পবিত্র হজ পালনে গত দু’দিনে সৌদি আরব পৌঁছেছেন ৭ হাজার ১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪৯১ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল (শুক্রবার) সকাল ১১টায় বাংলাদেশ হজ
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ভারত এবং পকিস্তানের সেনারা একে অপরকে লক্ষ ব্যাপক গোলাবর্ষণ করেছে। দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে শুক্রবার রাতে এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল দিবেন্দর আনন্দ ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস)
গরিব ঘরের এক কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও পরে যৌন ব্যবসায় বাধ্য করার ঘটনার হেলেনা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৯ দিন পর অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিাযানে ঢাকার উত্তর মুগদা মদিনাবাগের একটি বাসা থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধারসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। হেলেনা বেগম পিরোজপুর জেলার মটবাড়ীয়ার
বিশ্বকাপের চলতি আসরে সেমির টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও, কিউইদের থেকে রানরেটে পিছিয়ে থাকায় বাংলাদেশের সঙ্গে বাড়ি ফিরতে হচ্ছে সরফরাজদের। পাকিস্তানের বিদায়ের সঙ্গে ৫০ ওভারের ম্যাচকে বিদায় জানালেন পাক অলরাউন্ডার শোয়েব মালিক। পূর্বের দেয়া ঘোষণা অনুযায়ী নিজেদের শেষ ম্যাচে ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। তবে, সংক্ষিপ্ত পরিসরের খেলা টি২০ চালিয়ে যাবেন তিনি।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খায়রুল নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। খায়রুল ট্রাফিকের পূর্ব বিভাগের ডেমরা জোনে কর্মরত ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে নীল রঙের একটি বাস খায়রুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, মাদরাসা মানেই জঙ্গি শিবির তা কখনোই বলা যায় না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে তা বিভ্রান্তিকর, অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি বলেছিলেন, পশ্চিমবঙ্গের একাংশ মাদরাসা জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপির দুই এমপির এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং’র আমন্ত্রণে চীনে তাঁর ৫ দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরছেন। স্থানীয় সময় বেলা ১১টায় প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৭২৩) ঢাকার উদ্দেশে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বিমানটির বাংলাদেশ সময় অপরাহ্নের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। চীন সফরে চীনের প্রেসিডেন্ট জিং জিনপিং এবং প্রধানমন্ত্রী লি
তাওয়াফ হজের তৃতীয় রুকন। যা যথাযথ আদায় না করলে হজ হবে না। ইতোপূর্বে হজের মধ্যে তাওয়াফের করণীয় বিষয়াদি নিয়ে বিভিন্ন বিষয় ওঠেে এসেছে। জাগো নিউজরে পাঠকের জন্য আবারো তুলে ধরা হলো তাওয়াফের নিষিদ্ধ ও মাকরুহ কাজ সমূহ। যা তাওয়াফকারীর জন্য জানা থাকা অত্যন্ত জরুরি। তাওয়াফে নিষিদ্ধ কাজসমূহ ১. গোসল ফরজ অবস্থায় বা হায়িজ ও নিফাসের অবস্থায়। ২. বিনা ওজরে কারো কাঁধে চড়ে বা
কর্মসংস্থান, চিকিৎসা পরিষেবা, প্রাচুর্য এবং সমৃদ্ধির বিচারে বিশ্ববাসীর দৃষ্টিতে আমেরিকা যুক্তরাষ্ট্র মান্ধাতার আমলের লঙ্কাপুরী ও ভূস্বর্গ। তাই আমেরিকার মায়ামরীচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে প্রতিনিয়ত হাজার হাজার অনুপ্রবেশকারী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য যমদূত আজরাইলের সাথে লড়তেও কুণ্ঠাবোধ করে না। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৫% শ্রমিক-কর্মচারীদের নুন আনতে পান্তা ফুরায় দশা বললে আমেরিকার আজন্মের শত্রু রাষ্ট্রের অধিবাসীরাও তা মানতে রাজি হবেন না। বিশ্ববাসীর নিকট অবিশ্বাস্য
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দেখতে গিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান (বিজেপি) ও জাতীয় পার্টির সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ছেলে আন্দালিভ রহমান পার্থ। এ সময় অসুস্থ এরশাদের সুস্থতার জন্য তিনি দোয়া কামনা করেন। শুক্রবার রাত ৮টার দিকে সিএমএইচে গিয়ে পার্থ সেখানে ৪০ মিনিট অবস্থান করেন। এরশাদকে দেখে আসার পর আন্দালিভ রহমান পার্থ বলেন, বাংলাদেশের উন্নয়নে হুসেইন মুহম্মদ
আগের তিন বিশ্বকাপে ২১ ম্যাচে করেছিলেন ৫৩৯ রান। এবার ৮ ম্যাচেই করে ফেলেছেন তারচেয়ে বেশি। অবিশ্বাস্য ফর্মে থাকা সাকিব আল হাসান বিশ্বকাপের ইতিহাসে ছাপিয়ে গেছেন বহু নামজাদা ব্যাটসম্যানদের। অ্যাডাম গিলক্রিস্ট, জাভেদ মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনেরদের মতো তারকাদের টপকে সাকিব এখন বিশ্বকাপের ইতিহাসের সেরা ১০ রান সংগ্রাহকদের একজন। এতদিন বিশ্বকাপে রান সংগ্রহে দশে থাকা শ্রীলঙ্কান জয়াবর্ধনের রান ৪০ ম্যাচে ১১০০। সাকিব ২৯ ম্যাচেই
কমলাপুর রেলস্টেশনের ঘাস নিয়ে লাইভ করার পর এবার ট্রেনে ওঠার সময় নারী ও বৃদ্ধাদের ঝুঁকি নিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ফের ফেসবুক লাইভ করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও বাচ্চাদের নিয়ে যারা রেলে চলাফেরা করেন তাদের প্রতি কি একটু সহায় হবেন-এমন আহ্বান জানান তিনি। তিনি প্রশ্ন তোলেন, কেউ যদি বউ-বাচ্চা, বৃদ্ধা মা-বাবাকে নিয়ে
ভারত থেকে ডিঙি নৌকাযোগে আসা অস্ত্রের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৬টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩টি ওয়ান সুটার গান, ১০টি ম্যাগাজিন এবং ৩৬ রাউন্ড গুলি। শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের সাদ্দামের চর নামক স্থান থেকে এসব উদ্ধার হয়। অভিযানে চোরাকারবারি আটক করতে বিজিবি দুই রাউন্ড গুলি করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জের
ভারতের বিপক্ষে আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডেতে উইকেট সংখ্যাকে তিন অঙ্কে নিতে আর কেবল দুই উইকেট দরকার ছিল তার। ইমাম-উল-হক আর হারিস সোহেলকে আউট করে পাকিস্তানের বিপক্ষে অনুমিতভাবেই সেটা করে ফেলেছেন তিনি। ১০০ উইকেট নিতে ৫৪ ম্যাচ লাগল মোস্তাফিজের। বাংলাদেশের হয়েছে দ্রুততম হিসেবে স্পর্শ করেছেন এই মাইলফলক। আর সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসে চতুর্থ দ্রুততম বোলার
রাজধানীর সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ছেলে এরিক এরশাদ। এক ভিডিও বার্তায় এরিক বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু ওয়ালাইকুম। আমার পিতা সাবেক রাষ্ট্রপতি জনাব হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের জন্য আপনাদের সবার কাছে দোয়া আহ্বান করছি। আপনারা দোয়া করেন উনি যেনো লাইফ সাপোর্ট থেকে জীবিত সুস্থ অবস্থায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মাদ্রাসা মানেই জঙ্গিশিবির নয়। যারা সমাজবিরোধী, তাদের কোনো ধর্মের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। মাদ্রাসা মানেই ‘টেরোরিস্ট হাব’ তা বলা যায় না। মমতা বলেন, ধর্মের ভিত্তিতে একজন আরেক জনকে সন্ত্রাসবাদী বলছে, এটা এভাবে বলা ঠিক না। খবর দ্য ওয়ালের। সম্প্রতি লোকসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডি মাদ্রাসা নিয়ে মন্তব্যের জবাবে শুক্রবার বিধানসভায় মমতা
নিউইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা ভার্জিন এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইলের ‘পাওয়ার ব্যাঙ্ক’ বিস্ফোরণের পর বিমানের ভেতর আগুন লাগার কারণে তারা যুক্তরাজ্যের বোস্টনে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু পথে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণে হলে বিমানের
প্রখ্যাত ইতিহাসবিদ ও বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এখন এমন অবস্থা হয়েছে, যে দল সরকার গঠন করে বিশ্ববিদ্যালয় সেই দল করে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চরিত্র এমন হওয়ার কথা ছিলো না। আমরা ১৯৭৩ সালের অধ্যাদেশের মর্যাদা রাখতে পারি নাই। আমরা স্বায়ত্তশাসনের মর্যাদা রাখতে পারি নাই। বাংলাদেশের ইতিহাস আরকাইভস’র উদ্যোগে আয়োজিত ‘স্থানীয় ইতিহাস লেখক সম্মেলন’র উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হামলায় অপর দুই ভাই ও ভাতিজী গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে মহিপুরের নিজামপুরের এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিজামপুরের মৃত্য নজির আহম্মেদ ফকিরের ছেলে নাসির চৌকিদার ও হারুন ফকিরের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনায় গত বছরের
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরের দেওয়াল চাপা পড়ে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের এফ ব্লকের ব্লক-ডিতে এ দুর্ঘটনা ঘটে।আহত হওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে মারা যান মৃত আবু বক্করের স্ত্রী মোস্তফা খাতুন (৬০)। উখিয়ার কুতুপালং আন-রেজিস্টার্ড ক্যাম্পের সেক্রেটারি মোহাম্মদ নূর জানান, বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণ হওয়ায় দেওয়াল চাপা পড়ে ওই নারীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন সংলগ্ন মাঠে নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে রাবি উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, শেখ রাসেল মডেল স্কুলকে একটি আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলা হবে যাতে এই স্কুল থেকে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা
ভোলার তজুমদ্দিনের মেঘনায় ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ পাওয়া না গেলেও জেলেদের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। শুক্রবার দুপুরে শশীগঞ্জ মাছ ঘাটে গিয়ে দেখা যায় আবুল হাশেম মহাজনের আড়তে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে ১০ হাজার ৩ শত টাকা। চাঁদপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের কবির মাঝির জালে রাজা ইলিশ মাছটি শুক্রবার সকালে ধরা পড়ে। রাজা ইলিশসহ তাদের
পালিয়ে যাওয়া স্ত্রী হাইয়া বিনতে আল হুসেইনের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন দুবাইয়ের বিলিয়নিয়ার শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানায়, জর্ডানের সাবেক রাজা হুসাইনের মেয়ে হাইয়া তার স্বামী রাশিদ আল মাখতুমকে ছেড়ে চলে গেছেন। গুঞ্জন উঠেছে, তিনি দুবাই থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন। যদিও হায়া কোথায়
মশা মারতে কামান না লাগলেও তাগাদা লাগে হাইকোর্টের। ডেঙ্গু জ্বরের ভয়াবহতা বিবেচনায় নিয়ে এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিটি ওয়ার্ডে যথাযথভাবে ওষুধ স্প্রে করার পর দুই সপ্তাহের মধ্যে তা জানাতে হবে। দুই সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সম্প্রতি এমন নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মশা নিধন কার্যক্রমে শক্তিশালী বা গ্রহণযোগ্য উদ্যোগ নেয়া হয়নি বলেই রাজধানীজুড়ে এডিস মশার বিস্তার ঘটেছে।