অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, যাচাই-বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফারুক-ই-আজম বলেন, ‘ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে ছিটকে পড়েছেন। এবার সঠিকভাবেই তালিকা করা হবে। যারা মিথ্যা তথ্য
জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে পিরোজপুরে এক স্মরণসভা ও দোয়াঅনুষ্ঠানের আয়োজন করা হয়। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে ফাউন্ডেশন সভাপতি শামীম বিন সাঈদী এর সভাপতিত্বে আলোচকরা বলেন সাঈদী আমাদের মাঝে নেই। কিন্তু তিনি তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে
১৫ বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপসসহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। শনিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার ৫০ দিনের মধ্যেই ২০০৯ সালের
নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (১৭ আগস্ট) তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। সামিটে
পটুয়াখালীতে ২০২৪ ব্যাচের অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষা বিষয় সমূহ মূল্যায়ন করে ফল প্রকাশের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টায় শহরের সোনালী ব্যাংক মোড়ে পটুয়াখালী সরকারি কলেজ,সরকারি মহিলা কলেজ, আবদুল করিম মৃধা কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শতাধিক এইচ.এস.সি পরীক্ষার্থীরা। তারা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার বাকি বিষয়ের পরীক্ষা বাতিল করে অনুষ্ঠিত পরীক্ষার বিষয় সমূহ মূল্যায়ন
বরিশালের গৌরনদী উপজেলায় টাকা না দেওয়ায় রাশেদ সিকদার (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। নিহত রাশেদ উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে। আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনাকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্বজনদের দেওয়া
ধর্ম যার যার রাস্ট্র সবার’ এ শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে সম্প্রীতি পদযাত্রা করেছে সনাতনী সম্প্রদায়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে শনিবার দুপুরে শহরের পায়রা চত্বর থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেসে এক সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু,
আওয়ামী লীগ একটি স্বৈরাচার, ফ্যাসিস্ট ও খুনির দল। বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগকে দেখতে চায় না। আমরা আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাই। সবাই ভেবেছিল আওয়ামী লীগ সরকার কেবল বিএনপির ওপর অত্যাচার নিপীড়ন করে। কিন্তু এবারের বিপ্লবে ছাত্র-জনতাকে হত্যার মধ্যদিয়ে শেখ হাসিনা প্রমাণ দিয়েছেন তিনি কতটা স্বৈরাচারী ছিলেন। শনিবার বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে ছাত্র-জনতার আন্দোলনে বীর
বাংলাদেশের একমাত্র সরকারী শিশু হাসপাতালটি ঝিনাইদহে অবস্থিত। ২৫ শয্যার এই হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য ৬টি ভবনে ২২টি ইউনিট থাকলেও মাত্র ৪টি ইউনিট ব্যবহার হয়। বাকী ১৮টি ইউনিট বছরের পর বছর পড়ে থাকে। মানুষ বসবাস না করায় প্রতি বছরই ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে রক্ষনাবেক্ষন বাবদ মোটা অংকের টাকা মেরামত ব্যায় করতে হয়। হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে অন্তত ৩ বার মেরামত করা
জোর করে ওভারটাইম করানো, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, বেতন-বোনাস বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার শ্রমিকরা। শনিবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বরিশাল-ঢাকা মহাসড়কের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বিক্ষোভের মুখে ও প্রশাসনের চাপে কোম্পানির
সবশেষ কোপা আমেরিকার ফাইনালে মেসিকে ছাড়ায় শিরোপা নিশ্চিত করছিল আর্জেন্টিনা। কারণ, চোট পেয়ে আগেই মাঠে ছেড়েছিলেন তিনি। মেসিকে ছাড়া আর্জেন্টিনা শিরোপা জিতলেও, লিগস কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে তার দল ইন্টার মায়ামি। তবে এখনও জানা যায়নি ঠিক কবে মাঠে ফিরবেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এবার মেসির মাঠে ফেরা নিয়ে কথা বলেছেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। তিনি বলেন, লিওর (মেসি) উন্নতি প্রত্যাশা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।শনিবার (১৭ আগস্ট) তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আমন্ত্রণ জানান। যদিও দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান গ্লোবাল সাউথের তরুণদের অনুপ্রাণিত করেছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর
চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার (১৭ আগস্ট) ভোরে গ্রেপ্তারের পর তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। তার প্রেক্ষিতে আদালত দুপুর ১২টার দিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। পরে তিনি শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬
গণমাধ্যমসহ পরিবেশবাদী সংগঠন সরাইল উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় একাধিক বার সরকারি খাল উদ্ধারে আলোচনায় হলেও আবার নতুন করে খাল ভরাটের অভিযোগ উঠেছে।সম্প্রতি আইন-শৃঙ্খলা মাসিক সভায় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শের আলম তিনি তার বক্তব্যে খাল উদ্ধারের ব্যাপারে সাংবাদিকদের প্রতিবেদন করার জন্য অনুরোধ করেছেন। শুধু অরুয়াইলের দখল নিয়ে নয়। সকল এলাকার দখন নিয়ে আপনারা লেখবেন। সরকারি খাল যারা দখল
ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি শেষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম ও উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার। শনিবার (১৭ আগষ্ট) হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি শুক্রবার দুই দিন বন্ধের পরে আজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে পিটিয়ে ও গুলি করে হত্যার দায়ে ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া)'র সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদসহ ১১৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অনেককে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। এর আগে শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে উত্তাল দেশ। তখন এক সপ্তাহ বন্ধ ছিল ইন্টারনেট ও ফেসবুক। উত্তাল জুলাইয়ের শেষের দিকে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে থেকে আত্মরক্ষার চেষ্টারত এক তরুণকে দু’জন পুলিশ গুলি ছুড়ছেন। কয়েক রাউন্ড গুলি চালানোর পর পুলিশ চলে গেলেও সেই তরুণ সেখানেই ঝুঁলে ছিলেন। সে দৃশ্য তোলপাড় হয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। একইসঙ্গে প্রয়োজনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সকল বিল সরকার বহন করবে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন
এবারও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দক্ষিণের বাজিমাত করল দক্ষিণীরা।শুক্রবার (১৬ আগস্ট) ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়। এদিন নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে একে একে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তবে কার মাথায় উঠবে সেরার মুকুট, তা নিয়ে চলছে জল্পনা। অবশেষে সবাইকে ছাপিয়ে সেরার পুরস্কার ছিনিয়ে নিল মালালায়ম সিনেমা ‘আত্তম’। এমনকি সেরা অভিনেতার
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) ও তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) নিহত হয়েছেন।শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দেশটির পাহাং রাজ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মালয়েশিয়ায় একটি করাত কলে কাজ করতেন মোহাম্মদ আদম। শুক্রবার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ নিয়ে মোটরসাইকেলযোগে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে একটি গর্ত এড়ানোর
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজন করা তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটিই হতে যাচ্ছে অধ্যাপক ইউনূসের প্রথম বৈশ্বিক কোনো অনুষ্ঠান।শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেবেন তিনি। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনটি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান পর্যায়ে হবে,
শনিবার১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ৯টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৩৫০ জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস ২৭ দিন পর দানবাক্স
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চলাকালে ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ শীর্ষক গানের সঙ্গে প্রতিবাদের মিছিলে যোগ দেন তরুণ জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। এ কারণে গত জুলাইয়ে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাসরিফকে। তার ব্যান্ডের ড্রামার শান্তকে বেধড়ক পেটানো হয়েছিল রড দিয়ে। তারই বিশদ বর্ণনা দিয়েছেন এই শিল্পী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে তিনি ফেসবুকে ‘কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক’ শিরোনাম দিয়ে বিষয়টি তুলে
দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১৬ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা