চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হবে। এই মামলা চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের করা হয়, যেখানে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অপর এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার ১২ ফেব্রুয়ারি তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় আহত আশরাফুল ইসলাম নামের ভূরুঙ্গামারী ইউনিয়নের একব্যক্তি বাদী হয়ে গত
পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর ও নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনের কর্মী নুরুজ্জামান কাফির বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে তার পরিবার অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন কাফি। তিনি সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এবং দাবি পূরণ না হলে একা রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। বুধবার (১২
খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মাপাড়া এলাকায় সৃষ্টি ত্রিপুরা (৩৬) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। তবে কারা, কেন তাকে অপহরণ করেছে তা জানাতে পারেননি। এ ঘটনায় ওই ব্যবসায়ীর পিতা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১১ ফ্রেবুয়ারি) রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সৃষ্টি ত্রিপুরা। তিনি ওই এলাকার অলংগ্য ত্রিপুরার ছেলে। নিখোঁজ সৃষ্টি ত্রিপুরার
নোয়াখালীতে চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা
আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আনসার ভিডিপির সদস্যরা থানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রেখেছে। তারা বিদেশি দূতাবাস, হাসপাতাল, বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় অতিথিশালা রক্ষায় দায়িত্ব পালন করেছে। পাশাপাশি বন্যা, জলোচ্ছ্বাস, মহামারিসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায়ও তারা সক্রিয় ভূমিকা রাখছে। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশে
সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান 'ডেভিল হান্ট' পরিচালনা করে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার
২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতায় ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে এবং হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় এই অনুসন্ধান পরিচালনা করে। প্রতিবেদনটি ১২ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় এবং এতে বলা হয়
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে হেফাজতে নেয়। তবে তাকে কেন হেফাজতে নেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ডিবির একটি টিম এসপি তানভীরকে নিয়ে ঢাকা চলে আসে। তিনি আরও
আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আয়নাঘর সারা বাংলাদেশজুড়ে ছড়িয়ে রয়েছে এবং এর সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনের পর, ড. ইউনূস বলেন, "আমার ধারণা ছিল যে, এখানে আয়নাঘর বলতে যে কয়েকটি স্থাপনা আছে, তা-ই। কিন্তু এখন শুনলাম, সারা
তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে নওগাঁয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ। মঙ্গলবার রাতে নওগাঁর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিস চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র সহকারী প্রকৌশলী মুনিরুজ্জামানসহ ১১টি উপজেলার প্রকৌশলী এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নওগাঁ অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতায় জেলার ১১টি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। বুধবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ইতোমধ্যে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব-২ এর সিপিসি-৩ সেলগুলো পরিদর্শন করেছেন। এরপর তিনি র্যাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যান। গত ৬ ফেব্রুয়ারি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ বছর ভালোবাসা দিবসে কোনো ধরনের ‘তামাশা’ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন ভালোবাসা দিবস সীমিতভাবে পালন করা হয়। মঙ্গলবার তার ফেসবুক পোস্টে এমন বক্তব্য প্রকাশের পর এ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান,
নরসিংদীর শিবপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর চেষ্টাকালে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে শিবপুর থানায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত নেতাকে আটক করে। মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। দলের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অবশেষে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ক্যামেরাটি অপসারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে দক্ষিণ বাঁশজানি এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর সাব পিলার ৯ সংলগ্ন
নুরুজ্জমান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে স্ট্যাটাস দেন কাফি। তিনি দাবি করেন, এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান। কাফির বাবা মাওলানা এবিএম হাবিবুর রহমান জানান, আগুনে তাদের সব কিছু পুড়ে গেছে এবং এটি তাদের পরিবারকে হত্যার পরিকল্পনার অংশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ
প্রবাসী তরুণীর ছবি বিকৃত করে চাঁদা দাবির অভিযোগে সিলেটে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সোমবার তাকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীর পীরমহল্লার এক বাসিন্দার মেয়ে স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে থাকেন। সম্প্রতি ওই তরুণীর ছবি এডিট করে অশ্লীলভাবে তৈরি করা হয় এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ১৩ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এমআরটি লাইন ১-এর নির্মাণকাজের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তর করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার রাত ২টা পর্যন্ত কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত, কনকর্ড সিটি, হোটেল লা মেরিডিয়ান,
ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ৮টা ১৫ মিনিটে কুয়াশা কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে পুলিশ
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর স্কুলপাড়ার দুই প্রতিবন্ধী তরুণের জীবন চলছে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে। শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা ছাড়া তেমন কোনো সাহায্য মেলেনি তাদের ভাগ্যে। গরিব পরিবারের সন্তান হওয়ায় উন্নত চিকিৎসা করানোর সুযোগও পায়নি তারা। ফলে চার দেয়ালের মধ্যেই বন্দি জীবন কাটছে আকাশ কুমার প্রামাণিক ও দীপন সূত্রের। কাশিমপুর ইউনিয়নের স্কুলপাড়ার দিনমজুর নয়ন প্রামাণিকের ছেলে আকাশ জন্ম থেকেই প্রতিবন্ধী। অর্থের অভাবে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের যুবসমাজ মাদক ও শিরকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তারা স্থানীয় পদুয়া মিঞা বাড়ির ঈদগাহ মাঠে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে। মঙ্গলবার রাতে আয়োজিত এই মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মাহফিলের সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল। প্রধান তাফসিরকারী হিসেবে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তিনি একে ‘জাতিগত নিধনের’ কৌশল হিসেবে উল্লেখ করে ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, গাজার ২০ লাখ মানুষকে জোরপূর্বক স্থানান্তরিত করার পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি
অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা, মাটিরাঙা, মহালছড়ি, মানিকছড়ি, গুইমারা এবং রামগড় উপজেলার স্থানীয় বাসিন্দারা রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ৫ আগস্টের পর থেকে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনার অভিযোগ রয়েছে। এছাড়াও, তাদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলায় গ্রেফতারি
গত বছর জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের সময় কুমিল্লার দেবীদ্বারে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত জীবন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তাকে আদালতে হাজির করে কোর্ট হাজতে পাঠানো হয়। এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম ও শুভ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৩নং ওয়ার্ডের ফতেহাবাদ