কক্সবাজারের উখিয়ার তেলীপাড়াস্থ ক্যাম্প-৭ এর রোহিঙ্গা দুর্বৃত্তরা স্থানীয় এক হতদরিদ্র কৃষকের ৬০ শতক ফসলা ধানের রোপা সম্পূর্ণ উপড়ে ফেলেছে। ১৬ মার্চ ভোর ৫ টার দিকে ক্যাম্প-৭ এর রোহিঙ্গা সন্ত্রাসী মৌঃরফিক,খাইরুল আমিনের ছেলে হেডমাঝি মুহিদুল্লাহ,হেডমাঝি ছৈয়দ নুর,মীর আহমদের ছেলে ছৈয়দ আকবর,ছানাউল্লাহ,জোবাইর,সিদ্দিক মাঝির ব্লকের এনাম,মৌঃজোবাইর,আনোয়ার শাহ,আবছার ওরফে বুলবুল,জাবের ও আরাফাতের নেতৃত্বে শতাধিক রোহিঙ্গা দুর্বৃত্ত ভোরে এসব ধানের রোপা উপড়ে ফেলেছে।ক্ষতিগ্রস্থ কৃষক আবদুস ছাত্তার
রাস্তার মধ্যে টেবিল পেতে দেদার বিকোচ্ছে গোমূত্র ! হ্যাঁ, দাম ৪০০ টাকা প্রতি লিটার ৷ গোবরের দাম ৫০০ টাকা ৷ এটা ‘গো-মাতা’র ক্ষেত্রে ৷ যদিও ষাঁড়ের মূত্রের দাম কিছুটা কম ৷ ৩০০ টাকা প্রতি লিটার ৷ কখনও কখনও পাওয়া যাচ্ছে ডিসকাউন্টও ৷ প্রায় ১০০ টাকার ছাড়ে ২০০ টাকায় সেটা কিনে নিচ্ছেন ক্রেতারা ৷ আর এত সব কাণ্ডের পিছনে কারণ একটাই ৷
ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২৫ বছর বয়সী সেন্টু খলিফা রোববার (১৫ মার্চ) স্থানীয় সময় রাত ১১টায় ইতালির জেনেভা শহরে মারা যান। তবে সঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন দেশটির ডাক্তাররা। এ বিষয়ে একজন ভেনিস প্রবাসী জানান, রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় আসার পর স্থানীয় সময় রাত ১১টায় সেন্টু মারা যান। মৃত সেন্টু শরীয়তপুর জেলার ভুমখারা
করোনা ভাইরাসের সংক্রমণের শঙ্কায় আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে রাবি প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। একইদিনে বিকেলে জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করেছে রুয়েট প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের
স্কুল-কলেজ বন্ধের সুযোগে শিক্ষার্থীরা বাইরে অকারণে বের হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে সচিব একথা জানান। হোম কোয়ারেন্টিনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে বলেও জানান তিনি। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উঠে আসে কোভিড-১৯ মোকাবিলা প্রসঙ্গ। সরকারপ্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় রাষ্ট্রের করণীয়
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রথম ডোজের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে আজ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অর্থায়নে এ পরীক্ষা চলছে। সিয়াটলের কায়সার পার্মানেন্তে ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। আজ এ ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ করা হলেও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, একটা ভ্যাকসিন পুরোপুরি প্রস্তুত হতে এক বছর থেকে ১৮ মাস সময় লেগে যেতে পারে। ৪৫
প্রাণঘাতী করোনাভাইরাসের রোধে রাজধানীতে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করবে জাতীয় পার্টি। একইসঙ্গে দলটি সারাদেশে সচেতনতামূলক কর্মসূচি পালন করবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব সংহতি আয়েজিত করোনা সচেতন কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি। জিএম কাদের বলেন, সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ঘনবসতি দেশ বাংলাদেশে এ ভাইরাস ছড়িয়ে
ঢাকায় এসেছে ৩৪ চীনা নাগরিকসহ ১০ বাংলাদেশি। সোমবার (১৬ মার্চ) ভোরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তারা পৌঁছায়। বিমানবন্দরে পরিচালক তৌহিদুল আহসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে যারা চীন থেকে দেশে ফিরেছেন, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে তাদের বিমানবন্দর থেকে ছাড়া হয়েছে। তারা প্রত্যেকে চীনেও হোম কোয়ারেন্টাইনে ছিলেন, বাংলাদেশেও
করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফরমুলা অনুসরণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে দেওয়ার জন্য নিজস্ব ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে তারা। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস, ঝুঁকিতে থাকা ৪টি আবাসিক হল এবং ১৯ টি বিভাগে বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরো বৃহত্তর পরিসরে তৈরি করা হবে বলে জানান বিভাগটি চেয়ারম্যান। ফার্মেসি বিভাগের
বান্দরবানের লামায় অজ্ঞাত রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ রোগে গ্রামের ১৫টি পরিবারের ৬৫ জন নারী-পুরুষ আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা দ্রুতই বাড়ছে। সেনাবাহিনীর সহযোগিতায় আক্রান্ত ৩৭ জনকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আক্রান্তদের নমুনা রক্ত সংগ্রহ করেছেন স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম। সংগ্রহ করা রক্ত ঢাকায় স্বাস্থ্য বিভাগের গবেষণাগারে পাঠানোর কথা জানিয়েছেন সিভিল সার্জন ডা. অংসুই
নভেল করোনাভাইরাসের আঁতুড়ঘর চীন। গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয়ে আজ এ ভাইরাস বিশ্বকে স্থবির করে দিয়েছে। শুধু চীনেরই করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে অনেক আগেই। ভাইরাসটি আতঙ্কে রূপ নিলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে চীন। আর এখন সেই চীনেই নেই করোনা আতঙ্ক। দেশটির ১৩টি প্রদেশে কভিড-১৯ কোনো রোগীর সন্ধান মেলেনি। সোমবার সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এই সুসংবাদ দিয়েছে। সেখানে
