বাংলাদেশের আইটি খাতে একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হলো গতকাল, যখন দেবজ্যোতি দাস সৌম্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (IOI) এ স্বর্ণপদক জিতে দেশের সম্মানকে আরও উজ্জ্বল করলেন। সারা বিশ্বের সেরা প্রোগ্রামারদের সঙ্গে প্রতিযোগিতা করে এই তরুণ প্রতিভা বাংলাদেশের জন্য প্রথম স্বর্ণপদকটি অর্জন করেছেন। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (IOI) একটি বিশ্ববিখ্যাত প্রতিযোগিতা যেখানে প্রোগ্রামিং দক্ষতা, সমস্যা সমাধানের কৌশল এবং অ্যালগরিদমিক চিন্তাভাবনার ভিত্তিতে
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি কে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । আটককৃত মাদক কারবারি হচ্ছে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চর পাড়া এলাকার নুর হোসেন পুত্র মোঃ ইরফান (২২), টেকনাফ ২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (রবিবার) ৮ সেপ্টেম্বর) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)র উনচিপ্রাং বিওপি’র
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ইউপি চেয়ারম্যানেরসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় বাচ্চু মিয়া সরাইল থানায় এক মামলা দায়ের করেন।বাচ্চু মিয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের মৃত হাজী আবেদ আলীর ছেলে।মামলার আসামীরা হলেন: অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, ইউপি সদস্য মাসুক মিয়া, মুখলেছ মিয়া, রৌফ মিয়া, বাবুল মিয়া, বাশারফ হোসেন ভূইয়া ও আইয়ুব হোসেন।মামলার সূত্রে জানা
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বন্যাদুর্গত এলাকায় বহু মানুষ পানিবাহিত এবং ডায়েরিয়া রোগে আক্রান্ত হতে শুরু করেছেন। তাদের জন্য একেবারে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছানের উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছেন ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ মোকাম বাড়ি ঈদগাহ মাঠে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও ফতেহাবাদ ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার
বরগুনার আমতলী উপজেলায় এক স্কুলশিক্ষক স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে হরিদ্রাবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আত্মহত্যাকারী ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম (৩৮)। নজরুল ইসলাম হরিদ্রাবাড়িয়া গ্রামের মো. খালেক খানের ছেলে এবং আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী ছোবাহান বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দুই বছর আগে নজরুল ইসলামের বিয়ে হয় একই গ্রামের
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আহমেদ উল্লাহ (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর দগ্ধ আরও সাতজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের মধ্যে রয়েছেন বরকত উল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৫০), আল আমিন (৩৬), জাহাঙ্গীর আলম (৪৮), হাবিব
কলকাতা, ৮ সেপ্টেম্বর ২০২৪: ছাত্র-জনতার আন্দোলনের চাপে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে কলকাতাসহ ভারতের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। এই পর্যটকদের অনুপস্থিতি কলকাতার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে, বিশেষ করে পোশাক, হোটেল ও চিকিৎসা খাতে। গত একমাসে যারা কলকাতায় গেছেন, তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে অনবরত রোহিঙ্গাদের প্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে আরও ৫০০ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। এর আগে শুক্রবারও কক্সবাজারের সীমান্ত দিয়ে আরও দুই শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল। গত দুই সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে অন্তত আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সীমান্তের স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যের
রাজশাহী, ৮ সেপ্টেম্বর ২০২৪: রাজশাহীতে গণপিটুনিতে গুরুতর আহত ছাত্রলীগের সাবেক এক নেতা আব্দুল্লাহ আল মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর মাত্র চারদিন আগেই কন্যা সন্তানের বাবা হন মাসুদ, যা তার পরিবারে সাময়িক আনন্দের ছোঁয়া এনেছিল। তবে, সেই আনন্দ শোকের সাগরে রূপ নিল মাসুদের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় একদল যুবক তাকে ধরে নগরীর বোয়ালিয়া থানায় নিয়ে
ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪: সম্প্রতি ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা একে একে জামিনে মুক্তি পাচ্ছেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অপরাধ বিশ্লেষকরা। তাদের মতে, এই পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অবনতি ঘটতে পারে। ২০০১ সালের ডিসেম্বরে সরকার ২৩ শীর্ষ সন্ত্রাসীর একটি তালিকা তৈরি করে, যার মধ্যে উল্লেখযোগ্য নাম ছিল আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস।
গোপালগঞ্জের মেয়ে এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা, যিনি অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করছিলেন, তাকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে। এই পদক্ষেপটি প্রশাসনিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে এবং নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সায়লা ফারজানা একজন ক্ষমতা লোভী অত্যাচারি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার দীর্ঘদিনের সেবা ও অভিজ্ঞতার বদলতে ক্ষমতার অপব্যাবহার ছিল প্রধান।তাকে
বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো নগদ টাকা উত্তোলনের সীমা প্রত্যাহার। এতদিন ধরে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে যে সীমা নির্ধারণ করা হয়েছিল, তা এখন থেকে আর কার্যকর থাকবে না। এর ফলে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া
রাজশাহী শহরের ওপারে পদ্মার দুর্গম চরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ধর্ষণ মামলার অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীরা কটা নামক একজনকে চরের ভিতর থেকে ধরে নিয়ে আসে। আটকের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কটাকে গণধোলাই দেয়, যার ফলে সে গুরুতর আহত হয়। জানা গেছে, আটক কটা রাজশাহীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর ক্যাডার এবং ছাত্রলীগ কর্মী। এছাড়াও আরেক
উৎসবের মরসুমে এপার বাংলায় পদ্মার ইলিশ পৌঁছানোর ধারাবাহিকতা এবার ভাঙছে। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তিকালীন প্রশাসন ঘোষণা করেছে যে, চলতি বছরের অক্টোবরে ভারতকে কোনও ইলিশ রফতানি করা হবে না। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন, অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ও প্রতিবেশী সৌজন্যের অংশ হিসেবে দুর্গাপুজোর সময় ইলিশ রফতানি করা হতো। প্রাক্তন
‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন শামীমা তুষ্টি ফেসবুকে এক দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়ায় কিছু ট্রোল এবং গালিগালাজের শিকার হচ্ছেন। তিনি স্বীকার করেন, তাঁর পরিবার মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং তাঁর বাবা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তাই তাঁর রাজনৈতিক সমর্থন আওয়ামী লীগের প্রতি ছিল। শামীমা তুষ্টি উল্লেখ করেন, যেহেতু
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল (অব.) মইন ইউ আহমেদ। তার সাম্প্রতিক ইউটিউব চ্যানেলের ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, ঐ সময়ের লাইভ রিপোর্টিং, বিশেষ করে সাংবাদিক মুন্নী সাহার রিপোর্টিং বিদ্রোহের প্রসার ঘটাতে সহায়তা করেছে। ভিডিও বার্তায় মইন ইউ আহমেদ উল্লেখ করেন, "বিডিআর বিদ্রোহের সময় আমাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। শুধু গুলির শব্দ
সম্প্রতি বাংলাদেশের শোবিজ অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে সোহানা সাবাকে নিয়ে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদন। এক গণমাধ্যমের ভিডিও শিরোনাম ছিল ‘সোহানা সাবার দেহব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস’, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরাসরি এই প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন। সোহানা সাবা দীর্ঘ ২০ বছর ধরে মিডিয়ায় কাজ করছেন এবং
আগামী সপ্তাহে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়বে বাংলাদেশের ক্রিকেট দল, যাদের নেতৃত্বে থাকবেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক লাল বলের সাফল্যের পর এবার ভারতকেও হারানোর লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। তবে স্কোয়াডে না থেকেও এ সিরিজে বাংলাদেশের সঙ্গী হতে যাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল, কিন্তু একটু ভিন্ন ভূমিকায়। গুঞ্জন উঠেছে যে, আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার
গুম, খুন, হত্যাকান্ড, অর্থপাচার, দূর্নীতি এবং কোটা বিরোধী ছাত্র জনতা হত্যার বিচার দাবি করে পিরোজপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে জেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মহিলা দলের
পটুয়াখালী প্রেসক্লাবে শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জীবন ও জীবিকার নিশ্চয়তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো সঠিকভাবে বেতন দিতে পারছে না। এমনকি কিছু গণমাধ্যম তাদের প্রতিনিধিদের বেতন-ভাতা
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বিশাল গণসমাবেশের আয়োজন করেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। মহিপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। গণসমাবেশের সভাপতির দায়িত্ব পালন করেন ইসলামী আন্দোলন
দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণসামগ্রী পৌঁছানো অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরের ৫ তারিখে ফেনীর পরশুরামের সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে ১৪ টন চাল নিয়ে একটি ত্রাণের ট্রাক পৌঁছেছে। চালের পরিমাণের দিক থেকে এই চালানটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট ৫৬০টি বস্তায় ১৪ টন চাল সরবরাহ করা হয়েছে। এটি শুধুমাত্র একটি চালানের উদাহরণ। সামগ্রিকভাবে, এ পর্যন্ত ৫ জেলার
মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় তাঁকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা জয়ধরকান্দী মাঠে স্থানীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ৭ সেপ্টেম্বর বিকেলে ফুটবল খেলার প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্বোধন করেন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, সরাইল উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম জয়ধরকান্দি। জয়ধরকান্দী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ এলাকাবাসীর মিলন মেলা হয়েছে। মাদক সমাজকে যেভাবে গ্রাস করছে।এ থেকে যুব সমাজকে