ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইলে ১০ম বারের মতো অনুষ্ঠিত হলো "আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি- ২০২৪ প্রদান করা হয়েছে। (১৩ জুলাই) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার স্বাধীনতা হলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। স্বর্গীয় আশুতোষ চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শীর্ষস্থানীয় স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সরাইলের বিভিন্ন উচ্চ
বরিশালের পাইকার বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচসহ বেশ কিছু সবজির দাম। এরই মধ্যে যার প্রভাব পড়েছে খুচরো বাজারে। বিক্রেতারা বলছেন, প্রবল বৃষ্টির কারণে দেশের কৃষকরা পণ্য বাজারে নিয়ে আসতে না পারায় এবং শুক্রবার ও শনিবার ভারত থেকে আমদানি বন্ধ থাকায় পণ্যের দাম বেড়েছে। তবে দুই একদিনের মধ্যে বাজার দর আবার আগের জায়গাতে চলে আসবে। বরিশাল শহরের একমাত্র বৃহৎ কাঁচাপণ্যের পাইকার বাজার
কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার দ্বৈরথ বেশ পুরনো। সেই পুরনো দ্বৈরথকে নতুন করে লেখাতে এবারের কোপার ফাইনালে খেলছে লাতিনের শক্তিশালী এই দুই দল।শক্তির বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও সমসাময়িক পারফরম্যান্সে কলম্বিয়া বেশ এগিয়ে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়ানরা। দু’দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। কলম্বিয়া ও আর্জেন্টিনা ৪২ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনা জিতেছে
মাদারীপুরের ডাসারে এ কে ডি বালিকা উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি ও অনিয়ম নিয়ে ডিসির কাছে লিখিত অভিযোগ করায় সাইফুল ইসলাম জয় নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডাসার ইউনিয়নের চেয়াম্যান মো.রেজাউল করিম ভাসাই শিকদারের বিরুদ্ধে । এনিয়ে উপজেলার আইসার বাজারে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি বিক্ষোভ ও মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।এসময় স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগের অপসরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৯ বোতল বিদেশী মদসহ উত্তম কাহার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শনিবার (১৩ জুলাই) দুপুরে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, থানার এসআই সুজন কান্তি পাল এর নেতৃত্বে শুক্রবার (১২ জুলাই) রাতে উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের জেরিন চা বাগানের ডলুবাড়ী
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নওগাঁর প্রধান দুটি নদী ছোট যমুনা ও আত্রাইসহ অন্যান্য নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে আত্রাই ছোট যমুনার পানি বিপদসীমার অনেক নীচে অবস্থান করছে। এদিকে নদীর পানি কিছুটা কমতে শুরু করলে একটু বৃষ্টিতে তা আবার বাড়তে শুরু করেছে। জানা যায়, ৮০ দশকে আত্রাই নদীর
কোটাবিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্যকে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কোটার প্রয়োজনীয়তা রয়েছে। একটি কুচক্রী মহল
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু বলেছেন, গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি। বর্তমানে ১৮টি জেলায় অতি বৃষ্টি হচ্ছে। এতে অনেক ফসলের জমি তলিয়ে গেছে। সে কারণে কাঁচামরিচসহ সবজির দাম বেড়েছে। এ মূল্য বৃদ্ধি সাময়িক। মজুতদারি করে কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।শনিবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাণিজ্য
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিল ইস্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিন দফা নিয়ে আলোচন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় বৈঠক শুরু হয়। দুপুর ১টায়
শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতি চলছে। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এই কর্মসূচি। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই জটিল একটি পরিস্থিতি বিরাজ করছে।শনিবার (১৩ জুলাই) এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধিদল। এর আগে একবার বৈঠকের সময় দিয়ে পরে বাতিল করেন ওবায়দুল কাদের। এবার বসেছেন বৈঠকে। শনিবার বেলা ১১টায়
সুনামগঞ্জের ধর্মপাশার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার জানিয়ারচর মুগরাইন হাওরে স্রোতে তোড়ের ডুবে মারা যায় ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার ও তার ছেলে হক মিয়ার স্ত্রী পাপিয়া আক্তার (২০)। পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের মুগারাইন হাওরে রেজিয়া বেগমের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পাপিয়া আক্তার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে তিনি ইসরায়েলের একটি জনপ্রিয় অবকাশস্থল ‘সি অব গ্যালিল’ হ্রদে অবকাশ যাপনে গিয়েছিলেন।সেখানে গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে তার ব্যক্তিগত চিকিৎসক তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে তেল আবিবের কাছে শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। শনিবার (১৫ জুলাই) এ খবর প্রচার করে সংবাদ মাধ্যম সিএনএন।নেতানিয়াহুর অফিসের পক্ষ থেকে
আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের কারণে পিরোজপুরের নাজিরপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। আজ শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর থেকে পুলিশ অভিযুক্ত যতিশ বালাকে গ্রেপ্তার করেছে বলে রাতে সাংবাদিকদের এক প্রেসকনফারেন্সে জানান পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম। নিহত জুতিকা বালা (৫০) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী। পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর প্রার্থিতা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। আসন্ন নির্বাচনে লড়বেন কি না, তা নিয়ে সংশয়ের মধ্যেই ফের এ নিয়ে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমিই মনোনীত প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না। আমি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোহাম্মদ শুয়াইব মাহমুদ নাজিম (১১) নামে এক শিশু গত ১ জুলাই থেকে নিখোঁজ নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় গত ৮ জুলাই শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরী করেন শিশুর মা মোছাঃ সাহানা আক্তার (৩৩)। শ্রীমঙ্গল থানার জিডি নং: ৪৫১, জিডি ট্যাকিং নং: 3YUZ6N। নিখোঁজ শিশুর মা সাহানা আক্তার জানান, গত ১ জুলাই
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। এতে জেলার বন্যার পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমলেও জেলার পাঁচ উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। শনিবার (১৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার বলেন, গত ১২ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৩৫
নাইজেরিয়ায় একটি স্কুল ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই ওই স্কুলে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত একটি স্কুল ধসে পড়ে। দেশটিতে নিযুক্ত রেড ক্রস এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্লেটাও রাজ্যের জোস নর্থ জেলার সেন্ট একাডেমি স্কুলের বেশ কিছু কক্ষ ধসে
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় উভয় বাসের ১২ যাত্রী আহত হয়েছেন।শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জের কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে
গত বছরের ন্যায় এ বছরও রাজধানীতে বৃষ্টির পানিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। এতে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উত্তর ভাষানটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর নূরের (৩৫) গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলায়। বর্তমানে ভাষানটেক এলাকায় থাকতেন।ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কৃষ্ণ মণ্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রণয় কৃষ্ণ বলেন, জানতে পেরেছি
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতালা স্কুল ধসে পড়ে বহু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে দেশটির প্লাথু রাজ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে এই ঘটনায় অন্তত ১২ শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ এখনও কতজন শিক্ষক-শিক্ষার্থী আহত ও নিহত হয়েছেন তা নিশ্চিত করেনি।নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ১২ বছর বয়সি এক কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে স্বামীর বাড়িতে না পাঠানোর মুচলেকা নেওয়া হয়েছে মেয়ের বাবার কাছ থেকে। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব -১৭ বালক সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। শুক্রবার ১২ জুলাই বিকেলে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার কালিকচ্ছ ইউপি একাদশ বনাম অরুয়াইল ইউপি একাদশকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে কালিকচ্ছ একাদশ ফুটবল দল। দ্বিতীয় খেলায় শাহবাজপুর ইউপি একাদশ বনাম নোয়াগাঁও ইউনিয়ন ফুটবল একাদশকে
বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন জো বাইডেন। অন্যদিকে ইসরায়েলের জন্য ৫০০ পাউন্ড বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জানান, রাফায় ইসরায়েলি অভিযানের স্থগিতের ঘোষণা আসায় নতুন এই চালান পাঠানো হচ্ছে। মার্কিন সরকার গাজার রাফা এলাকায় ইসরায়েলের অভিযানের বিরোধিতা করেছিল এবং জনাকীর্ণ এলাকায় ২০০০ পাউন্ড বোমা ব্যবহারের উদ্বেগে তা স্থগিত করেছিল। বর্তমানে ইসরায়েলি অভিযান বন্ধের
'ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে মরহুম মিজানুর রহমান মির্জা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে বোয়ালদাড় ইয়োং স্পোর্টিং ক্লাব এর আয়োজনে এবং সিঙ্গাপুর প্রবাসী মুশফিকুর রহমান মুশফিক এর সার্বিক সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা