গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধের প্রচেষ্টা দেশকে রাজনীতিশূন্য করার ষড়যন্ত্রের অংশ। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নুর আরও বলেন, "আওয়ামী দুঃশাসনের পরে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে।" তিনি বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানান। এছাড়া, অন্তর্বর্তী সরকারের
শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেট, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে বজ্রপাতে আহত হয়েছে আপন দুই ভাই। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এই হতাহতের ঘটনা ঘটে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে আহত হয়েছেন সুজন মিয়া ও সিরাজ মিয়া নামে দুই ভাই। তারা উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিকূল গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তারা রাষ্ট্রক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণ ও যুবসমাজকে ব্যবসায়ে উদ্বুদ্ধ করতে ১০ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. তাহের বলেন, “দেশের
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের নেতাদের মধ্যে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। দেশ ত্যাগ করা নেতাদের পাশাপাশি সিংহভাগ নেতা এখন আত্মগোপনে রয়েছেন। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলা দায়েরের সূচনা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি
কুমিল্লার দেবীদ্বারে থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে থানার পুলিশকে একটি ল্যাপটপ ও প্রিন্টার উপহার দেওয়া হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের হাতে এই উপহার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শহিদ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলাম, নায়েবে আমীর
মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকা থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে মারা যান। চেয়ারম্যান বলেন, "এটি একটি ভয়াবহ দুর্ঘটনা,
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের নির্বাচিত সরকারের প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে একটি মতবিনিময় সভায় তিনি বলেন, "বিএনপি যেকোনো ষড়যন্ত্র ও অপকর্মের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।" ডা. জাহিদ সভায় উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক
আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন উপলক্ষে কুয়াকাটায় সৈকত পরিচ্ছন্নতা ও জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে এনহ্যান্সড কোষ্টাল ফিসারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এর উদ্যোগে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে বিভিন্ন জেলে ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সৈকত পরিচ্ছন্নতা অভিযানের পর কুয়াকাটা ট্যুরিজম পার্কের পাশে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহ ব্যবস্থাপনা কমিটির
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এদিকে, শুক্রবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে, এমন খবরের ভিত্তিতে বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করে। এ সময় সামন্তা, বাঘাডাঙ্গা ও
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান 'পথের প্রতিভা' অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন পজিটিভ শ্রীমঙ্গলের উদ্যোগে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল পথশিশুদের জীবনে আনন্দ ও অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়া। ইভেন্টে অর্ধশতাধিক পথশিশু অংশগ্রহণ করে, যেখানে তারা বিভিন্ন খেলাধুলা, গান, গল্প বলা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল তিনটায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভাটি নবনির্বাচিত ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফের সভাপতিত্বে এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লালুর পরিচালনায় সাবরাংয়ের নয়াপাড়া স্টেশনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী। তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে বাস মালিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে নির্দেশনা প্রদান করেছেন। সভায় তিনি বলেন, “রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে গাড়ি রাখা বন্ধ করতে হবে।” এ সময় তিনি ড্রাইভার ও বাস শ্রমিকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সন্দলপুর এলাকায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বিরামপুর থানা পুলিশ। স্থানীয়রা জানান, সন্দলপুর গ্রামের ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে অবগত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট
টুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে রাতের আধারে জমি দখল করে বসত বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মহিপুর থানার বিপিনপুর গ্রামের সাগর সিনেমা হলের উত্তর পাশে। এ ঘটনায় বাদী মো. ছোহরাব হোসেন মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা হলেন মো. ইসমাইল সিকদার, ফারুক সিকদার এবং এরশাদ সিকদার। জানা গেছে, মো. ছোহরাব হোসেনের পুত্র আবুল বাশার ২০১৪ সালে ১৮২১
রাঙামাটি প্রতিনিধি: শনিবার (২১ সেপ্টেম্বর) রাঙামাটির সেনানিবাসে বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হাসান আরিফ। তিনি বলেন, “রাঙামাটিতে আসার সময় দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি দেখেছি, সেই গ্রাফিতির বার্তা পার্বত্য চট্টগ্রামেও দেখতে চাই। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কোথাও একটা ছন্দপতন হচ্ছে। বাইরে থেকে একটি ষড়যন্ত্র আমাদের
কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামে। নিহত আরিফুল ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল তার বাড়িতে থাকা বৈদ্যুতিক মিটার থেকে তারের মাধ্যমে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। অসাবধানতাবশত তিনি
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করবেন এবং প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা এখনো অনিশ্চিত। ড. ইউনূসের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেদারল্যান্ডস,
পটুয়াখালীর মহিপুরে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী সমবায় ঋণদান (এস.আর.ও. এস.বি) সমিতির ২২-২৩ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 'সমবায় শক্তি, সমবায় মুক্তি' স্লোগানকে সামনে রেখে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত এই সমিতি বর্তমানে ৩২৮ একর ফসলি জমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, এবং
আমাদের প্রিয় রাসূল (সা.) বলেছেন, “পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান হলো মসজিদ,” যেখানে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ এবং অন্যান্য ইবাদতে মগ্ন থাকেন। মসজিদ আমাদের জন্য আল্লাহর ঘর এবং এটি মুসলমানদের অন্তরে বিশেষ স্থান অধিকার করে আছে। মসজিদের আদব রক্ষা করা অত্যন্ত জরুরি। যেমন, মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়া এবং রাসুল (সা.) এর প্রতি দরুদ শরিফ পাঠ করা সুন্নত। এছাড়া, ডান পা আগে
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশী-বিদেশী উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 'জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াই' স্লোগানে শনিবার সকাল সাড়ে ১০ টায় আগুনমুখা নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নদী ভাঙন কবলিত এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমানোর গুরুত্ব, নবায়নযোগ্য জ্বালানী গ্রহণ, এবং জ্বালানী
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজারের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মাহবুবুল আলম এবং সঙ্গীয় ফোর্স উপজেলার লামুয়া ও মাধবপাশা এলাকায় অভিযান চালান। অভিযানের প্রথম অংশে, লামুয়া এলাকার মৃত আফতাব মিয়ার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মানিককাজী এলাকায় ফুলকুমার নদের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ সেতুর অবস্থা উদ্বেগজনক। গত নব্বইয়ের দশকে নির্মিত প্রায় ৩৩ মিটার লম্বা ও ২.৫ মিটার প্রস্থের এই সেতু এখন ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছে। সেতুর পাটাতন ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে, রেলিং ভেঙে গেছে এবং একটি পাশ হেলে পড়েছে। এর ফলে সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে এবং এলজিইডি কর্তৃপক্ষ সেতুর
সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে আজ শনিবার অনুষ্ঠিত রোকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, "আপনি বলেন ঠুস করে দেশে ঢুকে পড়বেন, আপনাকে পালাতে বলেছিল কে? আপনি সব সময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন, বিচারকেরা স্বাধীন। পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় 'রাইজিং ফর রাইটস' প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ নিয়ে গণমাধ্যমের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা 'ম্যাক বাংলাদেশ মৌলভীবাজার' এবং 'ফানসা বাংলাদেশ'-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সভাটি গত শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ এবং সঞ্চালনা করেন ম্যাক বাংলাদেশের