ইসরাইলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ইসরাইল প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিরা আমাদের সহায়তা করেছেন। এই সহায়তা অবশ্যই তাৎপর্যপূর্ণ। মিসরের প্রেসিডেন্ট আল সিসি মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। সংকটের মুহূর্তে প্রতিবেশীদের সহায়তায় আমি অবশ্যই কৃতজ্ঞ। আমরাও তাদের বিপদে সহায়তা নিয়ে এগিয়ে যাই। এদিকে ইহুদীবাদী ওই দেশটির ব্যাপক দাবানল নিয়ন্ত্রণে মিসর ও চার ইউরোপীয় দেশ বিমান পাঠিয়েছে। শুক্রবার নেতানিয়াহু বলেছেন, ভয়াবহ দাবানলে
জামালপুরের মেলান্দহে জহুরুল ইসলাম (৪৮) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার চরপলিশা-পাঁচ নাম্বার চর ফুটব্রিজের পাশে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে গুরুতর আহত জহুরুলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। নিহত জহুরুল মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে। কৃষক জহুরুলের ছেলে মমিনুর রহমান (২৬) জানায়, তার বাবা শুক্রবার বিকেলে বাড়ী থেকে বের
কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা বি.এন.পি ও পৌর শাখার আয়োজনে স্থানীয় নতুনবাজারস্থ দলীয় কার্যালয় এ মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বি.এন.পি’র কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি আলহাজ্ব এ.বি. এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পি’র
নির্মাণ কাজ শেষ হবার আগেই ফাটল দেখা গেছে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিভিন্ন স্থানে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের মালামাল দিয়ে ভবন নির্মাণ করায় কাজ শেষ হবার আগেই বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। আর ব্যবহারের আগেই ঝুকিপূর্ণ হয়ে গেছে বহুতল এ ভবনটি। তবে গণপূর্ত অধিদপ্তর বলছেন নির্মাণ কাজ শতভাগ নিশ্চিত করতে চেষ্টা করছেন তারা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ত্রুটিপূর্ণ ভবন গ্রহণ করবেন
ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক আইডি থেকে শনিবার সকালে একটি বিব্রতকর অশ্লীল ভিডিও আপ করা হয়। মুহূর্তেই ভিডিওটিতে ২৭০০ জন রিয়াক্ট করে। ৬১৩ জন শেয়ারের সাথে ২,৬০০ জন কমেন্টসও করেছেন পোস্টটিতে। এক মিলিয়ন লাইক পাওয়া ভ্যারিফাইড পেজটিতে এমন ভিডিও আপ হওয়ায় বেশ নিন্দা করছেন ভক্তরা। ধারণা করা হচ্ছে ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। এর আগে ২৩ মে, বৃহস্পতিবার নিজের
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনই রাজধানীজুড়ে চলছে রোজাদারদের ভেজালমুক্ত খাবার এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান। এর ধারাবাহিকতায় আজ শনিবার ঢাকা মহানগরের মিরপুর-১২ এলাকায় তদারকি এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং খাদ্যের বিভিন্ন উপকরণের মধ্যে বিপুল সংখ্যক তেলাপোকা বিচরণ করার অপরাধে গোল্ডেন সান হোটেল এন্ড চাইনিজ রেস্তোরাঁকে ১ লক্ষ টাকা, বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ চিকেন উইংস, চিকেন
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাক প্রতিবন্ধি যুবতী ধর্ষন মামলার প্রধান ও একমাত্র আসামী কামাল শেখ'কে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মির্জাগঞ্জ থানা পুলিশ পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ পটুয়াখালীর কুড়িপাইকা গ্রামে আসামী কামলা শেক একটি টিউবয়েল বসানো সেটে শ্রমিকের কাজ করার
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকের বাড়ি গিয়ে সরকারীভাবে ২৬ টাকা কেজি দরে ৩ শত ৭ মেট্রিকটন ধান ক্রয়কাজ শুরু হয়েছে। শনিবার উপজেলার বড়মানিকা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের সিরাজ রাড়ীর বাড়িতে ধান ক্রয় কাজের উদ্বোধন করেন ভোলা-২(বোরহানউদ্দিন- দৌলতখান) আসনের সংসদ সদস্য(এমপি)আলী আজম মুকুল। ওই সময় প্রতরিত না হয়ে ন্যায্যমূল্য পেয়ে কৃষক পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করে। উপজেলা