মধ্যরাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে জেল-জরিমানা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কালকিনি উপজেলা শাখার উদ্যোগ্যে আজ সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জাফরুল হাসান, সাবেক সভাপতি এইচ এম মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির
পেশাগত ক্যারিয়ারের মতো বলিউড তারকা শহীদ কাপুরের ব্যক্তিগত জীবনও বর্ণিল। অভিনয় জীবনে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি অনেক ফ্লপ ছবিও আছে। সম্পর্কের ক্ষেত্রেও একই উত্থান-পতন রয়েছে তার। বি-টাউনের অনুরাগী মাত্রই জানেন প্রিয়াংকা চোপড়া ও কারিনা কাপুরের সঙ্গে প্রেম ছিল শহীদের। তবে খুব অল্পসংখ্যক লোকজন জানেন, ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার সঙ্গে একসময় প্রেমের গুঞ্জন ছিল তার। প্রেমজীবন থেকে কারিনা ও
পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলো কৃষক কালাম হাওলাদার(৩৫)। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মাদারীপুর সদর উপজেলার ঘটকচরের টুকু মোল্লার বাড়ি থেকে সোমবার বেলা ১২টার দিকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত কালাম সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার সরল হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে একটি ভ্যান ঢেকে লাশ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে ভ্যান চালক অসম্মতি
‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে?’ বিষয়ের ওপর ২০০৪ সালে একটি শ্রোতা জরিপের আয়োজন করে বিবিসি বাংলা। সেই জরিপে শ্রোতাদের ভোটে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় দ্বিতীয়তম স্থানে আসেন জাতীয় সংগীত রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ সোমবার তার জীবন-কথা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনটি পাঠকদের জন্য তুলে দেয়া হলো- রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে বিশেষ একটি নাম। বাংলা সাহিত্যের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং তার বিশাল
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ২৭তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বলিউডের নামি দামি তারকারা। ব্যস্ততার কারণে প্রেমিক রণবীর কাপুরকে ছাড়াই জন্মদিনের কেক কাটেন অভিনেত্রী। তবে তার এবারের জন্মদিনটি ঘরোয়াভাবেই পালন করা হয়েছে। ঘরোয়াভাবে আলিয়া যখন জন্মদিনের ভালবাসা পেতে ব্যস্ত, সেই সময় তাকে শুভেচ্ছা জানান নাতাশা পুনাওয়ালা। যেখানে আলিয়ার গালে রণবীরকে চুম্বন করতে দেখা যায়। পার্টির মাঝে আলিয়ার গালে যখন রণবীর
বাংলা ট্রিবিউন ও প্রতিদিনের সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নরসিংদীর সাংবাদিক সমাজ। সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। নরসিংদীর সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। এসময় আরিফুল ইসলামের বিরুদ্ধে দায়ের
‘ছোট্ট সোনামণি, আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিও। তোমার বাবা-মাকে আমার সালাম ও ভাই-বোনদের স্নেহ পৌঁছে দিও। পাড়া-প্রতিবেশীদের প্রতি শুভেচ্ছা রইলো। আজ ১৭ই মার্চ। ১৯২০ সালের এদিনে বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এক মহাপুরুষ। তিনি আমার পিতা, শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ নামের এই দেশটি তিনি উপহার দিয়েছেন। দিয়েছেন বাঙালিকে একটি জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ। তাইতো তিনি আমাদের জাতির পিতা।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে
"আতঙ্ক নয়, আসুন সচেতন হই" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দৈনিক অধিকার বন্ধুমঞ্চ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে উপাচার্য অফিস, বিভিন্ন অনুষদ ভবনে, ডায়না চত্বর, আমবাগান, ঝালমুড়ি চত্বর'সহ বিভিন্ন জায়গায় সচেতনাতামূলক এ লিফলেট বিতরণ কর্মসূচী করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন বন্ধুমঞ্চ ইবি শাখার সভাপতি
দেশের এক কোটি ৪০ লাখ শিশুর কাছে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে এ চিঠি লিখেছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা তার এ চিঠি আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে পাঠ করার কথা ছিল সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার।তবে করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে সাময়িকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্ত জানান। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের বাড়িতে থাকা নিশ্চিত করতে হবে অভিভাবকদের। এ সময় মন্ত্রী আরও বলেন,
কক্সবাজার সমুদ্র সৈকতে তিনজন পর্যটককে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে সৈকতে শৈবাল পয়েন্টের ঝাউবিথীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।আহত পর্যটকরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম শেখ (২৫), ঢাকার মিরপুরের পল্লবী এলাকার গার্মেন্টস ব্যবসায়ী সালাউদ্দিন রাজ্জাক
আগামী বুধবার (১৮ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় সতর্কতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের।বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের কার্যক্রম এবং আবাসিক হলগুলোও বন্ধ থাকবে বলে জানান তিনি। ইনিউজ ৭১/ জি.হা
দেশে আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ৮ জন।সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মতি সংবাদ সম্মেলন এ তথ্য জানান।ডা. ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের নমুনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাসের