সাকিব আল হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে আছেন তিনি। উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় সাবেক চ্যাম্পিয়ন হায়দারাবাদের হয়ে খেলছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।আজ শুক্রবার ভাইরাল হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের একটি ছবি।ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে বসে আছেন সাকিব। মুখে বড় দাড়ি। এটি ছিল একটা ক্লোজ শট সেলফি।এই ছবি দিয়ে সবাইকে 'জুমা
পালিয়েও শেষ রক্ষা হল না বরিশালের আগৈলঝাড়ার ইয়াবা সিন্ডিকেট প্রধান জাকাত ফকিরের ভাই মাদক কারবরি জাকির ফকিরের। পুলিশী অভিযানে পালিয়ে যাবার চার দিন পর অবশেষে গ্রেফতার হয়েছে জাকির ফকির।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, ২১এপ্রিল দায়ের করা মাদক মামলার পালিয়ে যাওয়া আসামী ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে মাদক কারবারি জাকির ফকিরকে বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই
শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়ায় ওয়ালটন পন্যের গুণগতমান তুলে ধরতে ডিজিটাল ক্যাম্পিং ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। শুক্রবার দুপুরে কাঠগড়া বাজার এলাকার স্থানীয় ডিস্ট্রবিউটার ড্রিম ইলেকট্রনিক্স এর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (সেলস) মোঃ মাসুদ সোহেলের উপস্থিতিতে শোভাযাত্রার নেতৃত্ব দেন ড্রিম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ আরফান উদ্দিন চৌধুরী।শোভাযাত্রাটি ড্রিম ইলেকট্রনিক্সের ওয়ালটন শোরুম থেকে বের হয়ে কাঠগড়া এলাকার বিভিন্নস্থানে প্রদক্ষিণ
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এখন কেবল ঘোষণার অপেক্ষায়। আজ কমিটির তালিকা তুলে দেওয়া হবে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তার নির্দেশনা পেলেই যে কোনো সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে। আর আগামী সাত দিনের মধ্যে ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও। ছাত্রলীগের কমিটি গঠনের দায়িত্ব পাওয়া শীর্ষ নেতৃত্বের তথ্যমতে, চুলচেরা যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের মাধ্যমে কমিটি
ভয়াবহ বোমা হামলার পর প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কায় নিজেদের নাগরিকদের শুক্রবার (২৬ এপ্রিল) মসজিদে বা গির্জায় না গিয়ে বাড়িতে বসে প্রার্থনা করতে আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো এ দিন গাড়ি বোমা হামলা হতে পারে বলে সতর্ক করার পর এ আহ্বান জানানো হচ্ছে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শ্রীলঙ্কার যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও এ আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, আগামী সপ্তাহে উপাসনা করার স্থানগুলো এড়াতে
একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধন করা ১৫টির বেশি সিম বৃহস্পতিবার মধ্যরাতে (রাত ১২টার পর) বন্ধ করে দেয়া হয়েছে। নির্ধারিত সংখ্যার বেশি দেশের সব অপারেটরের এমন প্রায় ২১ লাখ সিম ছিল।এ বিষয়ে সংশ্লিষ্ট অপারেটরদের আগেই নির্দেশনা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির নির্দেশনায় ছিল- একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি নিবন্ধিত সিম রাখা যাবে না। কিন্তু দেখা যায়,
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনতে নানা উদ্যোগ নিয়েছেন। তারাও যে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, তিনি সেই পথ দেখিয়েছেন। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য যে কর্মযজ্ঞ করছেন, তা বিশ্বের জন্য অনুকরণীয়।শুক্রবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ৯টায় রাজধানীর গুলশান পার্কে চাইল্ড ফাউন্ডেশনের উদ্যোগে ‘অটিজম
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ১২টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার লেমশীখালী বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।তবে নিহত দুই জলদস্যুর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশের কনেস্টবল তাপস পাল ও সাইদুল ইসলাম নামের দুই আহত হয়েছেন। কুতুবদিয়া
দীনেশ কার্তিকের অনবদ্য অর্ধশতরান, এবং দুই স্পিনারের ঘূর্ণিও বাঁচাতে পারল না কেকেআরকে। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল থেকে কার্যত ছিটকে গেল নাইটরা। মরণ-বাঁচন ম্যাচে কেকেআর হারল ৩ উইকেটে।এদিন ইডেনের ব্যাটিং সহায়ক পিচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৫ রান করে কলকাতা। টুর্নামেন্টে বেঁচে থাকতে হলে জিততেই হবে, এই পরিস্থিতিতে খেলতে নেমে আরও একবার ব্যর্থ
শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০৬ কমিয়ে দিল দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার স্বাস্থ্য পরিষেবা বিষয়ক প্রধান জানান, ইস্টার সানডের বিস্ফোরণে ২৫৩ নিহত হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে ৩৫৯ জন নিহতের কথা বলা হচ্ছে, তা ঠিক নয় বলেই দাবি করেন তিনি।তার কথায়, এই মুহূর্ত নিহতের সঠিক সংখ্যা নির্ভুলভাবে বলা সম্ভব নয়। কারণ বিস্ফোরণে ছিন্নভিন্ন অজস্র অঙ্গপ্রত্যঙ্গ ঘটনাস্থলের চারপাশে এখনও ছড়িয়ে ছটিয়ে পড়ে।বৃহস্পতিবার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন দগ্ধ হয়েছেন।শুক্রবার (২৬ এপ্রিল) ভোরের দিকে উপজেলার মহানগর উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- জীবননগর উপজেলার মহানগর উত্তর পাড়ার ছমির আলীর স্ত্রী আশুরা খাতুন (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অসাবধানতাবশত বাড়ির মালিক ছমিল আলীর ছেলে বউ রুবিনা বারান্দায় ঝুলন্ত বৈদ্যুতিক তারে স্পর্শ
সপ্তাহের অন্য কোনো দিনের চেয়ে জুমাবারের গুরুত্ব বেশি। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো। এ দিন ইসলামের ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতোখানি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করা হয়েছে।সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হওয়ার কারণে জুমার দিনের
ধর্মের নামে যারা সন্ত্রাস করে, হত্যা করে তারা মানুষের ঘৃণা-অভিশাপ ছাড়া কিছু পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামী জুমার খুতবায় একযোগে সারা দেশের সব মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআন-হাদিসের আলোকে আলোচনা করতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধনী অনুষ্ঠানে এ
আপনি নতুন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কোনো অ্যান্টিবায়োটিকের খোঁজ করতে চান, তবে কোথা থেকে শুরু করবেন? এ জন্য কি কোনো জলাশয়ে অথবা দূরবর্তী দ্বীপে যাবেন? ভালো, তাহলে চিরুনি দিয়ে আঁচড়ানো যায় এমন দাড়ি হলে কেমন হয়? মাইকেল মোসলি এ ব্যাপারটি নিয়েই অনুসন্ধান করেছেন। দাড়ির সমালোচনাকারীরা বলে থাকেন যে দাড়ি যে শুধু বিরক্তিকর একটি ব্যাপার তাই নয়, অস্বস্তিকর ব্যাকটেরিয়ার আশ্রয়স্থলও
দুইজন বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে ৬৭ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাদের হাতে অনুদানের চেক তুলেন তিনি। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের কর্মচারী মো. ইয়াকুব হোসেন খানকে ২৫ লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইমরানকে ১০ লাখ টাকার চেক অনুদান দেয়া হয়। তাদের দু'জনকেই চিকিৎসার জন্য এই অনুদানের অর্থ দেয়া হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব সংসদে উঠলেও তা নাকচ হয়ে গেছে। সরকার আপাতত চাকরিতে প্রবেশের বয়স বাড়াচ্ছে না। বর্তমান বয়সসীমা ৩০ বছরকেই সরকার যৌক্তিক মনে করছে।বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উত্থাপিত প্রস্তাব নাকচ করে এসব কথা বলেন। পরে সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়।এর আগে সংসদের বেসরকারি দিবসে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া-৭ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ রেজাউল করিম
গীর্জা এবং হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর শ্রীলঙ্কার বন্দর নগরী নেগোম্বো ছেড়ে পালাচ্ছেন দেশটির শত শত মুসলিম। ইস্টার সানডের দিনের ওই হামলার পর সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় তারা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে আত্মগোপন করছেন বলে বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।ইস্টার সানডের সকালে রোববার কলম্বোর তিনটি গীর্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী বোমা হামলায়
খেলার পাশাপাশি রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্জা। ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার উন্নয়নে বিভিন্ন মন্ত্রনালয়ে ঘুরছেন। এবার সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার।দুর্নীতির কথা বলতে গিয়ে মাশরাফি বলেন, ‘আমি একজন সরকারি কর্মকর্তার ফাইল রেডি করে আনছি। আমি নিজেই দুদকে
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু ও ফাতেমা ইয়াসমিন পপিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলা হল রুমে বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, অফিসার
সাংবাদিকদের সঙ্গে ধৃষ্টতাপূর্ণ আচরণ ও কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারকে সব ধরনের গণমাধ্যমে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের নেতারা এই ঘোষণা দেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শমী কায়সারকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন তারা।এসময় বক্তব্য রাখেন, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরীর
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পাশের সড়কে দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।নিহত শিক্ষার্থীর নাম ফাহমিদা হক লাবণ্য (২১)। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মোটরসাইকেলে রাইড শেয়ারিং ব্যবহার করে শ্যামলী থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আহত অবস্থায় লাবণ্যকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হলে সেখানে তার মৃত্যু
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তার সেই কারাজীবন নিয়ে পেন্সিলের আঁকা বেশ কিছু ছবি প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার গণমাধ্যম বেনার নিউজ।খবরে বলা হয়েছে, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাক্ষাৎকার নিতে চাইলে কর্তৃপক্ষ তাতে বাধা দেয়। কারাগারে যাওয়ার পর ৭৩ বছর বয়সী খালেদা জিয়ার কোনো আলোকচিত্র কিংবা ছবি প্রকাশ
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ঢাকার ১৬টি স্থানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে চিনি বিক্রি করা হবে। এ বছর রমজানে ঢাকাসহ দেশের কোথাও চিনির ঘাটতি হবে না। দেশে এই মুহূর্তে চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে।বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় একথা জানানো হয়।শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার
ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পার হওয়ার অপরাধে ৮৯ জন পথচারীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বিআরটিএ’র যৌথ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, নির্দিষ্ট স্থানে জেব্রা ক্রসিং ও