টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে দিনদুপুরে চলন্ত যাত্রীবাহী বাস থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বিকাশের দুই কর্মীকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা আনুমানিক ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে প্রকাশ্যে গুলিবর্ষণও করে তারা। রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া গ্রামের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন বেতবাগান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১১ নম্বর চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে একটি সরকারি ল্যাপটপ ও একটি মাউস চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাতের কোনো এক সময় চোরেরা অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে আলমারিতে ব্যাগের মধ্যে রাখা একটি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ অভিযুক্ত সকলের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে শিশু, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বাবুল আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে উপস্থিত জনতা ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ছাত্র হত্যার বিচার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি
গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট
রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে এবং নদীদূষণ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাজধানীর চারপাশের নৌপথ পুনরায় সচল
বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও
নবম জাতীয় পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ার ঘোষণা থাকলেও এখনো এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে পুরোনো বেতন কাঠামো অনুযায়ীই বেতন পাচ্ছেন। তবে অর্থ বিভাগ জানিয়েছে, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করে প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গে বকেয়া (এরিয়ার) হিসেবে পরিশোধ করা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। এর আগে ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। তবে আদালতের শর্ত অনুযায়ী, তিনি আপাতত দুবাই ত্যাগ করতে পারবেন না। তার পাসপোর্টও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। পারিবারিক
ভারতের ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন। তিনি জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগযোগ্য
পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হেলাল মণ্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম। নিহত নূর ইসলাম (৪৭) ওই গ্রামের মৃত ওহাব মণ্ডলের ছেলে। আটক হেলাল মণ্ডল (৪৩)
রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের একটি বাসায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে হৃদয় ওরফে শিপনের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানে দুই দিনে মোট আট হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পাশাপাশি একাধিক যন্ত্রপাতি জব্দ, মামলা দায়ের এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা, রাধানগর ও ভুরভুরিয়া ছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী নাজকা লাইন পরিদর্শনে গিয়ে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১১ জন যাত্রী ও ২ জন পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় নাগরিক ছিলেন। তারা নাজকা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তার
একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১ আগস্ট) সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদী চাইলে ভারতে
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষের সম্ভাব্য হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় তিনি সম্ভাব্য সামরিক হামলার পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে তেহরান তার ‘সুনিশ্চিত ও শক্তিশালী’ জবাব দেবে। তিনি জোর দিয়ে
দেশে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বেকারত্বের সঙ্গে লড়াই করছেন। সরকারি চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করেও অনেকেই নিয়োগ না পেয়ে হতাশায় ভুগছেন। অথচ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঁচ লাখেরও বেশি অনুমোদিত পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। ফলে একদিকে কর্মসংস্থানের সংকট বাড়ছে, অন্যদিকে জনসেবামূলক কার্যক্রমেও প্রভাব পড়ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণীত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফ-২০২৫’-এর খসড়া অনুযায়ী,
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই অনুপ্রবেশকারী নন; বরং তারা শরণার্থী। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বিধান প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। রাজ্যে ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্যের বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নিয়ম ও নির্দেশনা
কুমিল্লার দেবীদ্বারে পূর্বশত্রুতার জেরে এক যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় জনতার হাতে আটক পাঁচ যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বাগুর স্টেশন এলাকায় বিল্লাল হোসেন নামে এক যুবককে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ
জুলাইয়ের গণহত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় গোপালপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা