শাপলা মিডিয়া প্রযোজিত 'বিক্ষোভ' সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করতে যাচ্ছেন এটা পুরনো খবর। কিন্তু এ ছবিতে শ্রাবন্তীর নায়ক কে হচ্ছেন তা নিয়ে শোবিজে চলছে কানাঘুষা। প্রথমদিকে শাকিব খান অভিনয় করবেন করবেন বলে শোনা গেলেও পরে জানা যায় তিনি থাকছেন না ছবিতে। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত খানই হচ্ছেন শ্রাবন্তীর নায়ক।
কক্সবাজারের টেকনাফের নাজির পাড়া নাফ নদীর পয়েন্ট থেকে অনুপ্রবেশের দায়ে আটককৃত চার মিয়ানমার র্বডার র্গাড পুলিশ (বিজিপি)সদস্যদের হস্তান্তর করা হয়েছে।বিজিপির এ চার সদস্য অন্যায় ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করে তাদের ফিরিয়ে নেন মিয়ানমার। ৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে, দুপুর ১২টা থেকে
সীমান্ত নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। তবে এটা কাশ্মীর সীমান্ত নয় ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে চীনের সেনা। এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ইণ্ডিয়া টিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চীনা সেনা ফের একবার অরুণাচল প্রদেশের আনজয় জেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে৷ জানা গেছে, চীনা সেনা বাহিনী ভারতে প্রবেশের জন্য দইমরু নাল্লাহ এলাকায় একটি কাঠের ব্রিজও বানিয়ে ফেলেছে। এই ঘটনা প্রকাশ
ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে বুধবার বিকেলের দিকে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। দেশটির আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আতশবাজি তৈরির ওই কারখানায় বিষ্ফোরণের পর সেখানে আটকা রয়েছেন অন্তত ৫০ জন মানুষ। তাদের মধ্যে অনেকের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে
রাজধানীর মতিঝিলে পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দুজনকে ধরে মারধর ও পুলিশের হাতে তুলে দিয়েছেন সেখানকার জনগণ। আটকদের একজন বংশাল থানার পুলিশ কনস্টেবল মামুন বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধতন কর্মকর্তা। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী রকিবুল হাসান। তিনি বলেন, পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মেরিস পেইন।রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন।এসময় নির্যাতিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সাথে খোলামেলা আলাপ করেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী চারটি ক্যাম্প পরিদর্শন করেন।বুধবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পযর্ন্ত ক্যাম্পে অবস্থান করেন। অস্ট্রেলিয়ার সরকারের পরিচালনাধীন বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সতের ও আঠারো।এছাড়া উখিয়ার কুতুপালং ও মুধুর ছড়া ক্যাম্পে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক নিয়োগ ও পদন্নোতির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকরা মানববন্ধন করেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব এর পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. আনোয়ারুল হক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী
সপ্তম আসর থেকে নতুন চক্রে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত মাসে একে একে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি নবায়ন হয়নি। নতুন নিয়মকানুন ঠিক হয়নি। সাত নাকি আট দল, সেটার সিদ্ধান্তও আসেনি। সব মিলিয়ে অনিশ্চয়তায় ঘেরা দেশের টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট টুর্নামেন্টটি। এর মধ্যেই এ বছর বিপিএলের সপ্তম আসর হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী
টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার একটি নতুন রাস্তা বের করাকে কেন্দ্র করে এলেঙ্গার পৌর মেয়র নুর-এ-আলম সিদ্দিকী মাস্তানী দেখালেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কালিহাতী থানার অফিসার ইনচার্জ এর সামনেই তার উষ্কানিতে স্থানীয় জনগণ মো. আবুবকর সিদ্দিকী এলেঙ্গা হাইস্কুল মোড়স্থ বাড়ির টিনের বেড়া ভাঙচুর চালায়। এ সময় তিনি জনতাকে উদ্দেশ্য করে উত্তেজক বক্তৃতা করেন । ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা
পিরোজপুরের হুলারহাট বন্দর এলাকায় গরু চোর সন্দেহে একাধীক মামলার আসামী জামাল হোসেন হাওলাদারকে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল। নিহত জামাল হোসেন হাওলাদার (৪৫) পিরোজপুর সদর উপজেলা শারিকতলা-ডুমতিলা ইউনিয়নের কুমরিমারা আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের পুত্র। পিরোজপুর সদর থানার এসআই মো: মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কোরেশি। ফোনালাপে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কোরেশি ড. মোমেনকে টেলিফোন করেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চান। আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যেকোনো সংকট সমাধানে সংলাপ ও আলোচনাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার প্রাথমিক-মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা
অন্য সম্প্রদায়ের এক তরুণের সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ আদিবাসী এক তরুণীকে বেধড়ক মারপিটের পর অর্ধনগ্ন করে গ্রামে ঘুরিয়েছেন স্থানীয় জনগণ। অর্ধনগ্ন করে গ্রামে ঘোরানোর সাজায় সায় ছিল ওই তরুণীর পরিবারেরও। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার তেমাচি গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির একটি দৈনিক বলছে, তেমাচির ভিলালা সম্প্রদায়ের ১৯ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে
নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের পাঁচদোনা টু টঙ্গী হাইওয়ে সড়ক থেকে ডাকাতির প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (আয়নাল), একই গ্রামের আরমান মিয়ার ছেলে আল-আমিন, মিলন মিয়ার
ক্লাস ও পরীক্ষা বর্জন করে দুই বছরের ইন্টার্নশীপ স্থায়ী বাতিলের দাবীতে মানববন্ধন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টায় পটুয়াখালী মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এদিকে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মানববন্ধনে শিক্ষার্থীরা দুই বছর মেয়াদী ইন্টার্নশীপ চালুর সিদ্ধান্ত কোন ভাবে বাস্তবায়ন না
‘দেশ সংবিধানমতো চলছে না’ বলে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাই কমিশনার এবং কানাডার উপরাষ্ট্র দূতের কাছে নালিশ করেছেন সংবিধান প্রণেতা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বুধবার (৪ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, অ্যালিসন ব্লেইক এবং কানাডার উপ-রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ নালিশ করেন তিনি। ওই বৈঠকে আরও উপস্থিত
নাটোরের বাগাতিপাড়ায় প্রেমিকের সাথে অভিমান করে জাকিয়া সুলতানা সোনালী নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার মালিগাছা সাজি পাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত জাকিয়া একই এলাকার সুমন আহমেদের মেয়ে। সে লোকমানপুর মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী ছিল। আত্মহত্যায় প্ররোচনাকারী হিসাবে প্রেমিক রোকনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানায় আবুল হাসনাত জানায়, কলেজে
রাজধানীর মহাখালীতে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সম্মেলন কক্ষে আজ (বুধবার) বেলা ১১টায় একটি অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। ভূমিকম্প প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চারটি পৃথক সমঝোতা স্মারক সইয়ের এই অনুষ্ঠানে অংশ নিতে যথাসময়ে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিরা। এর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের রাষ্ট্রদূত রবার্ট ক্যাথারটন ডিকসন, সুইডিশ দূতাবাসের রাষ্ট্রদূত শার্লোটা সিল্টার, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত
পেটে ব্যথা নিয়ে জুলাই মাসে হাসপাতালে এসেছিলেন ৫৫ বছরের এক মহিলা। তাঁর চিকিৎসা করতে কন্ডোম প্রেসক্রাইব করেছিলেন সরকারি হাসপাতালের এক চিকিৎসক। এই ঘটনার প্রায় এক মাস পরে ওই চিকিৎসককে সাসপেন্ড করা হল। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ঘাটশিলা সাব ডিভিশনাল হাসপাতালে। মহিলাকে কন্ডোম প্রেসক্রাইব করা অভিযুক্ত ওই চিকিৎসকের নাম আশরফ বদর। পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে ওই মহিলা গত ২৩ জুলাই এসেছিলেন ঘাটশিলা
‘এটা অন্যায়, এটা অবিচার। যে করছে সে কেন ৭ নম্বর, সুনাম দেবনাথ কেন আসামি নাই, সুনাম দেবনাথ হত্যার নির্দেশদাতা, সে কেন আসামি নাই, বাদশা হত্যার কেন বিচার নাই? এটা অবিচার, এটা অন্যায়।’ বরগুনায় আলোচিত রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলায় আদালতে হাজিরা দেওয়ার পর কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় মামলার আসামি রিফাত ফরাজী, তাঁর ভাই রিশান ফরাজীসহ অন্য কয়েকজন আসামি চিৎকার করে এসব
শ্রীদেবী। বিশ্বের বুকে এক অনন্য নাম। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী। তাকে সম্মান জানিয়ে এবার মোমের ভাস্কর্য স্থান পাচ্ছে মাদাম তুসো জাদুঘর সিঙ্গাপুরে। শ্রীদেবীর স্বামী ও সিনেমা প্রযোজক বনি কাপুর এ মোমের ভাস্কর্য বানানোর দৃশ্য শেয়ার করে টুইটারে এ খবর জানিয়েছেন। জানা গেছে, আজ ৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাদাম তুসোতে এই মোমের ভাস্কর্যটি উন্মোচন করা হবে। গত ১৩ আগস্ট শ্রীদেবীর জন্মদিনে মাদাম তুসো
টুইটারে দেওয়া পোস্টে কয়েকটি ভাঙা জানালার ছবি প্রকাশ করেছে ভারতীয় হাই কমিশন। টুইটে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর ফের লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে ভবন চত্বরের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানভিত্তিক জিও টিভি জানিয়েছে, এই বিক্ষোভ কর্মসূচির নাম দেওয়া হয়েছে #কাশ্মির_ফ্রিডম_মার্চ (#KashmirFreedomMarch)। এতে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশই কাশ্মিরি বংশোদ্ভূত। বিক্ষোভকারীরা অধিকৃত অঞ্চলটিতে ভারতীয় বাহিনীর কারফিউ এবং সরকারের চাপিয়ে
এখন থেকে প্রেগনেন্সী স্ট্রিপে দেখা যাবে সন্তানের বাবার ছবি! পাগলি টা মা হয়েছে বাবা হয় নি কেউ?’ রাস্তায় নবজাতক পড়ে দেখলেই এসব স্ট্যাটাসে সয়লাব হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। তখন আবেগখেকো বাঙালির আবেগের মাত্রা কয়েকগুন বেড়ে যায়। সবাই ছি ছি করতে থাকে নবজাতক পিতার উপর। খবর যখন টেলিভিশন আর সংবাদ মাধ্যমে ঝড় তুলে তখন শিশুর পিতা মাতার খোজ খবর নেওয়ার জন্যে
বর্তমানে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থা ও কোয়ালিটি অব সার্ভিস এতটাই দুর্বল যে, ৪-জির জায়গায় ৩-জি পাওয়া দুষ্কর। এমতাবস্থায় বিটিআরসি ও সরকারের ৫-জি চালুর সিদ্ধান্ত হবে গ্রাহকদের সাথে প্রতারণা ছাড়া কিছুই না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এমন অভিযোগ জানান। তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারলাম বিটিআরসি ৫-জি চালুর সিদ্ধান্ত