পর্যটন নগরী না হলেও বরিশালে আবাসিক হোটেলের রমরমা ব্যবসা চলছে। আর বাহারি নামের হোটেলে বাহারী সব কাস্টমার ও নিশিকন্যাদের দ্বারা তাদের কাস্টমার ভেড়াতে নিশিযাপনের ব্যবস্থা করছে হোটেল মালিকগন। ফলে বোর্ডার না থাকলেও হোটেল ব্যবসাকে চাঙা রাখছে এই নিশি কন্যারা। অবশ্য মোটা অংকের অর্থের বিনিময় অনেক হোটেল মালিক প্রেমিক যুগল ও পরকীয়া প্রেমিকদের অনৈতিক কর্মকা-ের সুযোগ দিয়ে থাকে বলেও জানা যায়।
বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লঞ্চের তিনতলায় পেছনের দিকে সোফার অংশে আগুন লাগে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও যাত্রীরা আতিঙ্কত হয়ে পড়েন। প্রাণে বেঁচে যান কয়েকশ যাত্রী। লঞ্চটি বরিশাল থেকে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে যায়। রাত দেড়টার দিকে এটি চাঁদপুরের কাছাকাছি পৌঁছালে এ ঘটনা ঘটে। Image result for সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨-১০ লà¦à§à¦à§ à¦à¦à§à¦¨
প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল। দখলেও ছিল বল। একের পর এক আক্রমণ হচ্ছিল প্রতিপক্ষের জালে। কিন্তু সেই আক্রমণ কার্যকরী ছিল না। ফলে যা হওয়ার তাই হলো। ব্রাজিলের মত দলকে আটকে দিল ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচটি হয়। এতে মুখোমুখি হয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। ম্যাচটি ড্র হওয়ায় ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ‘এ’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিযানে গিয়ে নিজেই গ্রেফতার হলেন ‘ম্যাজিস্ট্রেট’। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান এভিনিউর চিটাগাংবুল নামের একটি রেস্তোরাঁয় অন্য এক মেজিস্ট্রেটের হাতে গ্রেফতার হন এই মেজিস্ট্রেট। গ্রেফতার হওয়া ব্যক্তি মূলত নকল মেজিস্ট্রেট। তার নাম মোহাম্মদ বিন জহির সুমন ভূইয়া। প্রায় এক বছর ধরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছিলেন তিনি। এরইমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে জরিমানাও
বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী এনজিও আভাস এর সহযোগীতায় মঙ্গলবার বিকালে বাকাল ইউনিয়ন পরিষদ হল রুমে শিখা রানী শিকদারের সভাপতিত্বে বাল্য বিয়ে প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বিপুল দাস। বাল্য বিয়ে প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনা করেন প্রেসক্লাবের সভাপতি কে এম আজাদ,সাংবাদিক এফ এম নাজমুল রিপন, বাকাল ইউনিয়ন পরিষদ সচিব সুপর্না মন্ডল ,ইউপি
গত ১২জুন নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা মোড়ে ট্রাফিক সার্জেন্ট হাসান ও এক মটরসাইকেল আরোহী সাথে বাকবিতন্ডা হয়। সেই ঘটনা বরিশালের স্থানীয় পত্রিকা সহ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে ট্রাফিক পুলিশকে হেয়পতিপন্ন করে সংবাদ প্রকাশ করেন। মূলত ওই দিন কি ঘটেছিলো। ঘটনার অনুঘটক মোঃ তামিম মল্লিক নগরীর কালিবাড়ি রোড মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের কার্যালয়ে হাজির হয়ে বলেন, ১২জুন বিকাল সাড়ে ৪টার সময়
আদালতের এজলাসে মৃত্যুর কোলে ঢলে পড়া মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা মুসলিম বিশ্ব। ফিলিস্তিনের প্রতি ভিন্নরকম টান ছিল মোহাম্মদ মুরসির। ফিলিস্তিনি ইস্যুতে সবসময় সোচ্চার ছিলেন মিসরের সাবেক এ প্রেসিডেন্ট। তাই মুরসির মুত্যুতে স্বভাবতই ফিলিস্তিনবাসী বেশি শোকাহত। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে সোমবার রাতেই মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের গাজা আল-আন অনলাইনের খবরে এমন তথ্য
বিনামূল্যে লাখ টাকার অপারেশন করেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার। অবসরকালীন প্রভিডেন্ট ফান্ডের ৩৫ লাখ টাকা ভেঙে অসহায় ফিস্টুলা রোগীদের জন্য রাজধানীর মগবাজারে প্রতিষ্ঠা করেন মামস ইন্সটিটিউট। নিবেদিত প্রাণ বন্ধু, স্বজন, শিক্ষার্থী ও চিকিৎসকদের সহযোগিতায় রোগীদের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার প্রতিষ্ঠানটি। ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়তে সরকারের সহযোগিতায় এখন স্বয়ংসম্পূর্ণ ইন্সটিটিউট গড়ার স্বপ্ন দেখছেন স্বনামধন্য এই চিকিৎসক। সপ্তাহে ৩ দিন ফিস্টুলা, প্রলাপসসহ প্রসবের
সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের মুক্তির দাবিতে পোস্টারে সয়লাব সোনাগাজীসহ ফেনীর আদালত পাড়া এলাকা। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এসব পোস্টার সাঁটানো হলেও এর সাথে দলীয় কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। ‘সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব রুহুল আমিন ভাই এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত
স্মার্ট সিটিতে স্মার্ট পরিকল্পনার আওতায় শিগগিরই প্রযুক্তি নির্ভর ঝাড়ু চালু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শিশুদের স্বপ্নের শহর শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। শিগগিরই ডিএনসিসির পরিচ্ছন্নতায় প্রযুক্তির ব্যবহার চালু হচ্ছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, স্মার্ট সিটিতে স্মার্ট পরিকল্পনা করা হচ্ছে। আমরা ঝাড়ু দেয়ার কাজে প্রযুক্তির ব্যবহার
কুনজর বা কুদৃষ্টি মানুষকে অন্যায় কাজের দিকে ধাবিত করে। এর মাধ্যমেই মানুষ অপরাধের দিকে ধাবিত হয়। অশ্লীলতা ও নগ্নতার প্রভাব বেড়ে যায়। এ কারণেই ইসলাম মানুষকে দৃষ্টির হেফাজতের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন মুসলমানকে রাস্তার হক আদায় করে চলাফেরা করার প্রতি তাগিদ দিয়েছেন। দৃষ্টিকে অবনত রাখার নির্দেশ দিয়েছেন। বদ নজরের কারণে মানুষের অন্তর ও চরিত্র বড় ধরনের
তুরস্কের বিভিন্ন মসজিদে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তুরস্কের ধর্মীয় বিষয়ক পরিচালক জানিয়েছিলেন, মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির গায়েবানা জানাজা মঙ্গলবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও মুরসির গায়েবানা জানাজায় অংশ গ্রহণ করবেন। সোমবার মুরসি আদালতে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। এর একদিন পর মঙ্গলবার তাকে দাফন করা হয়। ২০১২
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) শামীম আফজাল সরকারের গুরুত্বপূর্ণ ৫০টি ফাইল গোপনে নিয়ে যাচ্ছিলেন। এমন তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ। তবে, এসব ফাইল ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা আটকায় বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, শামীম আফজালের দ্রুত পদত্যাগ করা উচিত। ঘটনার বর্ণনা দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘গত শনিবারত সাপ্তাহিক ছুটির
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশের কিছু হুজুররা বলেন শাড়ি পড়ে নামাজ জায়েজ না; কিন্তু আমাদের মা জননীরা শাড়ি পড়ে নামাজ পড়েছে আব্রু রক্ষা করেছে। তাহলে আপনারা কেন সব উল্টাপাল্টা কথা বলবেন? হিজাব তো আর আমাদের দেশের সংস্কৃতি না এটা সৌদি আরবের, তাহলে এটা আমরা কেন পড়বো?’। গত রবিবার (১৫ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে
মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) ক্ষেত্রে হিসাবের ব্যালান্স দেখতে গ্রাহককে কোনো টাকা গুনতে হবে না। এই টাকা দিতে হবে সংশ্লিষ্ট অপারেটরকে। আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে বিকাশ, রকেট, শিওরক্যাশ ও নগদের মতো মুঠোফোন ভিত্তিক আর্থিক সেবায় (এমএফএস) মোবাইল ফোনের ব্যালান্স দেখতে গ্রাহককে কোনো টাকা গুনতে হবে না। বিটিআরসি জানায়, গত ১৩ জুন তারা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগনের সাথে রাষ্ট্রের একটা চুক্তি আছে যেটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক। এই চুক্তিটা খুব বড় জিনিসি। তার জন্য সংবিধান তৈরী হয়। আর এই সংবিধানের আইনগুলো তৈরী হয় জনকল্যাণের জন্য। বাংলাদেশে সংবিধানে বলা আছে দেশের মালিক হচ্ছে জনগন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে এক কর্মী সভায় এসব কথা বলেন
ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হবে আগামী রবিবার (২৩ জুন)। সোমবার (২৪ জুন) থেকে ক্লাস শুরু হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ছুটি শেষে রবিবার (২৩ জুন) সকাল দশটায় আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং সোমবার (২৪ জুন) থেকে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ (এইচএসসি) সমমানের সব পাবলিক পরীক্ষা সম্পন্নের সময় কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নেয়া এমন সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে বলে জানা গেছে। শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষা সম্পন্ন করতে সময় লাগে ১৫ দিন। পাঁচদিন কমিয়ে এনে এবার থেকে তা ১০ দিনে সম্পন্নের প্রস্তুতি নেয়া হয়েছে।
ডিআইজি মিজানকে বরখাস্ত করে তার বিষয়ে আইনী প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সকালে সচিবালয়ে সুরক্ষা সেবা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'কেউ আইনের উর্ধ্বে নয়। ডিআইজি মিজানকে ইতিমধ্যে ওএসডি করা হয়েছে। আইন অনুযায়ীই তার শাস্তির বিধান হচ্ছে'। প্রসঙ্গত, এক
রাজধানীর কল্যাণপুরের রাজিয়া পেট্রল পাম্পে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় আগুনের সূত্রপাত। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার। বিকেল ৫টা ৪৫ মিনিটে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, পাম্পটি বাংলাদেশ স্পেসালাইড হাসপাতালের পাশে। আগুনের তীব্রতা দেখে প্রথমে ৮টি ও পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়। তেলের কারণে
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনায় আইসিটি মামলায় গ্রেপ্তার ওসি মোয়াজ্জেমকে রাজধানীর শাহবাগ থানায় বিলাসী আপ্যায়ন করা হয়েছে। খাবার থেকে শুরু করে সকল বিষয় সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট থানার পরিদর্শকের কক্ষে। তাকে থানার হাজত কাস্টডিতে রাখা হয়নি। ওসি মোয়াজ্জেম পুরো রাত কাটিয়েছে পরিদর্শক অপারেশনের কক্ষে। থানার একাধিক গাড়ি চালক না প্রকাশ না করার শর্তে জানান, রাজধানীর হাইকোর্ট সংলগ্ন কদমফোয়ারার পাশ থেকে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের প্রধান সড়কটির দুইপাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এ জন্য তিনি প্রশাসন সহ সকলের সহযোগিতা চেয়েছেন। আজ মঙ্গলবার (১৮ জুন) উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা চেয়ারম্যান এ ঘোষণা দিয়ে জনসাধারণের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে আইনশৃঙাখলা সভায়
মিসরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি দেশের একটি আদালতের এজলাসে শুনানি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকালের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ এবং সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই শোক প্রকাশ করেন। যুক্ত শোকবাণীতে তারা বলেন,‘মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট ড. মোহাম্মদ
পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা মঙ্গলবার সকালে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক ইমরান হাওলাদার (২১)কে গ্রেপ্তার করে। ওই কিশোরী বর্তমানে সাত মাসের অন্তসত্বা। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ধর্ষক ইমরানের। এক পর্যায়ে ইমরান কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন