লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বিকেলে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে আনুমানিক ৬০ গজ এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি স্থাপনের কাজ শুরু করে। এ সময়
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যানারে নাম ছোট হওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ইটপাটকেল নিক্ষেপ এবং ধারালো অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কুঠিবাড়ি সড়ক, থানা মোড় ও বাজার সড়ক এলাকায় এ সংঘর্ষে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ
সাগরকন্যা কুয়াকাটায় বছরের প্রথম সূর্যোদয় দেখতে এ বছর পর্যটকদের উপস্থিতি ছিল আশানুরূপ নয়। ঘন কুয়াশা আর বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে থার্টি ফার্স্ট নাইটেও পর্যটকদের আগমন ছিল সীমিত। বছরের প্রথম দিনে বুধবার সকালে কিছু দেশি ও বিদেশি পর্যটক সূর্যোদয় দেখতে কুয়াকাটা সমুদ্রসৈকতে আসেন। তবে মেঘ এবং ঘন কুয়াশার কারণে স্পষ্ট সূর্যোদয় দেখা সম্ভব হয়নি। তবু প্রকৃতিপ্রেমীরা এই দৃশ্য উপভোগে নিজেদের অসন্তোষ
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবারট্রাকের বিস্ফোরণে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল জানিয়েছেন, বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের প্রবেশপথ পর্যন্ত আসার পর একটি বড় বিস্ফোরণ ঘটে। এর আগে ছোট আকারের বিস্ফোরণের ঘটনা ভিডিও ফুটেজে ধরা পড়েছে। বিস্ফোরণের পর গাড়িতে আগুন ধরে যায়। ম্যাকমাহিল
পৌষের প্রথমার্ধ পেরিয়ে গেলেও শীতের প্রকোপ এতদিন তেমন অনুভূত হয়নি। তবে বছরের প্রথম দিন থেকেই ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতের কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। রাজধানী ঢাকাতেও গতকাল কুয়াশা ঢাকা আকাশে শীতের অনুভূতি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি
বর্ণাঢ্য আনন্দ মিছিল আর পথসভার মধ্য দিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদযাপন হলো ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বাদামতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে খুন্না বাজার প্রদক্ষিণ করে খুন্না বাজারে মন্টু স্মৃতি কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আঃ গাফফার তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান
২০২৪ সালে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় শিক্ষার্থী ও জনতার ত্যাগ, সাহসিকতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে। ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রোহের রূপ নেয় রংপুরে বেগম রোকেয়া
নানা আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘ ১৭ বছর পর মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১ জানুয়ারী) দুপুরে কালকিনি ও ডাসার উপজেলা যৌথভাবে ডাকবাংলো চত্বর থেকে উপজেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার, ফেস্টুন, ধানের শীষ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে এবং সদস্য
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আজ বুধবার বিকেলে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালুর মাঠ থেকে পৌর শহরে একটি শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে আলোচনা সভা মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন ফরাজী, পৌর বিএনপি'র আহ্বায়ক হুমায়ুন কবির , পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখসহ উপজেলার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক লাখ টাকা মূল্যের ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে সীমান্ত গলিয়ে ভারত থেকে গাঁজাগুলো বাংলাদেশের আনার সময় বিজিবির টহলদল সেগুলো উদ্ধার করে। যার মূল্য প্রায় লাখ টাকা। বিজিবি জানায়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের নাওডোর নামক স্থান থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র ময়দান বিওপি এলাকার মেইন পিলার-৯৭৭/১০-এস এর আনুমানিক ২০০ গজ বাংলাদেশের
জাতীয় পার্টি (রওশন এরশাদ) ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “জাতীয় পার্টির নাম ব্যবহার করে ২৬ জন সুবিধাবাদী ওই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তারা নির্বাচনী ইশতেহার থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা
বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহে নতুন ইতিহাস গড়েছে বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। একক মাস হিসাবে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এর আগে করোনাকালীন ২০২০ সালের জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ দশমিক ৫৯ বিলিয়ন
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়। আজ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রিজওয়ানা হাসান বলেন, "যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক, আর সরকার চাচ্ছে এটি তাদের মাধ্যমে প্রকাশিত হোক। এই প্রসেসে সবার সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা ঐকমত্য চাচ্ছে এবং
বরিশালে প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিক উৎসব ছাড়াই কিছু বই বিতরণ করে শিক্ষার্থীদের মাঝে পাঠদান কার্যক্রম শুরু হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিজের উদ্যোগে বই বিতরণ করেছে, তবে সব বই এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বুধবার সকালে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। তিনি বলেন, কিছু মহল থেকে সংস্কার বনাম নির্বাচন এমন প্রশ্ন তোলা হয়, যা তার মতে, অসৎ উদ্দেশে করা হয়। তারেক রহমান আরও বলেন, বিএনপি মনে করে যে, দেশের রাজনৈতিক পরিবর্তন ও গণতান্ত্রিক ব্যবস্থার সুসংহত ভবিষ্যতের জন্য সংস্কার ও
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়ায় মজিবর রহমান স্মৃতি প্রিক্যাডেট স্কুলের সাফল্যের তিন বছর পূর্তি উপলক্ষে নবীনবরণ, বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টার সময় মজিবর রহমান স্মৃতি প্রিক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মজিবর রহমান স্মৃতি প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী
পিরোজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া আরো
বাংলাদেশে প্রথমবারের মতো গত ৩০ ডিসেম্বর ঢাকার মুক্তিযোদ্ধা জাদুঘর অডিটোরিয়ামে আয়োজিত হয় ই-কমার্স সেলার সামিট ২০২৪। 'অনলাইন টেক একাডেমি প্রেজেন্টস' এই আয়োজনে পাওয়ার্ড স্পন্সর ছিল বিটকমার্জ। দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকশো ই-কমার্স উদ্যোক্তা, অনলাইন সেলার এবং খ্যাতনামা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। ই-কমার্স সেলার সামিটের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ই-কমার্স খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল ও দিকনির্দেশনা প্রদান
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী ‘শ্রীমঙ্গল প্রেসক্লাব’-এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) এর তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ২০২৫ সালের নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়ন্ত দাস। এসময় উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারী
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের র্যালিতে সংঘর্ষে জড়িয়েছে বরিশাল মহানগর ছাত্রদলের দুটি গ্রুপ। র্যালি শুরু হওয়ার পর সদর রোডে কয়েক দফা সংঘাতের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলেও বরিশাল মহানগর বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। বুধবার (০১ জানুয়ারি) বরিশাল শহরের সদর রোডে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত র্যালিটি বিএনপির অশ্বিনী কুমার হলসংলগ্ন কার্যালয় থেকে কাকলির মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল। র্যালিতে প্রায় ৫
নওগাঁর মহাদেবপুরে একটি বাসের উল্টে গিয়ে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা খুন্তি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার নজিপুর থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর দিকে আসছিল। খুন্তি মোড়ে পৌঁছালে বাসটি বিপরীতমুখী একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে পড়ে। এতে বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
রাজবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি শুরু হয় আজাদী ময়দান থেকে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, পান্না চত্ত্বর, রেলগেট এবং বাজার ঘুরে প্রেসক্লাব সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (০১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভান্ডারিয়া শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রদল নেতা মাহাতাব হোসেন সজিব বেপারী, বাকী বেপারী, নবীন ফরাজী, লোকমান সরদার এবং সুজন রয়েছেন। সংঘর্ষের সময় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা