মাত্র ২ হাজার টাকার জন্য মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠেনি পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মোসলেম আলীর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী একজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধার ভাগ্য বিড়ম্বনায় জোটেনি বীর উপাধি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী স্বাক্ষরিত সনদ, সমরাস্ত্র জমার রশিদ থাকার পরও তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বর্তমানে তিনি বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। শুক্রবার একান্ত সাক্ষাতে মোসলেম আলী জানান, ৯
আজ (১১ জানুয়ারি-২০২০, শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ এর শোভাযাত্রা, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ১ম সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয়। সমাবর্তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মেয়ের ধারের টাকা পরিশোধ না করার অভিযোগ তুলে আলহাজ নূর মোহম্মদ তালুকদার (৮২) নামের এক আওয়ামী লীগ নেতার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। পাওনাদারদের বাধার মুখে শনিবার (১১ জানুয়ারি) দুপুর পর্যন্ত নূর মোহম্মদ তালুকদারের লাশ দাফন করতে পারেনি স্বজনরা। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে। প্রয়াত আলহাজ নূর মোহম্মদ তালুকদার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা ও রাজিহার ইউনিয়ন
পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মুনিরুজ্জামান নাসিম আলী (দৈনিক ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল ও চ্যানেল আই) নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব কার্য নির্বাহী পরিষদের ১৯ পদের নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বিডি নিউজ ২৪ ডট কম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক
স্বামী চূড়ান্ত অপরিচ্ছন্ন। স্নান করেন না, ব্রাশও করেন না। বারবার বলা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো চেষ্টাও করেন না। স্বামীর এই নোংরা স্বভাবের জন্য এবার বিবাহ বিচ্ছেদের মামলা করলেন স্ত্রী। তার দাবি, বারবার বলা সত্ত্বেও স্বামীর স্বভাব শুধরোয়নি। আগামী দিনে তাই তার পক্ষে ওই ব্যক্তির সাথে থাকা সম্ভব নয়। বিহারের বৈশালীর এই ঘটনায় রীতিমতো অবাক নেটিজেনরা। ওই মহিলার নাম সোনি দেবী।
এর আগেও অনেক মেয়েকে ধর্ষণ করেছেন বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছেন গ্রেফতার নূরুল ইসলাম ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নূরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ওই ব্যক্তিকে গাজীপুরের সালনা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডর লে. কমান্ডার আব্দুল্লাহ। গ্রেফতার নূরুল ইসলাম নগরীর উত্তর সালনা এলাকার বাসিন্দা। তিনি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুষ্পস্তবক অর্পণ করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ইবি শিক্ষক সমিতির নব কমিটি। শনিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে এবং কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক ড. মোঃ মেহের আলী,
৩৫ রানে নেই ৩ উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে চোখে রীতিমত সর্ষে ফুল দেখছিল ঢাকা প্লাটুন। খুলনা টাইগার্সের বোলাররা যে শুরুতে একদম চেপে ধরেছিলেন তামিম-বিজয়দের। খুলনার শিবিরে তখন আনন্দের বন্যা। কে জানতো, সেই আনন্দকেই পরে বিষাদে পরিণত করবে এক জুটি! দলের বড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক জুটি গড়লেন মুমিনুল হক আর মেহেদী হাসান। না, উইকেটে টিকে থেকে নয়। বরং
রোববার (১২ জানুয়ারি) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। এরই মধ্যে ৬৪ জেলার মুসল্লিরা ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মোনাজাতের উদ্দেশে। প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। রোববার ভোর চারটা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত এবং কালীগঞ্জের পূবাইল মিরের বাজার হতে স্টেশন রোড পর্যন্ত রাস্তার পাশে যে সকল লিংক রোড আছে তা বন্ধ থাকবে। এদিকে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার হুঁশিয়ারী দিয়েছেন, কৃষকের ধান ক্রয়ে কোন দুর্নীতি সহ্য করা হবে না। শনিবার (১১ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে আমন ধান সংগ্রহের বিষয়ে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারী দেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী যে বেতন দেন তা দিয়ে সংসার চালানো সম্ভব, বাইরে হাত পাতার প্রয়োজন পরে না। যেহেতু হাত পাতার প্রয়োজন পরে না, তাই দুর্নীতিকেও প্রশ্রয় দিব না।
ত্রিপলির চলমান যুদ্ধের মধ্যেও লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার ও বিভিন্ন কল্যাণমূলক সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ দূতাবাস সব প্রচেষ্টা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে দূতাবাসের আশপাশ এলাকার যুদ্ধ ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করায় সেবাপ্রত্যাশী প্রবাসীদের নিরাপত্তা নিয়ে দূতাবাস উদ্বিগ্ন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে লিবিয়ায় বসবাসরত অভিবাসীদের ডিজিটাল পাসপোর্ট রি-ইস্যু, পাসপোর্ট ডেলিভারি, আউটপাস ইস্যু, দেশে ছুটিতে গমনের প্রত্যায়নপত্র, পাসপার্ট হারিয়ে গেলে
আগে এক ম্যাচে রান করলে পরে আরও কয়েক ম্যাচে খুঁজে পাওয়া যেত না লিটন দাসকে। আগ্রাসী ব্যাটিংয়ে চার-ছয়ে নান্দনিক শুরু পেতেন বটে, কিন্তু বেশিরভাগ সময়ই তা টানতে না পারার ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতেন তিনি। এবার বিপিএলে লিটনকে দেখা যাচ্ছে অন্যরূপে। দারুণ ধারাবাহিকতায় রান পাচ্ছেন, স্ট্রাইকরেটও থাকছে ১৪০ ছুঁইছুঁই। টুর্নামেন্টে ছাড়িয়ে গেছেন চারশো রান। এসেছে পরিণত চিন্তা, এমন বদলের জন্য বিয়ে
যুক্তরাষ্ট্রের হঠকারী সিদ্ধান্তে ইরানি জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের জেরে ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের মতো ‘মানবীয় ভুল’ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ‘আমাদের জনগণ, নিহতদের পরিবার ও অন্যান্য আক্রান্ত দেশগুলোর কাছে আমরা অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী ও গভীর শোক প্রকাশ করছি।’ প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিমান বিধ্বস্তের বিপর্যয়কর ভুলে ইসলামি প্রজাতন্ত্র ইরান গভীরভাবে অনুতপ্ত। শনিবার (১১ জানুয়ারি) এক টুইটবার্তায় তিনি বলেন, সশস্ত্র
কাশ্মিরি মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে না বাংলাদেশ বলে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ এশিয়ান মনিটর। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে প্রবেশ করার ভিসা পেতে ব্যর্থ হওয়ায় প্রায় ৩৫০ কাশ্মিরি মেডিক্যাল শিক্ষার্থী প্রায় এক মাস ধরে দিল্লি, কোলকাতা, গৌহাটি ও আগরতলায় আটকা পড়ে আছে। ভারতের অন্যান্য রাজ্যের শিক্ষার্থীরা কোনো সমস্যা ছাড়াই ভিসা পাচ্ছে। বাংলাদেশে মেডিক্যাল শিক্ষার জন্য ছাত্রদের পাঠানোর কাজে জড়িতরা বলছে, ভিসা পেতে
উত্তেজনা চলছে উপসাগরীয় অঞ্চলে। এরইমধ্যে মার্কিন যুদ্ধজাহাজের দিকে ‘তেড়ে এসেছে’ রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। অভিযোগ উঠেছে, ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে এসেছিল রুশ যুদ্ধজাহাজটি। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) উত্তর আরব সাগরে এ ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনী অভিযোগ করেছে, রাশিয়ার যুদ্ধজাহাজটি মার্কিন জাহাজ থেকে দেওয়া সতর্কবার্তাকে ইচ্ছা করে এড়িয়ে গেছে। যুদ্ধজাহাজটি খুব দ্রুত এবং আক্রমণাত্মকভাবে মার্কিন যুদ্ধজাহাজ ফারাগাটের দিকে তেড়ে আসে। এর মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি
ঠিক যেন বিশালাকার একটা নৌকা। যেন হাজার হাজার যাত্রী নিয়ে এখনই রওনা দেবে। তার পেটের মধ্যে রয়েছে আস্ত একটা সবুজ ক্রিকেট মাঠ। নৌকায় চড়ে সেই মাঠে হবে দুই দেশের ব্যাট-যুদ্ধ। তবে এ নৌকা জলে ভাসবে না। শহরের মাঝে এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। আসলে এটা একটা ক্রিকেট স্টেডিয়াম। এর নাম শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটের
ম্যাচের আগে রাজশাহী রয়্যালস ছিল পয়েন্ট তালিকার চার নম্বরে। শীর্ষে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মুখোমুখি লড়াইয়ে সেই টেবিল টপার চট্টগ্রামকে নাকানি চুবানি খাওয়াল রাজশাহী। কেড়ে নিল শীর্ষস্থানও। মিরপুরে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়ে চার থেকে এক লাফে শীর্ষে চলে এসেছে রাজশাহী। ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট এখন আন্দ্রে রাসেলের দলের। সমান ম্যাচে সমান জয়ে সমান পয়েন্ট হলেও রানরেটে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়ে ভোট চাইলেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আরকে মিশন রোডে গোপীবাগের সেকেন্ড লেনে ইশরাকের বাসার নিচে গিয়ে ভোট চান তাপস। রাজধানীর ওয়ারীর ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস। তিনি বলেন, এখন থেকে
মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নির্বাচনে কাজ করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেছেন, গতকাল খুব দুঃখ করে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, যদি ফখরুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে আমি পারবো না কেন। ১০০ বার পারবেন। এ মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন। আসুন একসঙ্গে নির্বাচন করি। আইন তো তাই বলে।
ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পক্ষে সাফাই গাইতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মিথ্যাচার করছেন বলে দাবি করছে ইরান। ট্রাম্প বলছেন, জেনারেল সোলাইমানি ইরাকে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে হামলার পরিকল্পনা করেছিলেন। খবর পার্স টুডে’র। ট্রাম্প গতকাল শুক্রবার মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘যখন জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হন তখন সম্ভবত ইরান বাগদাদস্থ মার্কিন
আসিফ আকবর। যিনি বাংলা গানের যুবরাজ। তার ভক্তরা তাকে এ নামেই ডাকেন। বৈচিত্র্যময় গান দিয়ে বহু আগেই ভক্তদের হৃদয়ে প্রবেশ করেছেন তিনি। ২০১৯ সালের শেষের দিকে নিজের অভিনীত প্রথম সিনেমা ‘গহীনের গান’ উপহার দিয়ে আলোচনায় ছিলেন। এবার এই সুরের জাদুকর ভিন্ন লুকে হাজির হলেন। যে লুকে হঠাৎ করেই তাকে কেউ দেখলে চমকে উঠবেন। মাথা ন্যাড়া করে করে ফেলেছেন আসিফ। অনেকেই হয়তো
ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা আমির হোসেন আমু এমপি ও তোফায়েল আহমেদ এমপি প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কথা জানান। কেএম নূরুল হুদা বলেন, ‘তারা (আমু-তোফায়েল) নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু
আম বয়ান ও জিকির-আসকারে ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাগ তীরে অবস্থান করছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। সৌদি আরবের মাওলানা আবদুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে শনিবার ফজরের নামাজের পর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। সারা দেশ থেকে এরই মধ্যে মুসল্লিরা হাজির হয়েছেন ইজতেমা ময়দানে। এইদিকে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতির কারণে ইজতেমা ময়দানে দেখা দিয়েছে তীব্র পানি সঙ্কট। শনিবার (১১
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে কর্মস্থলের উদ্দেশে শ্রমিকবাহী এক বাসে ওঠেন ওই নারী। সাভারের ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী শ্রমিককে (১৯) ধর্ষণের পরে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক ফিরোজ ওরফে সোহেলকে (৩১) আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ভোরে ধামরাইর হিজলী খোলা এলাকার একটি নির্জন স্থান থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। আটক সোহলের