আজ দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে টাইগারদের বহন করা এমিরেটসের ফ্লাইট। এর আগে গতকাল লন্ডনের স্থানীয় সময় রাত সোয়া ১০টায় দেশের উদ্দেশ্যে বিমানে চড়ে মাশরাফি বাহিনী। বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে হার দিয়েই। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানের বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা। অনেক স্বপ্নের বিশ্বকাপে দারুণ পেয়েছিল টাইগাররা। দক্ষিণ
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে বিচ্ছেদের জন্য স্ত্রী ম্যাকেনজি বেজোসকে দিতে হচ্ছে প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক আদালত অর্থের এই পরিমাণ ঠিক করে দিয়েছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে এক টুইট বার্তায় নিজেদের ২৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দেন বেজোস দম্পতি। এরপর এপ্রিলে তাঁদের বিচ্ছেদ অনুমোদিত হওয়ার পর ম্যাকেনজিকে কী পরিমাণ অর্থ
চিলিকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে আর্জেন্টিনা। তবে জয়সূচক এ ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে লাল কার্ড দেখতে হয়েছে। মেসি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে আগুয়েরার গোল তৈরি করে দিয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকালে ব্রাজিলের সাও পাওলোয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা সাফল্য পেয়ে যায় দ্রুত। বল দখলে আধিপত্য
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে প্রগতিশীল ছাত্রজোট। রোববার সকাল ৭টার দিকে টিএসসি থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যায়। পরে সায়েন্স ল্যাবরেটরি হয়ে আবারও শাহবাগ মোড়ে ফিরে আসে। শাহবাগে অবস্থান নিয়ে রাস্তায় বসে যায় সংগঠনটির নেতাকর্মীরা। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান
পবিত্র হজ পালনে গত দু’দিনে সৌদি আরব পৌঁছেছেন ১২ হাজার ৫৮৩ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৪৯৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৮৭ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৭টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৮টিসহ ৩৫টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে গতকাল (শনিবার) রাত ১০ টায় বাংলাদেশ হজ অফিস
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে দেশটিতে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। আর বাস্তুহারা এ জনগোষ্ঠীকে প্রত্যাবাসনে মিয়ানমারকে উৎসাহ দেবে চীন। দ্রুত সময়ের মধ্যে তাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার জন্য প্ল্যাটফর্ম দিয়ে সহায়তা করবে দেশটি। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার বেইজিংয়ে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে দেশব্যাপী অর্ধদিবস হরতাল চলছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল দুপুর ২টা পর্যন্ত চলবে। হরতালের সমর্থনে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বেশকিছু এলাকায় মিছিল ও পিকেটিং হয়েছে। এর মধ্যে পল্টনে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। পল্টন থেকে মিছিলটি বাহাদুর শাহ পার্কের দিকে গেছে। এসময় পুলিশ জলকামান ও প্রিজন ভ্যান নিয়ে পল্টন মোড়ে অবস্থান নেয়। বাম নেতারা
জীবন ও সম্পদ মহান আল্লাহর দান ও নেয়ামত। এ নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করা সবার জন্যই জরুরি। তাইতো আল্লাহ তাআলা মানুষকে তাঁর দেয়া অর্থ থেকে তাঁরই পথে খরচ করার জন্য তাগিদ দিয়েছেন। আর যাদের অর্থ-সম্পদ নেই, তাদের জন্যও রয়েছে সাদকা আদায়ের ব্যবস্থা। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে সব সাদকার কথা উল্লেখ করেছেন। হাদিসে ঘোষিত কাজের মাধ্যমে প্রতিদিনের সাদকার ধন-ভাণ্ডার
টাঙ্গাইলের মির্জাপুরে মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ করায় বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। শনিবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, থলপাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করেন একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে সজিব মিয়া (২৫)। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে সজিব জোর করে তার মোটরসাইকেলে ওঠাতে চান। এতে ভয় পেয়ে ছাত্রীটি দৌঁড়ে বাড়ি চলে যায়। বিষয়টি
বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের বাদ পড়ার শোক সইতে না পেরে সাকিব (১৪) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের পাগল সমর্থক ছিল। শুক্রবার রাতে বাংলাদেশ ও পাকিস্তান খেলায় বাংলাদেশ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। প্রিয় দলকে এ আসরে
ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পপির গায়ে আগুন লেগে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার এমন তথ্য জানিয়েছেন তিনি। এক সময়ের জনপ্রিয় চিত্র নায়িকাপপি এখন ছোট পর্দায় কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি টেলিফিল্মে কাজ করেছেন এই নায়িকা। টেলিফিল্মের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি।গায়ে আগুন লেগে আহত হয়ে বর্তমানে বিশ্রামে রয়েছেন পপি। পপি জানান, ক্যান্ডেল লাইট নামে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। এর শুটিংয়ের সময়ে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে আবাসিক শিক্ষার্থীর সিট জোর দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (৪জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় মাদার বখ্শ হলের ৪৫৫ নম্বর রুমের সিট দখল করে নেয় বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন- মো. শফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় মাদার বখ্শ্ হলের আবাসিক শিক্ষার্থী। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ গণশিল্পী সংস্থা’র কর্মী। অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন- মো রাথিক
