সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২'র সদস্যরা।মঙ্গলবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত ১১:৫৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন, চান্দাইকোনা বাজারস্থ আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
মৌলভীবাজারে হঠাৎ ভয়ানক বন্যায় টানা ছয়দিন ধরে কমলগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলার বানভাসি মানুষেরা অবর্ণনীয় দুঃখ-কষ্টে দিনাতিপাত করছেন।অধিকাংশই নিত্য অনাহারে-অর্ধাহারে দিশেহারা। এমন পরিস্থিতিতে বানভাসি মানুষের মাঝে 'ভালোবাসা বিতরণ' করেছে 'ওয়ার্কিং ফর হিউম্যানিটি' নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন। সোমবার (২৭ আগস্ট) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কুরমাঘাট এলাকা, গুলের হাওর এবং আদমপুর ইউনিয়নের তিলকপুরসহ বিভিন্ন প্রত্যন্ত গ্রামের বানভাসি মানুষের মাঝে ত্রাণ তুলে দেন ওয়ার্কিং
প্রবাদ আছে লোভে পাপ, পাপে মৃত্যু। সেই প্রবাদটিই যেন মিলে গেলো রূপগঞ্জের গাজী টায়ারে আগুনের ঘটনায় নিখোঁজ ব্যাক্তিদের জন্য। ৫ আগস্টে গাজীর রূপসী ও কর্নগোপ কারখানায় লুটপাটের পর লাখ লাখ টাকার মালামাল বিক্রির পর আবারো লোভে পড়ে ২৫ আগস্ট আবারো অনেকেই লুটপাট করতে যায় গাজী টায়ার ফ্যাক্টরিতে। সেই অতিলোভই কাল হলো গাজী টায়ারের ছয়তলা ভবনের ভেতরে আটকে পড়া ব্যাক্তিদের জন্য।
ফেনীতে বন্যার পরিস্থিতি এখন উন্নতির দিকে। ঘরের ছাদে, কিংবা গলা সমান পানি যেখানে ছিল সেখানে কোমর সমান পানি রয়েছে। তবে ভোগান্তি কমেনি। অধিকাংশ আশ্রয়কেন্দ্রে এখনো মানুষ রয়েছে। গ্রামে চরম খাবার সংকট দেখা দিয়েছে। গ্রামের অধিকাংশ দোকানপাট বন্ধ ও মালামাল না থাকায় ভানবাসি মানুষরা কিনেও খেতে পারছেন না। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খুবই ধীরগতিতে গাড়ি
বেফাঁস মন্তব্য করে প্রায় সময় সমালোচনার শিকার হন বলিউড অভিনেত্রী ও হিমাচল প্রদেশের মান্ডির বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। এবারে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে নিয়ে কটাক্ষ করলেন তিনি। মোদি কৃষক আন্দোলন নিয়ে কঠোর না হলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত বলে মন্তব্য করেছেন কঙ্গনা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।উল্লেখ্য, গেল ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের
পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে ফের চালু হয়েছে ট্রেন চলাচল। তবে, কিছু লাইন ক্ষতিগ্রস্থ থাকায় পুরোদমে এসব রুটে ট্রেন চালু করতে আরও কিছু সময় লাগবে রেলওয়ের।গতকাল সোমবার (২৬ আগস্ট) ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই আংশিকভাবে ট্রেন চালুর সিদ্ধান্ত আসে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো.
ভিসা না পাওয়ায় আজ ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে বিক্ষোভ করেছেন ভিসাপ্রার্থী বাংলাদেশিরা। এসময় বিক্ষোভকারীরা ‘এক দফা এক দাবি, ভিসা দে ভিসা দে’সহ নানা স্লোগান দিতে থাকেন। তবে নতুন করে ভিসা কার্যক্রম শুরু হলে কোনো ধরনের ফি ছাড়া পুনরায় পাসপোর্ট জমা দেওয়া যাবে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। সোমবার (২৬ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে
ভয়াবহ বন্যার কবলে পড়েছে কুমিল্লা। জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলাই বন্যার পানিতে ভাসছে। বন্যা শুরুর পাঁচ দিন হতে চললেও ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। জেলায় ১২ থেকে ১৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, ফসলের মাঠ, মাছের ঘের, গরুর খামার, পোল্ট্রি খামারসহ ঘরবাড়ি। ভয়াবহ এই বন্যায় জেলাজুড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় ১০
আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল- এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৬ আগস্ট) দুপুরে আহত হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসে সাংবাদিকদের এমন প্রশ্ন তোলেন তিনি। এসময় জামায়াতের আমির বলেন, আপনারা সাড়ে ১৫ বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরেন। এই সরকারের বয়স এখনও এক মাস হয়নি, তাদেরকে বসতে দেন এবং দেশকে গোছাতে দেন। আপনারা এতদিন কোথায় ছিলেন,
বাগেরহাটে নামতে শুরু করেছে বন্যার পানি। সোমবার (২৬ আগস্ট) সারা দিন বৃষ্টি না থাকায় পানি নামতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা।তবে গতকাল রোববার ভারি বর্ষণে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গিয়েছিল। এতে শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি পানিবন্দি হয়ে পড়েছে অনেক এলাকার মানুষ। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মুশলধারে বৃষ্টিতে এই পরিস্থিতি
বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে শুকনো খাবার ও পানি নিয়ে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ আউয়াল খান। সোমবার দুপুরে কুমিল্লার দেবীদ্বারে বন্যাদুর্গত প্রায় এক হাজার পরিবারের মাঝে ওই খাদ্য পৌঁছে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি একে আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজার জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। ভারতের উজানে বৃষ্টিপাত না থাকায় মৌলভীবাজারের সবকটি নদীর পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দুর্গত এলাকা থেকে বানের পানি নেমেছে এবং নতুন করে কোনো গ্রাম প্লাবিত হচ্ছে না। জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে। জেলা সদর, কমলগঞ্জ,