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতে বলা হয়েছে, বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার সকাল ৯টায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার
অটোরিক্সা করে গরুর মাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম দম্পতি ও আরো দুই ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ভারতে। এ ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর এনডিটিভির। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মধ্যপ্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই মুসলিম দম্পতি ও অপর দুই ব্যক্তিতে মারধরের ঘটনা মোবাইল ফোনে ধারন করেছে এক প্রত্যক্ষদর্শী। ওই প্রত্যক্ষদর্শীর ধারন করা
আগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ গৈলা গ্রামের নরুল হক আকনের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হাবিবুর রহমান আকন (৩৫)কে শুক্রবার রাতে এএসআই জাহিদুল ইসলাম নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছ। গ্রেফতারকৃত হাবিুর রহমানকে শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ। ইনিউজ ৭১/এম.আর
‘র’ অদ্যাক্ষরের ডিএমপির ট্রাফিক পুলিশের সদস্য। থাকেন মিরপুরের চিড়িয়াখানা এলাকায়। মঙ্গলবার রাতে বাংলামোটর থেকে ডিউটি শেষে নিউ ভিশন পরিবহনের একটি বাসে ওঠেন। যানটি মানিক মিয়া এভিনিউয়ে পৌঁছালে বাসের চেকার বাসে ওঠেন। কতজন যাত্রী আছে গোনা শেষে বলেন পুলিশ পাস কয়জন হাত দেখান। বাসে থাকা দুই পুলিশ সদস্য হাত তোলেন। চেকারের হাতে থাকা কাগজে (কোন স্টপেজে কত যাত্রী) দুজনকে পাস লেখে
পঞ্চগড়-ঢাকা রেলপথে যুক্ত হলো স্বল্প বিরতির পঞ্চগড় এক্সপ্রেস। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১:১২ মিনিটে আন্তনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কাড্ডা-১, সাসেক সংযোগ সড়ক প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে বিমাইল সেতুরও উদ্বোধন করেন। দেশের দীর্ঘতম রেল রুটে দ্রুতগতির আধুনিক সুবিধাসংবলিত এই ট্রেন
প্রতিষ্ঠানের সর্বশেষ ‘এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে ফেইসবুক। ২০১৮ সালের অক্টোবর হতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত কী পরিমাণ পোস্ট এবং অ্যাকাউন্টের ওপর পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এই ছয় মাসের মধ্যে তিনশ’ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেইসবুক, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ভুয়া অ্যাকাউন্টের পাশাপাশি এই সময়ের মধ্যে রেকর্ড ৭০
ভেনেজুয়েলায় একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৫ জন বন্দি নিহত হয়েছেন। শুক্রবার ভেনেজুয়েলার পোর্টটুগেসা রাজ্যের জেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৪ জন কারারক্ষী আহত হয়েছেন। তবে কী কারণে ওই দাঙ্গার সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা গেছে, আকারিগুয়া নামের ওই কারাগারের ধারণ ক্ষমতা ২৫০ জনের। কিন্তু বর্তমানে ওই কারাগারে ৫৪০ জন বন্দি ছিলেন। ভেনেজুয়েলার কারা পর্যবেক্ষক হামবার্তো প্রাডো বলেন,
প্রথমবারের মতো বাংলাদেশে থ্রিডি জেব্রা ক্রসিং তৈরির কার্যক্রম উদ্বোধন করা হলো। বরিশাল জিলা স্কুলের মোড়ের রাজা রায় বাহাদুর সড়কে শুক্রবার (২৪ মে) রাতে এই থ্রিডি জেব্রা ক্রসিং এর উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।মেশিনের সহায়তায় আধুনিক প্রযুক্তির এ জেব্রা ক্রসিং নগরের জনগুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেওয়া হবে। যে উদ্যোগ বরিশাল সিটি করপোরেশন হওয়ার পর এটাই প্রথম। এ বিষয়ে মেয়র
আজ বিশ্ব থাইরয়েড দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, সারাবিশ্বে প্রায় ৭৫ কোটি মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুগছে। থাইরয়েড একটি হরমোনজনিত সমস্যা। ঘাড়ের কাছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরিত হরমোন শরীরের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ এবং শরীরের প্রতিটি কোষকে প্রভাবিত করে। হরমোন শরীরের শক্তি, পুষ্টি ও অক্সিজেন উৎপাদন করতে সহায়তা করে। এর ব্যতিক্রম হলেই শরীরে নানা
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স)। আরও বেশি আসন নিয়েই দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন নরেন্দ্র মোদী। ৩০ মে নতুন প্রধানমন্ত্রী পদে শপথ নিবেন নরেন্দ্র মোদী। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে দিল্লিতে। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদী। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে সেই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। এ দিনের বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনা করা
জাতীয় কবি নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী আগামীকাল ১১ জ্যৈষ্ঠ (শনিবার)। তিনি বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ‘দুখু মিয়া’। তাঁর পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। কবি কাজী নজরুল ইসলাম প্রেম, সাম্য, আর বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন আজীবন। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী কিন্তু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার চতুর্থ দিনের মতো দেশের সব রুটে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি চলছে। আজ দেওয়া হচ্ছে আগামী ৩ জুনের টিকেট। অগ্রিম টিকেট পেতে কমলাপুর, বনানী, বিমানবন্দর, তেজগাঁও রেল স্টেশন ও ফুলবাড়িয়া পুরাতন রেলস্টেশনে গত কয়েকদিনের চেয়ে আজ মানুষের ভিড় আরো বৃদ্ধি পেয়েছে। অনেকে গতকাল ইফতারি করে, কেউবা সেহরি করে টিকেট সংগ্রহের উদ্দেশে স্টেশনে হাজির হয়েছে। এদিকে গত রাতে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে আজ শনিবার সকালে পদ্মা সেতুর ত্রয়োদশ স্প্যান বসানো হয়েছে। এরই মধ্য দিয়ে সেতুর এক হাজার ৯৫০ মিটার বা প্রায় দুই কিলোমিটার দৃশ্যমান হলো। সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া প্রান্তে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩-বি নামে স্প্যান
বাংলাদেশের অর্থনীতির ‘লাইফ-লাইন’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বহুল প্রতিক্ষিত দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু দু’টি চালুর ফলে এবারের ঈদে যানজট এড়িয়ে স্বস্তিতে ঘরে ফিরতে পারবেন দক্ষিণের মানুষজন। নির্দিষ্ট সময়ের প্রায় সাত মাস আগে দ্বিতীয় কাঁচপুরসহ এ নতুন দু’টি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়া প্রায় ৭০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। শনিবার (২৫ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের
বাসে নারীযাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের এক চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে চালক আল আমিনকে (৩৫) আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। চালক আল আমিন ফরিদপুর জেলার রঘুনন্দপুর এলাকার আহসান হাবিবের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি গোল্ডেন লাইন পরিবহনে চালক হিসেবে কর্মরত রয়েছেন। আগৈলঝাড়া
রাজধানীর তিতুমীর কলেজের বিপরীত পাশে ছয়তলা একটি ভবনের তৃতীয়তলার মিনি গার্মেন্টেসের সুইং সেকশনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৫ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কীভাবে লেগেছে সেটা এখনও জানা যায়নি। এসময় গার্মেন্টসটিতে কেউ ছিল না। ইনিউজ ৭১/এম.আর