দেশব্যাপী ডাকা আধা বেলা হরতালের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) হরতাল পালন করবে রাবি প্রগতিশীল ছাত্রজোট। গতকাল শনিবার রাত ৯টার দিকে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। শাকিলা খাতুন বলেন, ‘রবিবার সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে হরতাল পালন করা হবে। দুপুর ২টা পর্যন্ত কোন পরিবহন চলাচল করতে দেয়া হবে না। বাম জোটের ডাকা এ
অর্থাভাবে একবেলা খেয়ে দিন কাটানো বরিশাল নগরীর পলাশপুরের গুচ্ছগ্রামের রহমানিয়া কিরাতুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিশুদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শনিবার বিকেলে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের ৭ নম্বর গলির ওই এতিমখানা পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি এতিম শিশু ও মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। সব কিছু শুনে জেলা প্রশাসক
আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে তিনটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে পটুয়াখালীর সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে পৃথক পৃথক ট্রলার ডুবিতে এই পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন- সোহরাব প্যাদার ট্রলারের জেলে রবিন হোসেন (২০), রাতুল মিয়ার ট্রলারের জেলে হাসান (১৭) ও মিজান (২৫), নিজাম ফকিরের ট্রলারের জেলে মনির
ব্রাজিল সুপারস্টার নেইমারের বার্সেলোনা প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি বেশ জোড়ালো আলোচনা শুরু হয়েছিল। স্প্যানিশ মিডিয়া তো বলেই দিয়েছিল, তিন শর্তে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে নেইমারকে আবারও ফিরিয়ে নিতে আগ্রহী কাতালান জায়ান্ট বার্সেলোনা। নেইমার নাকি ওই তিন শর্তও মেনে নিয়েছিলেন! কিন্তু এবার যা ঘটল তাতে হৃদয় ভেঙে যাবে নেইমার ভক্তদের। কারণ বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, নেইমার ফিরতে চাইলেও
ভোলার তজুমদ্দিনে বিদ্যুতের সট সার্কিটের আগুণে পুড়ে ছাই হয়েছে হাসপাতাল জামে সমজিদ। যে কারণে বর্তমানে ওই মসজিদের নিয়মিত মুসল্লিরা নামায পড়তে সমস্যার সম্মুখীন হয়েছেন। সুত্র জানা যায়, গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১০ টায় বিদ্যুতের সট সার্কিট থেকে আগুণের সুত্রপাত ঘটে। পরে স্থানীয়রা সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্মিরা, পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মসজিদটি পুড়ে
পটুয়াখালীর গলাচিপা উপজেলার উত্তর চরবিশ্বাস হাদিউল উম্মা মহিলা মাদরাসার শিক্ষক মোহাম্মদ ফরাজির বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিশু ছাত্রীকে পড়া থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস হাদিউল উম্মা মহিলা মাদরাসার শিক্ষক মোহাম্মদ ফরাজি গত ২৬ জুন সকালে ফজরের নামাজের পর আরও সাত
সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা না চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার রাজধানীর গুলশানে নগর ভবনে আইন-শৃঙ্খলা বাহিনী, রিকশা মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভা শেষে তিনি এ আহ্বান জানান। ডিএনসিসির মেয়র বলেন, আমাদের এই শহর এতদিন ম্যানুয়াল ছিল। এখন দেশ উন্নত হচ্ছে। উন্নত হচ্ছে শহর। বাড়ছে জনসংখ্যার পরিমাণ। তাই আমাদের এমন
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মরাখাল এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে সাড়ে ৭শত গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাঁর নাম কবির আহম্মদ (৪৫)। সে ওই এলাকার মৃত লেদু মিয়ার পুত্র। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় চালিয়ে আসছিল বলে অভিযোগ করছেন স্থানীয়রা। শনিবার (৬ জুলাই) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করে পুলিশ। রাঙ্গুনিয়া থানার
প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভোলপমেন্ট ফাউন্ডেশন’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, বঙ্গবন্ধুর সোনার দেশ গড়তে সবার অংশগ্রহণ নিশ্চিত প্রয়োজন। এজন্য দেশের সম্ভাবনাময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সোনার দেশ গঠনের কাজে আমাদেরকে
হতদরিদ্র পরিবারের হাল ধরার স্বপ্ন পূরণে ঘুষ ছাড়াই সরকারি নিয়ম অনুযায়ী-ই মাত্র ১০০ টাকার ব্যাংক ড্রাফট দিয়ে-ই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে উপমা পালের। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ওই পরিবারের সদস্যদের মাঝে। মেধার ভিত্তিতে উপমা পালের পুলিশে চাকরির মধ্য দিয়ে একটি নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ ও হতদরিদ্র পরিবারের হাল ধরার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। উপমা পাল পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের
অনেকটা চুপিসারে বিয়ের কাজটি সম্পন্ন করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। মায়ের ইচ্ছাতে পারিবারিকভাবেই মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন 'কাটার মাস্টার'খ্যাত এই পেসার। গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজুর রহমান। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মোস্তাফিজুর রহমানের মেজো মামা। জাতীয় দলের তারকা ক্রিকেটার
পিরোজপুরের কাউখালীতে ৬ষ্ঠ শেণ্রির স্কুল পড়ুয়া এক ছাত্রী ৯৯৯ এ কল করে প্রতিবেশি আল-আমিন বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। ধর্ষণ চেষ্টার লজ্জ্বা ও বিচারের দাবীতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলে কণ্যা ওই স্কুল ছাত্রী নিজেই ৯৯৯-এ কল করে এ অভিযোগ করেন। জানাগেছে, গত ১ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলার বেকুটিয়ার গ্রামের ওই স্কুল ছাত্রীর পিতা কঁচা নদীতে মাছ ধরতে এবং মা ছোট বোনকে নিয়ে হুজুরের