাতা নিয়েছেন। তথ্যসূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল হেলাল ১৯৯৫ সালের ২০ এপ্রিল হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজে সমাজ বিজ্ঞান বিষয়ে এমপিওভুক্ত শিক্ষক
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৬টি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক উদ্বেগজনক বার্তা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, "প্রতিদিন ৫০ জনের মধ্যে ৪৮ জনই তদবির নিয়ে আসে," যা সরকারের কাজের গতি এবং স্বচ্ছতার প্রতি সংকটের ইঙ্গিত বহন করে। রোববার রাতে পোস্ট করা একটি বার্তায় আসিফ মাহমুদ বলেন, "আমি শুরুতেই জানিয়েছিলাম যে ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অবৈধভাবে ভারত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ চারজনকে স্থানীয় জনতা আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং এক অজ্ঞাত প্রাইভেটকার চালক। রোববার রাতের দিকে, সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় তাদের ধরা হয়। স্থানীয় জনতার তৎপরতার পর, আটককৃতদের ধোবাউড়া থানায় হস্তান্তর