পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ক্ষতিগ্রস্তদের জমির ফাইল আটকে ৬% ঘুষের টাকা দাবির আভিযোগ জেলা প্রশাসক কার্যালয়ের এল.এ শাখার চার সার্ভেয়ারের বিরুদ্ধে। এবিষয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভূমি মন্ত্রণালয় বরাবর একটি লিখিত অভিযোগ দেন এক ভুক্তভোগী। লিখিত অভিযোগ বলা হয়েছে, আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে সরকার চার শতাধিক জমি অধিগ্রহণ করেন। কিন্তু সেই জমির টাকা পেতে ৬% টাকা ঘুষ দাবি
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজির সময় দুই নারীসহ নয়জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি দুষ্কৃতিকারী দল ছাত্র সমন্বয়কের পরিচয়ে হোটেলে প্রবেশ করে। তারা পুলিশের অনুমতি ছাড়াই অবৈধভাবে হোটেলে তল্লাশি চালানোর চেষ্টা করে এবং সেখানে অনৈতিক কাজ হচ্ছে বলে দাবি করে
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রের স্রোতে ভেসে আসা তিনটি মহিষ অবশেষে তাদের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের উপস্থিতিতে এই হস্তান্তরের কাজ সম্পন্ন হয়। নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ও ১৯ অক্টোবর কুয়াকাটার সৈকতের ঝাউবন এলাকায় দুইটি ও একটি মহিষ সমুদ্রের স্রোতে ভেসে আসে। স্থানীয় দুই জেলে মো. বাদল মিয়া ও
ঝালকাঠি পৌর শহরে বর্ষাকালে জলাবদ্ধতা দূর করতে সাতটি খাল খননের উদ্যোগ নেওয়া হলেও কার্যক্রম শুরু হয়নি। গত ২৮ আগস্ট খাল খনন কাজের উদ্বোধন করা হলেও এক মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও কাজের অগ্রগতি নেই। খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় শহরের পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিয়েছে, যা পৌরবাসীর ভোগান্তি বাড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বৃষ্টিতে সড়কে পানি জমে থাকে এবং ময়লা আবর্জনা
কুমিল্লায় কোতোয়ালী মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সাবেক নেতা মহসিন আলম খানকে গ্রেফতার করেছে। রাত ৯টার দিকে নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মহসিন আলম খান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। মহসিন আলম খানের বাড়ি জেলার চৌদ্দগ্রামে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা
দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা এখনো স্পষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকার থেকে সে বিষয়ে কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া হয়নি। এর মধ্যেই রাজনীতিতে একটা আলোচনা উঠেছে নির্বাচনপদ্ধতি পরিবর্তনের। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদের মতো বিভিন্ন দল একে সমর্থন করছে। অন্যদিকে শুরু থেকেই এর বিরোধিতায় আছে বিএনপি। আনুপাতিক নির্বাচনের পক্ষে-বিপক্ষে দলগুলোর যে অবস্থান সেখানে
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সব জেলা ও মহানগরের নতুন আমিরের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে দলের আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। এ উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন আমিরদের নাম ঘোষণার মাধ্যমে জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাদের দায়িত্ব পালনে প্রস্তুত হয়েছে। নাম ঘোষণার
রাজশাহী জেলা পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট–২০২৩ ব্যাচের অর্ধশতাধিক উপপরিদর্শককে (এসআই) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত সোমবার ও বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে এ নোটিশ জারি করা হয়। এর আগে প্রশিক্ষণ মাঠে নাশতা নিয়ে হইচই করার কারণে সম্প্রতি একই ব্যাচের ৭০৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। তাদের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়ায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে চলমান অভিযানে গত ১২ দিনে ২৮৭ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১৬ লাখ ৬৭ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়। বিভাগীয় মৎস্য অফিসের সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর থেকে ২৪ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে মোট ১ হাজার ৫৩৯টি অভিযান পরিচালিত হয়েছে, যার মধ্যে ৪৪২টি মোবাইল কোর্ট
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থক সহ ২৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক আন্দোলনকারীর অভিভাবক। এই মামলায় পুলিশ ৪ জনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। আহত আন্দোলনকারী রিয়াদের (১৬) পিতা আব্দুল কুদ্দুস বাদী হয়ে গত ২৩ অক্টোবর বুধবার ভূরুঙ্গামারী থানায় মামলাটি দায়ের করেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জাতীয়
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কাউখালী উপজেলা শাখার ইমাম সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কাউখালী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি আব্দুল হালিম। তিনি তার বক্তব্যে ইমামদের সামাজিক ও ধর্মীয় দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং
জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট এলাকার জাহানারা প্লাজা মার্কেটের মাহবুব ট্রেডার্সের মোবাইল শোরুমে চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে, যখন চোরের দল শোরুমের তালা কেটে মূল্যবান স্মার্টফোন ও নগদ অর্থ চুরি করে। পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব আজ শুক্রবার সকালে এক প্রেস বিফ্রিফিংয়ে বলেন, চোরের দল প্রথমে জাহানারা প্লাজার প্রধান ফটকের তালা কাটে এবং পরে মাহবুব ট্রেডার্সের শোরুমের
ঝালকাঠির দ্রুত বিচার আদালত এক চাঞ্চল্যকর মামলায় বাদী মাসুম হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর মাসুম হাওলাদার ঝালকাঠির সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদসহ ২১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। তিনি দাবি করেন, গত ০১ জুলাই সকালে আসামিরা
ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় সংঘটিত সংঘর্ষে নিহত ইসরাইলি সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা ৮৯০ জন নিশ্চিত করেছে। এই মৃত্যুর মধ্যে সেনা সদস্য, কর্মকর্তা, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। শুক্রবার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের ‘আল আকসা স্টর্ম’ নামে সামরিক অভিযানে ১,২০০ জনেরও বেশি ইসরাইলি সেনা ও নাগরিক নিহত হয়। এই অভিযানটি
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তোলেন। মতবিনিময় সভায় হাজী মুজিব বলেন, “গত ১৫ বছর ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সাবেক এমপি আব্দুস শহীদ এবং তার দলীয় বাহিনীর হামলা, মামলা ও
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক শুক্রবার (২৫ অক্টোবর) লক্ষ্মীপুরে এক গণসমাবেশে বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ এবং তার রাজনীতি সন্ত্রাসনির্ভর। সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, “গত ১৫ বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং দেশের সঙ্গে বিশ্বর সম্পৃক্ততা নষ্ট করেছে।”
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, আওয়ামী লীগ কর্তৃক তৈরি সন্ত্রাসী আইনের আওতায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম এবং নিরীহ ছাত্রদের নির্যাতনের সাথে জড়িত থাকার কারণে বর্তমানে নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) পর্যটন নগরী কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণবিপ্লবের চেতনাকে ভিত্তি করে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। শুক্রবার (২৫ অক্টোবর) গাজীপুরের চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত জেলা জামায়াতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান সতর্ক করেন, যারা ভিন্ন পথে হাঁটবেন তাদের জন্য স্বৈরাচারের পথ অপেক্ষা করছে। তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, জনগণের চেতনার বিপক্ষে যেন কেউ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন হামলায় পাঁচজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাতে লেবাননের দক্ষিণে এক স্থল হামলার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর, জানিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত সেনারা ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়ানের রিজার্ভ সদস্য ছিলেন, যার মধ্যে মাওরি নামের একজন উপকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করার
পুলিশ সদর দপ্তর গত শুক্রবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের একটি সংশোধিত তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শিক্ষার্থীদের নেতৃত্বে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের সময় নিহত ৪৪ জন পুলিশ সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরীতে ১৪ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় বাকি ১৬ জন
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বহরমপুর গ্রাম। ইতিমধ্যে এখানে কয়েক শত বসতবাড়ি, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ এবং বহু বিঘা ফসলী জমি নদীগর্ভে চলে গেছে। নদীর তীরবর্তী এই এলাকার হাজার হাজার মানুষ এখন নিঃস্ব, বাপ-দাদার ভিটে ও কবরের চিহ্ন হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক বছরে এই ভাঙন পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গত বছরের অক্টোবর মাসে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে ১ মিনিটের এক মারাত্মক ঘূর্ণিঝড়ে ১৩টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তাহেরপুর গ্রামে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, যেখানে প্রবল ঝড়ের ফলে গাছপালা উপড়ে পড়ে এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। স্থানীয় বাসিন্দাদের মতে, হঠাৎ করে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকের ঘরবাড়ি ভেঙে যায় এবং সজোর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদসহ ৫৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী মুজিবসহ তাদের সমর্থকদের হত্যাচেষ্টা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে নতুন মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা সংখ্যা দাঁড়াল চারটি। স্থানীয় যুবদল নেতা মো. আব্দুল আহাদ শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেছেন। বাদি অভিযোগ করেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তাসকিন আহমেদ। এবার সিরিজের দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডানহাতি পেসারকে। তাসকিনের বদলি হিসেবে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান,