জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একান্ত বৈঠক করেছেন। সংক্ষিপ্ত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কানাডার মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুবসমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ড. ইউনূস কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং দেশের উন্নয়নে তরুণদের
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরও আশ্বাস দিয়েছেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকবে তার দেশ। মঙ্গলবার রাতে (নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ পুনর্গঠনের জন্য শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং তাদের অবদান
সরকারি বিআরটিসির কল্যাণপুর বাস ডিপোর সাবেক ইউনিট প্রধান নুর-ই-আলমের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিযোগে প্রকাশ পেয়েছে, তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একাধিক সরকারি বাস বিক্রি করেছেন এবং এতে কোটি টাকা লোপাটের প্রমাণ পাওয়া গেছে। গত বছর ৯ মার্চ, নুর-ই-আলম একটি বাস—ঢাকা মেট্রো-চ-৭৩৬০—বিক্রি করেন। এই অভিযোগটি বিআরটিসির ব্যবস্থাপক (কারিগরি) মো. মনিরুজ্জামানের তদন্তে প্রমাণিত হয়েছে। বিআরটিসির নামেই নিবন্ধিত থাকা বাসটি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করার প্রমাণ পাওয়া গেছে, যার কারণে কালাপুর এলাকার মেরিগোল্ড সিএনজি পাম্পের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। গত ২২ সেপ্টেম্বর, জেজিটিডিএসএল-এর শ্রীমঙ্গল অফিসের কর্মকর্তারা সরজমিনে পরিদর্শন করার সময় মিটার টেম্পারিং করার সত্যতা খুঁজে পান। এরপর তারা তাৎক্ষণিকভাবে ওই পাম্পের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনার পর থেকে স্থানীয়রা
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি কানপুরে শুরু হচ্ছে আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। এছাড়াও, ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তবে, এই দুটি ম্যাচের আয়োজন নিয়ে হুমকি দিয়েছে ভারতের ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। সংগঠনটি কানপুরে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এবং গোয়ালিয়রে ম্যাচের দিন ‘বন্ধ’ ঘোষণা করার পরিকল্পনা করেছে। ভারতের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
মৌলভীবাজারে 'এক দফা এক দাবি: ৬ষ্ঠ থেকে ৯ম বার্ষিক পরীক্ষার যৌক্তিক শর্ট সিলেবাস চাই' স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে জেলার শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী। মানববন্ধনের সভাপতিত্ব করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাসানুজ্জামান জিহাদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি যৌক্তিক শর্ট সিলেবাস প্রয়োজন, যাতে আমরা আমাদের পড়াশুনায়
মাদারীপুরের ডাসারে মাদক সেবনে বাধা দেওয়ায় খোকন বিশ্বাস নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার শশিকর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবক ও বিক্রেতারা নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। ঘটনার রাতে খোকন বিশ্বাস যখন মাদক সেবীদের অন্যত্র যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে যায়। কিছুক্ষণ পর
পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন কারখানা মালিকরা। মঙ্গলবার সরকারের সঙ্গে মালিক ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তারা এই সিদ্ধান্ত জানান। এর ফলে বুধবার থেকে বন্ধ থাকা সব পোশাক কারখানা চালু হবে বলে জানিয়েছেন শ্রম সচিব। বৈঠক শেষে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, “কষ্ট হলেও কিছু বিষয়ে মালিকরা সম্মত হয়েছেন। আশা করছি,
পটুয়াখালীর কলাপাড়ায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩২০ দরিদ্র পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি পরিবারকে জীবিকায়নের জন্য ৬ হাজার টাকা, ঘরবাড়ি সংস্কারের জন্য ৩৬ হাজার টাকা, সোলার সিস্টেম রিচার্জবল লাইট এবং সাত আইটেমের হাইজিন কিট দেওয়া হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এ সহায়তা প্রদান করছে। মঙ্গলবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অবহিতকরণ সভায় জানানো হয়, প্রতিটি পরিবারের জন্য ২০
পটুয়ালীর রাঙ্গাবালীতে মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণ, জাতীয়করণের পূর্বে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর হিলি পৌরসভার সাবেক পৌর মেয়রের বাড়িতে দুই জন শিক্ষার্থী কে আগুনে পুড়ে হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি সুরুজ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সুরুজ আলী পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (মহিলা
ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। আগামী ৯ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এ বছর জেলার ৪টি উপজেলার ১৫৭টি মন্ডপে পুজা উদযাপিত হবে। সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা পরিকল্পনা
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম। কাজ নিয়ে দুজনেই ভীষণ ব্যস্ত। চলতি মাসের ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। বিয়ের
পটুয়াখালীর কুয়াকাটায় আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী’র একটি বৃহৎ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকাল ৩ টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমস চত্বরে জামায়াতের কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও
মাধ্যমিক স্তরের এমপিও ভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে ভূরুঙ্গামারী মাধ্যমিক শিক্ষা পরিবার। মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার আলী, চরবারইটারী
পিরোজপুর জেলা সমাজসেবা থেকে নিবন্ধিত ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অনুদানের ৮ লাখ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেকগুলো বিতরণ করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরে সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায়,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইকবাল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
স্থানীয় সরকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ন-সচিব) মোঃ পারভেজ রায়হান মঙ্গলবার দুপুরে পাঁচবিবি পৌরসভা পরিদর্শন করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোঃ সবুর আলী। পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ বেলায়েত হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোঃ জোবাইদুল হক, উপ-সহকারি প্রকৌশলী মোঃ ইউসুফ আলী
পিরোজপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক দাখিল স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণের চাকুরী জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকগণের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলি পেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় জেলা প্র্রশাসক কার্যালয়ের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে ঘন্টা এ ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষ হলে পিরোজপুর জেলা
রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালুর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “দেশের বিমানবন্দরে সেবার মানোন্নয়ন ইতোমধ্যে করা হয়েছে এবং আমরা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ভিআইপি সেবা চালু করতে যাচ্ছি।” এই নতুন সেবা গ্রহণের মাধ্যমে, দেশে আসা প্রবাসী কর্মীরা বিমানবন্দরে ভিআইপি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেফতার করেছি এবং পরে কুলাউড়া থানায় হস্তান্তর করা
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দুমরে মুচড়ে ভেঙে গেছে একটি মালবাহী ট্রাক। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পুরানাপৈল রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ট্রেন আসার কিছুক্ষণ আগে সবজি বোঝাই একটি ট্রাক রেল ক্রসিংয়ে ঢুকে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি তখন থেমে যায়। ট্রেনের উপস্থিতি টের পেয়ে
বৈষম্য দূরীকরণ ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দাবি জানান, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা হোক এবং একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হোক।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে শেয়ারদরে কারসাজি করার কারণে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি। এতে জানানো হয়, শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মো. আবুল খায়েরকে ২৫ লাখ টাকা, সাকিব আল হাসাকে ৫০ লাখ
লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ফলে হাজার হাজার লেবানিজ দক্ষিণ লেবনন ছেড়ে পালিয়ে দেশের উত্তরের দিকে যাচ্ছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহর অবস্থানের কাছাকাছি বসবাসকারী কিছু মানুষ ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে সতর্কতা মেসেজ এবং ভয়েস রেকর্ডিং পাওয়ার কথা জানিয়েছেন, যা তাঁদের বাড়ি ছাড়ার জন্য উদ্বুদ্ধ করেছে। হামলার পর দীর্ঘ যানজটের