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, দেশে সহসাই গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে না। বিগত সরকার এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করত। কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিয়ম বাতিল করেছে। সোমবার (২৬ আগস্ট) হবিগঞ্জ প্রেস ক্লাবে খোয়াই রিভার ওয়াটার কিপার ও পরিবেশবাদী সংগঠন ধরা আয়োজিত
ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতির জেরে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দিয়েছে দেশটি। সম্প্রতি এসব গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় ব্যারাজ কর্তৃপক্ষ। তবে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বলছে, গেট আগে থেকেই খোলা ছিল। বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলছেন, ফারাক্কার ১০৯টি গেট আগে থেকেই খোলা ছিল। বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার পার্থ
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। যে বাংলাদেশে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার সমুন্নত থাকবে। দেশবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাবো। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পলাশের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, দেশ নেত্রী বেগম খালেদা
ঝিনাইদহের সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের মুল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সচিব রোকসানা বুলবুলির সহায়তায় পলাতক চেয়ারম্যান আবু সাঈদ ট্রাক যোগে পরিষদের সব মালামাল লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও পরিষদের সচিব বুলবুলি রহস্যজনক ভাবে নীরব রয়েছেন। এ ঘটনায় সোমবার ঝিনাইদহ সদর থানায় একটি জিডি হয়েছে। জিডি
বিভিন্ন সময়ে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর জুলুম-নিপীড়ন হয়েছে। সম্পদ লুট হয়েছে। সবকিছু হয়েছে রাজনৈতিক ইন্ধনে। নতুন বাংলাদেশে সবাই মিলে এসব অপসংস্কৃতি রুখে দেয়া হবে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও ড. আসিফ নজরুল।সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর পলাশীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন তারা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লাখো ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনে শেখ হাসিনা পরাজিত হলো, বাংলাদেশ বিজয়ী হলো। শেখ হাসিনা পালানোর চারদিন আগে জামায়াতকে নিষিদ্ধ করেছে, আর আল্লাহ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও তাদের স্বজনরা আল্লাহর কাছে সম্মানিত, শহীদরা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জামায়াত
ইসলামের আদর্শ বাস্তবায়ন যেখানে হয়েছে সেখানে শান্তি এসেছে। কোন স্বার্থের বিনিময়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ কখনই বিক্রি হয় নাই। জাতীয় নির্বাচনে অনেক লোভ দেয়া হয়েছিলো। কিন্তু কোন লোভে পা দেয়নি। পূর্বে আমাদের দেশ ভারতের অঙ্গ রাজ্য হিসেবে ব্যবহার হতো। তখন মানুষ পরাধীন ছিলো। তবে বহু ছাত্র জনতার হতাহতের মধ্য দিয়ে এই দেশের মানুষ স্বাধীন হয়েছে। স্বৈরাচার হাসিনার দেশপ্রেম ছিলো না। সে
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করাও ইবাদত।প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো বিপর্যয়ে মানুষ যখন বিপদাপন্ন ও বর্তমানে বন্যার কারণে মানুষ দিশেহারা অবস্থায় এ সময় তাদেরকে আর্থিক সহায়তা, ত্রাণ ও পুনর্বাসন ও চিকিৎসাসেবা দানসহ যে কোনো ধরনের সাহায্য সহযো গিতা করাও আল্লাহর ইবাদত। ইসলাম মানবিক কারণে সামান্য পরিমাণ সহায়তাকেও খাটো করে দেখে না। সে জন্য অতিশয় নগণ্য পরিমাণ দানকেও উৎসাহিত করা হয়েছে।রাসুলুল্লাহ (সা.)
ঘুর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াকাটা সৈকত সুরক্ষা প্রকল্প। সৈকত সুরক্ষায় স্থাপন করা জিও ব্যাগ এবং জিও টিউব ঢেউয়ের তান্ডবে ক্ষতবিক্ষত হয়ে বালু বেড়িয়ে যায়। এতে প্রাথমিক সৈকত সুরক্ষা প্রকল্পের ৭০ ভাগ ক্ষতি হয়। ফলে সৈকতের কোল ঘেষে অবস্থিত মসজিদ, মন্দির, মার্কেট, আবাসিক হোটেল সহ জেলা প্রশাসনের ট্যুরিজম পার্ক, ট্যুরিস্ট পুলিশ বক্স ও পৌরসভা কর্তৃক নির্মানাধীন মেরিন ড্রাইভ সড়ক ঝুঁকির মধ্যে
"দেশের স্বার্থে সাংবাদিকতা" এই শ্লোগান কে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ লোকমান হোসেন চৌধুরী (খোকা)কে আহবায়ক ও দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল রানা কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সকল ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন সংবাদকর্মীদের উপস্থিতিতে এই কমিটি গঠন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়ে বিকাশ সরকার (৪১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার রাতে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পেশায় নারী পাচারকারী দালাল বিকাশ সরকার নদীয়ার কল্যাণী থানার মাঝের চর কল্যাণী গ্রামের রায়মোহন সরকারের ছেলে। সোমবার মহেশপুর ৫৮ বিজিবির এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা
ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এ গেট গুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। এদিকে এ গেট খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেন, ফারাক্কার