ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর এম.এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে আন্দোলন করতে এবং মারধরের জন্য শিক্ষার্থীদের টাকা দিয়ে উসকে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের বিরুদ্ধে। এই প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগও করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ১০ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন সীমান্ত নামের
সৌদিআরবের জেদ্দায় আসফান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যাক্তির নাম মোজাহেদুল হক (৪০)। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৩ই সেপ্টেম্বর) স্থানীয় সময় ৯: ৩০ মিনিট (বাংলাদেশ সময় রাত ১২: ৩০ মিনিটের এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহেদুল হকের বাড়ী যশোর জেলার কতোয়ালী থানার লেবুতার সারান্দার বাসিন্দা ওমর আলীর ছেলে। জানাযায়, গতকাল সন্ধ্যায় আসফানে এশার নামাজের পর সুপার মার্কেট
টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় একটি বাড়ির পাশের ধানখেত থেকে কিশোর শামীম (১৪) ও কালিহাতী উপজেলার হাতিয়া এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শামীম উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানখেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির এক চালের ডিলারের কাছে চাঁদাদাবির অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চালের ডিলার গোপাল বণিক শুক্রবার সকালে ঝালকাঠি জেলা বিএনপির আহব্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তাকে চালের ডিলার নিয়োগ করা হয়। আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পরে স্থানীয়
টেকনাফে টানা ভারী বৃষ্টির কারণে গত মঙ্গলবার থেকে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে ২০ হাজারেরও বেশি পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। প্লাবনের ফলে ফসলী জমি, ক্ষেত খামার এবং চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় চেয়ারম্যানদের দেয়া তথ্যমতে, প্লাবিত গ্রামগুলোর মধ্যে রয়েছে হোয়াইক্যং ইউনিয়নের ৬টি, হ্নীলা ইউনিয়নের ৫টি, টেকনাফ পৌরসভার ৪টি, টেকনাফ সদর ইউনিয়নের ২টি, সাবরাং ইউনিয়নের ৩টি এবং বাহারছড়া ইউনিয়নের ২টি
ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে আওয়ামী লীগের সাথে সু-সম্পর্ক করে বিএনপি নেতার পরিবারভুক্ত ১৫ জন নারী-পুরুষকে বিধিবহির্ভূত ভাবে চাকুরী দেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিমনের বিরুদ্ধে। কলেজ সূত্রে ও অনুসন্ধান করে জানা গেছে, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল ১৯৯৫ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছিলেন দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ। দপদপিয়া ইউনিয়ন বিএনপির বিতর্কিত সাধারণ
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে, যা আরও তীব্র হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের কারণে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতকে অবাক করেছেন, যখন তিনি হাসিনার ভারতে থাকার বিষয়ে একটি উত্তেজনাপূর্ণ মন্তব্য করেছেন। শেখ হাসিনার ভারত থেকে পালিয়ে যাওয়ার পর, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে পড়েছে। ইউনূস ভারতের প্রতি
প্রতি বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হতো পশ্চিমবঙ্গে, কিন্তু এবার আর ইলিশ পাঠানো হবে না। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ ঘোষণা দেন। তিনি বলেন, "আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু এবার ভারতে ইলিশ পাঠানো সম্ভব নয়। এটি দামী মাছ, এবং আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পাচ্ছেন না, কারণ সব
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে নদ-নদীর পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশে এবং উজানে ভারি বৃষ্টিপাতের প্রবণতার পরিপ্রেক্ষিতে আগামী দুদিন চট্টগ্রাম বিভাগের সব নদীর পানি সমতল দ্রুত
শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্ক গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ঘোষণা করলেও, সম্প্রতি ফাঁস হওয়া এক টেলিফোন কথোপকথনে শেখ হাসিনা নিজেই দাবি করেছেন, তিনি এখনও পদত্যাগ করেননি। বেলজিয়ামে অবস্থানরত এক সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে আলাপচারিতায় শেখ হাসিনা বলেন, "আমি পদত্যাগ করিনি। সংবিধানের ধারা ৫৭ অনুযায়ী পদত্যাগের কোনো আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।" এই ফাঁস
'ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম' এর সুশীতল ছায়াতলে এসে স্বেচ্ছায় সনাতন ধর্মাবলম্বী (হিন্দু ধর্ম) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তাফসীরুল কোরআন মাহফিলে একই পরিবারের ১০ জন সদস্য। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ভাদুরিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাজিদিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৯ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। তাফসীরুল কোরআন মাহফিলে বিএডিসি উপ প্রধান
দেশের সাত অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এই পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে সতর্ক থাকতে বলা হয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা হত্যা ও অন্যান্য মামলায় প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে, তার নাম মামলার তালিকা থেকে প্রত্যাহার করা হবে। একইসঙ্গে, সঠিক তথ্য-প্রমাণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে এইসব মামলায় গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। গত ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দফতর থেকে একটি চিঠি জারি করা হয়, যা সারাদেশের প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের
ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসের পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সদরের ঝিলংজায় মা-শিশুসহ তিন জন ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে ৩ জনের।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঝিলংজার ২নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এলাকায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে।নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। স্বজনরা
শ্রীমঙ্গলের দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হকের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের দপ্তরে এই স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশব্যাপী ছাত্র আন্দোলনের সময় অন্য শিক্ষকররা যেখানে ছাত্রদের
সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দল স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে দারুণ আত্মবিশ্বাস অর্জন করেছে। সেই আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে টাইগারদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকের মতে, বাংলাদেশকে হারানো ভারতের জন্য খুব কঠিন হবে না। ভারতীয় অনলাইন পোর্টাল ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক বলেছেন, ভারতের মাটিতে ভারতকে হারানো বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। তিনি
মৌলভীবাজার জেলার সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার থেকে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জেলার মডেল থানাসহ বিভিন্ন থানার ওসিদের বদলির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক কারণেই। বদলির আওতায় থাকা ওসিরা হলেন: মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম, রাজনগর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সফল এই সফরের পর ১৫ ক্রিকেটারসহ মোট ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যান। ক্রিকেটারদের মধ্যে ছিলেন বাংলাদেশ টেস্ট দলের
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি জাফর ইকবাল। আলোচনায় ক্লাবের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য মোঃ হারুনুর রশীদকে (দৈনিক এশিয়া বানী) আহ্বায়ক, বিকাশ দাশকে (নাগরিক টিভি) যুগ্ম আহ্বায়ক, এবং মোঃ মোস্তফা
গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ঘটে যাওয়া লাশ পোড়ানোর ঘটনায় জড়িত ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ লাশগুলোকে পুলিশ সদস্যরা একটি ভ্যানে তুলছেন এবং পরে একটি পুরোনো ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, রুহুল আমিন দুলাল মানুষের প্রতি হুমকি, ভয়ভীতি প্রদর্শনসহ নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এসব অনিয়ম ও অপকর্মের কারণে
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর আরও দুই শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতি ঘটেছে। তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান, যিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে বরখাস্ত করা হয়েছে। মজিবুর রহমান এর আগে শেখ হাসিনার নিরাপত্তা দল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, বরখাস্ত হওয়া অপর জেনারেলের নাম এখনও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা জেলা আহ্বায়ক কমিটি ও কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটি বাতিল করা হয়েছে। মেয়াদোত্তীর্ণের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মাগুরা ও কুষ্টিয়া জেলার বর্তমান কমিটিগুলো বাতিল
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের ১৩ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নাম ও