বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। কিন্তু তার লাশ গ্রামের বাড়ি দাফন করতে কেউ রাজি হচ্ছেন না। এলাকাবাসী নয়নের লাশ গ্রামের বাড়িতে দাফন না করার জন্য তার আত্মীয়-স্বজনকে জানিয়েছেন। পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম সীমান্তে গলাচিপা উপজেলার ৮ নম্বর বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়া বাশবাড়িয়া গ্রামে সাব্বির হোসেন নয়ন বন্ডের পৈত্রিক বাড়ি। ওই গ্রামের ফোরকান হাওলাদার
বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে ফের বাংলাদেশের ওপর ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দেশটির আইনসভার নিম্নকক্ষ বিধানসভায় তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলেন তিনি। মমতা বলেন, তিস্তার পানি দিতে না পারায় বাংলাদেশ আমাদের ইলিশ দিচ্ছে না। তবে কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে স্বনির্ভর হবে বলে আশ্বস্ত করেন তিনি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক
ভোলার তজুমদ্দিনে পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। এঘটনায় তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন পুলিশ। মামলার বিবরণীতে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলানাকান্দি গ্রামের মোঃ আবু তাহের মাঝী সোমবার রাত ৯টার সময় পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার শেষে নৌকার মাল্লাদের নিয়ে মাছ ধরতে নদীতে চলে
কলাপাড়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদকের বাসার সামনে বিকট শব্দের ঘটনায় শট গানের ফাকা গুলি ছোড়ার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন এস এম রাকিবুল আহসান। সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌর শহরের তার নিজ বাসার সামনে এঘটনায় মঙ্গলবার বেলা ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে রাকিবুল আহসান বলেন, তিনি বাসায় থাকাবস্থায় হঠাৎ
দীর্ঘ ৬ বছর পর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জাতীয় ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু উপজেলা জাতীয় ছাত্র সমাজের এ কমিটি অনুমোদন দেন। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন কমিটির সাধারন সম্পাদক জসিম মীর। কমিটিতে মো. আখতারুজ্জামানকে সভাপতি, মো. জসীম মীর সাধারণ সম্পাদক, মোঃ রাসেল সিনিয়র সহ-সভাপতি, মেহেদি হাচান
নরসিংদীর মনোহরদীতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ii প্রজেক্ট (এনএটিপি-২)এর আওতায় অভিজ্ঞাতা বিনিময় মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শুকুন্দী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুকুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান শামিম এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নার্গিস সুলতানা ও
গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার আড়াইটার দিকে উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় অটোস্পিনিং মিলের গুদামে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তবে বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, দুপুর আড়াইটার দিকে অটোস্পিনিং
অমাবশ্যার “জো”এর প্রভাব ও বঙ্গোপসাগরে বায়ূ চাপের কারনে সাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে সমুদ্র এবং নদ নদীতে ৩-৪ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পর্যটন নগরী কুয়াকাটা সহ সমুদ্র উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ূচাপের তারতম্য অব্যাহত থাকার কারনে সমুদ্র বন্দর সমূহকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক
তাকে চার শতাংশ জমিতে তিনলাখ টাকা ব্যয়ে একটি একতলা ভবনও করে দেওয়া হবে। জমিতে ভবন নির্মাণের সুসংবাদ শুনে শেফালী রানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৫ বছর আগে স্বামী নিরুদ্দেশ হওয়ার পর অসহায় হয়ে পড়েন শেফালী রানী শীল (৫০)। পাঁচ ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার চালানো দায় হয়ে পড়ে তার। বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ শুরু করেন। সেখান থেকে
বড় কোন চাষী নয়, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দিলেন বরিশাল ১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। ধান বিক্রিতে কোন রকম অনিয়ম হলে তা বরদাস্ত করা হবেনা বলে হুশিয়ারি দিয়ে কৃষকদের তালিকা প্রনয়নেও কোন অনিয়ম ছাড় দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া
রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে নরসিংদীতে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলার ৬টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন। মঙ্গলবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ঢাকা বিভাগের সভাপতি মো. আনোয়ার সাদাত, ঘোড়াশাল পৌর সভার নির্বাহী
চাঞ্চল্যকর রিফাত হত্যার প্রধান আসামি এবং মাদক ব্যবসা, মাদক সেবন ও ছিনতাইসহ নানা অপকর্মে যুক্ত থাকা নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হওয়ার খবরে জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে উল্লসিত জনতা। ভোর ৪টার পর পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হওয়ার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে আনা হয়। সেখানে মরদেহটি দেখার জন্য ঢল নেমেছে সাধারণ মানুষের। সেই
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে গঠিত ‘বাংলাদেশ রেলওয়ে দুর্নীতি সংক্রান্ত প্রাতিষ্ঠানিক টিম’-এর পর্যবেক্ষণ প্রতিবেদন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এ প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দুদক কমিশনার বলেন, দুদক ২০১৭ সালে দেশের ২৫টি মন্ত্রণালয়, অধিদফতর বা প্রতিষ্ঠানের বিদ্যমান আইন,
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে বিএসএমএমইউ কেবিন ব্লকে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানের শয্যাপাশে অবস্থান করে তার চিকিৎসার খোঁজ-খবর নেন কাদের। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর
ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা ও পুলিশ নিয়োগ পরিক্ষা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খাঁন।এসময় সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন,জেলা গোয়েন্দা পুলিশের ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ, জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ
পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বুধবার (৩ জুলাই) সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সোয়া সাতটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আজ মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নুসরাত জাহান স্বর্ণা (১৭) নামে এক কলেজছাত্রীকে ব্লেড দিয়ে জখম করেছে শহিদুল ইসলাম দুলাল (২৮) নামে এক যুবক। গতকাল সোমবার বিকেলে উপজেলার পৌর শহরের পশ্চিম কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অভিযুক্ত শহিদুল ইসলাম দুলাল মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে। তবে
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চর আবুপুরের, ইউপি সদস্য উপ-নির্বাচনের প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। ২ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায়, হিজলা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে বাছাই কার্যক্রম সম্পন্ন করেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন। তিনি ইনিউজ৭১ কে জানান, চর আবুপুরে ইউপি সদস্য উপ-নির্বাচনের জন্য ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন, সোহরাব সিকদার, খোরশেদ আলম সরদার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেফতার সাময়িক বরখাস্তকৃত পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ নির্দেশ দেন। এর আগে বেলা পৌনে ১১টায় শাহবাগ থানা থেকে তাকে আদালতে হাজির করা হয়। সোমবার হাইকোর্টে আগাম জামিনের জন্য গেলে ডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল
বলিউডে অভিনয় করে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ইমরান হাশমি। শুধু কিসিং সিনের পারদর্শিতাতেই নয়, হরেক চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ইমরান। এবার তাঁর নতুন চ্যালেঞ্জ 'বায়ুসেনা'। প্রাক্তন এয়ার কমোডোর করিয়াদিল চেরিয়ান কুরুভিল্লা, যিনি কে সি কুরুভিল্লা নামেই বেশি পরিচিত ছিলেন, এবার তাঁর চরিত্রেই দেখা যাবে ইমরান হাশমি। ১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে মিশন চলাকালীন বম্বিং ফ্লাইট ছিল তাঁর হাতে। পরে
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। মঙ্গলবার সকালে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হয়েছেন বলে বাবার কাছ থেকে প্রথমে জানতে পারেন মিন্নি। তাৎক্ষণিক আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি
দেশে যাত্রা করলো অ্যাঞ্জেল ইনভেস্টরদেরকে নিয়ে নতুন নেটওয়ার্ক ‘দ্য অ্যাঞ্জেল নেটওয়ার্ক’ (টিএনএ)। এই যাত্রায় নেটওয়ার্কের প্রথম সভাপতি মনোনিত হয়েছেন সোনিয়া বশির কবির এবং সহ-সভাপতি হয়েছে রুবাবা দৌলা। নেটওয়ার্কের বোর্ডে সদস্য রয়েছেন শামীম আহসান, তাহসিন আমান ও হামিদুল মিশবাহ। টিএনএ বাংলাদেশে বিনিয়োগকারীদের একটি সহায়ক মাধ্যম। নেটওয়ার্কটি গত এপ্রিলে দেশে যাত্রা করেছে। এরই মধ্যে এটি ২৫টির বেশি বিনিয়োগকারীদর সঙ্গে কাজ করেছে। টিএনএ বর্তমানে ৩০টির
এক নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে উখিয়া থানা পুলিশ দুই এনজিও কর্মকর্তাকে রোববার আটক করে জেলে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আটক এনজিও কর্মকর্তারা ইতিপূর্বেও একই ধরণের অভিযোগে মুচলেকা নিয়ে ছাড়া পেয়েছিল বলে জানা গেছে। আটককৃতদের মধ্য সানজিদের বাড়ী নওগাঁ পৌরসভা ও সেলিমের বাড়ী কক্সবাজারের চকরিয়ায়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির গুলোতে
স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানির ওপর থেকে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। গত রোববার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সোমবার (১ জুলাই) জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর স্যানিটারি ন্যাপকিন-প্যাডে নতুন করে ভ্যাট আরোপ হচ্ছে না। আগের ১৫ শতাংশ ভ্যাটই বহাল থাকছে। নতুন অর্থবছরের (২০১৯-২০) বাজেটে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে ৪০ শতাংশ