অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে খাগড়াছড়ি সদর থেকে ৩ জন, পানছড়ি থেকে ১ জন, দীঘিনালা থেকে ১ জন, মাটিরাঙা থেকে ২ জন, মহালছড়ি থেকে ১ জন, মানিকছড়ি থেকে ১ জন এবং গুইমারা থেকে ২ জন রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে
গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (যমুনা সার কারখানা) আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানা বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন একটি অত্যাধুনিক সার কারখানা। কারখানাটি দৈনিক ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম। তবে,
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশের পর্যটন শহর খাগড়াছড়িতে উপচে পড়া ভিড় দেখা গেছে। জেলার বিভিন্ন পর্যটন স্পট বিশেষ করে আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা, সাজেক ভ্যালি ও অন্যান্য বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পর্যটকরা দল বেঁধে এসেছেন পরিবার, বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তরুণ-তরুণীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় এক পর্যটক বলেন,
বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্ভর করতে চান। বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে
ঋতুরাজ বসন্তের আগমনে রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আজ শুক্রবার বসন্তের প্রথম দিন, একইসঙ্গে ভালোবাসা দিবসও। ফলে দিনটি আরও আনন্দময় হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। এটি তাদের ৩১তম আয়োজন। ভোর থেকেই সেখানে সংগীত, দলীয় নৃত্য ও কবিতার মাধ্যমে বসন্তকে বরণ করা হয়। বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি ও নানা রঙের ফুলে
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ শুক্রবার অষ্টম স্থানে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের实时 (লাইভ) বায়ুর মান পর্যবেক্ষণ সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৪১। আজকের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২৩৭। এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপর রয়েছে মিয়ানমারের
আজ শুক্রবার দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করবেন পবিত্র শবেবরাত, যা ইসলামে সৌভাগ্যের রাত ও মুক্তির রাত হিসেবে পরিচিত। শাবান মাসের ১৪ তারিখের এই মহিমান্বিত রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করেন। বিশ্ব মুসলিম উম্মাহর মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে শবেবরাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও জিকিরে
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবাদের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় পরিচয়ের একটি নতুন দিক উন্মোচন করেছে, যা আজও আমাদের প্রেরণা জোগায়। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয়। তাঁর জীবনের একেকটি অধ্যায় দেশের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক হিসেবে গণ্য করা হয়। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার
নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম বিপ্লব (৫০) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। আটকের পরে বিপ্লবকে নওগাঁ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাহিদ ইসলাম বিপ্লব আত্রই উপজেলার যাত্রামুল গ্রামের মৃত নূর মহুরির ছেলে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদে ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোমর উদ্দিন বেপারী বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম বিপ্লব (২৮) একই ওয়ার্ডের নজির আহমদ বেপারি বাড়ির ফজলুল হক চৌধুরীর ছেলে। পুলিশ স্থানীয়রা জানায়,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে হাতকড়া সহ পলিয়ে যাওয়া মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ জানুয়ারি তারা হাতকড়া সহ পালিয়ে যায়। হাতকড়া সহ পালানোর ৩৭ দিন পর গত বুধবার ১২ ফেব্রুয়ারি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি তাদেরকে কুড়িগ্রাম জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাতকড়া সহ আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় ওই সময় ৬ পুলিশ সদস্যকে ক্লোজড
বিএনপি'র রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আওয়ামী লীগ আর দেশে ফিরবেনা। যারা আওয়ামী লীগ করে তারা কখনো ভাববেন না তারা আবার রাজনীতি করবে। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, তারা আর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বরদাস্ত করবে না।’ আওয়ামী লীগ দেশে যে গণহত্যা চালিয়েছে তার
দিনাজপুরের পার্বতীপুরে একই লাইনে দুই ট্রেন ঢুকে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে কয়েক হাজার যাত্রী। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে স্টেশনের ৪ নম্বর প্লাটফরমে এ ঘটনা ঘটে, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। জানা গেছে, পূর্বে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিল রামসাগর ট্রেন। তবে সুইচ কেবিনের নির্দেশে সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ভুলবশত
আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত পালিত হবে। মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রাতটি হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখে অনুষ্ঠিত হয় এবং এটি সৌভাগ্যের রজনী বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। শবেবরাতের মাহাত্ম্যে বিশ্বাসী মুসলমানরা এ রাতে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের আশায় ইবাদত-বন্দেগি করেন। এ উপলক্ষে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন ভিসা পাওয়া সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিমানের টিকিট মূল্য কমিয়েছে। এই বিশেষ ভাড়াকে 'ওয়ার্কার ফেয়ার' নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিকভাবে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা,
হিমাগারে আলুর সংরক্ষণ ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে আলু চাষি ও ব্যবসায়ী সমিতির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও একপর্যায়ে ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীরা মহাসড়কে আলু ফেলে সড়ক অবরোধ করেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা শ্লোগান দেন— "হিমাগারে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও তিনজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন: পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পটুয়াখালী পলিটেকনিক ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা, পটুয়াখালী সরকারি কলেজ
নওগাঁর মান্দা উপজেলার বীল উথরাইল গ্রামের বাসিন্দা ৭১ বছর বয়সী আহাদ আলী প্রামাণিক। জীবনের প্রায় ৩৭ বছর খেজুর ও তাল গাছের রস বিক্রি করেই সংসার চালাচ্ছেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়লেও এখনো প্রতিদিন গাছে উঠে রস সংগ্রহ করেন এবং তা গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন। কথা বলে জানা যায়, আহাদ আলীর বসতভিটা ছাড়া কোনো জমিজমা নেই। ১৯৯২ সালে সরকার থেকে বন্দোবস্ত
দিনাজপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজউদ্দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিরামপুর পৌরসভা পরিদর্শন করেন। সকাল ১১টার দিকে পৌরসভায় পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন। পরিদর্শনকালে তিনি পৌরসভার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন। পৌরসভার সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)
কুড়িগ্রামের উলিপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা ওলামালীগ সভাপতি ও উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানা পুলিশ তাকে আটক করে। উলিপুর থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদার সামনে
খাগড়াছড়ি জেলা কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জেলার আক্তার হোসেন শেখকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন কারারক্ষীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অবরোধ চলতে থাকে। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন আক্তার হোসেন শেখের খাগড়াছড়িতে শেষ কর্মদিবস ছিল। তবে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কারারক্ষী ও বন্দীদের ওপর মানসিক নির্যাতন, অবৈধ টাকা আদায়সহ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিনজন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চৌধুরী, পাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আজ একটি সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা কর্তৃপক্ষ ভারতের রাজধানী দিল্লিতে সমস্ত প্রয়োজনীয় নথি পাঠিয়েছে এবং এখন তাদের উত্তরের অপেক্ষা করা হচ্ছে। কূটনৈতিক চিঠি এবং অন্যান্য
নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গোলাম রাব্বানী (রনি) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিংড়ায় পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। সিংড়া থানার ওসি আসমাউল হক এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত গোলাম রাব্বানী রনি সিংড়া