পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর ব্যক্তিগত তহবিল থেকে আট হাজার পাঁচশত ইফতারীর প্যাকেট বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে উপজেলা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার সাড়ে তিনশত মসজিদের সাতশত ইমাম ও মুয়াজ্জিনদেরকে ইফতারীর প্যাকেট বিতরণ করেন। এ সময় উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান
করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদ শপিংয়ে খুলবে না বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ঈদ বাজারে শপিং মলে ভিড়ে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। এই আশঙ্কা থেকেই ঈদকে ঘিরে শপিং মল না খোলার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব জানান, 'বসুন্ধরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে
গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে সর্বোচ্চ ৭৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭১৯ জনে। এছাড়া এই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৬ জনে।বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নাসিমা জানান,
শর্তসাপেক্ষে দেশের সব মসজিদ খুলে দেয়া হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৭ মে)। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র সময় সংবাদকে জানিয়েছে।সূত্রটি জানায়, বৃহস্পতিবার জোহর থেকে দেশের মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে। তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে শর্ত দুইজন মুসল্লির মধ্যে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া দুই কাতার পর এক কাতারের জায়গা ফাকা রাখতে হবে।এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি
দিন যতো গড়াচ্ছে, সড়ক-মহাসড়ক ততই স্বাভাবিক হতে শুরু করেছে। শুধু যাত্রীবাহী বাস ছাড়া সড়কে এখন সবধরনের যানবাহনই চলছে।(৬ মে) সকালেও সড়কে প্রচুর যানবাহন দেখা গেছে। কোথাও কোথাও যানজটও ছিলো। মূলত সরকার অঘোষিত লকডাউন শিথিলতার পথে হাঁটার পরই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও দেশে দিন দিন করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়েই চলছে। বুধবার রাজধানীর সড়ক ও ঢাকার সঙ্গে সংযোগকারী
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজ বুধবার সকালে বলেন, ‘র্যাব-৩ এর একটি দল আটককৃতদের রমনা থানায় হস্তান্তর করেছে।’ মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম বলেন, ‘ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় তাদের দুই জনকে গ্রেপ্তার
শরীয়তপুরে নতুন করে আরও আট ব্যক্তি কোভিড-১৯ বা করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে জেলা স্বাস্থ্য প্রশাসন এই তথ্য জানায়। এ নিয়ে শরীয়তপুরে মোট করোনা শনাক্ত হলেন ৪৭ জন। বুধবার (৬ মে) দুপুরে জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্র জানায়, নতুন আক্রান্ত ৭জনই ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের। বাকী ১ জন শরীয়তপুর সদর
সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বহন করে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন, পাশাপাশি তাদের থেকেও যাতে রোগীরা সুরক্ষিত থাকেন সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও রোগী নিরাপদে থেকে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘ডক্টরস সেফটি চেম্বার’-চালু হয়েছে। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র ব্যক্তিগত উদ্যোগে
ঈদের পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে শিক্ষাবোর্ডগুলো। এ জন্য টানা ৪১ দিন বন্ধ থাকার পর আবারও সব শিক্ষা বোর্ড আংশিক খোলা হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় স্থানীয় ডাক বিভাগের সহায়তায় উত্তরপত্র বা ওএমআর শিট বোর্ডগুলোতে পাঠানো হচ্ছে। মে মাসের শেষের দিকে এ ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানা গেছে। তবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার
প্রাণসংহারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম শ্রী রঘুনাথ রায়। তিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।এর আগে রঘুনাথের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। সেখানে তিনি
চলমান সেমিস্টারের ক্লাস-পরীক্ষা অনলাইনে চালিয়ে নিতে পারলেও জুলাইয়ের আগে নতুন সেমিস্টারের কার্যক্রম শুরুর সুযোগ পাচ্ছে না দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেসরকারি খাতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য এমন নির্দেশনাই দিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। যদিও নতুন সেমিস্টারের কার্যক্রম দ্রুত শুরু করতে মরিয়া বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। জানা যায়, গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনলাইনে
কোভিড-১৯ বর্তমান বিশ্বকে থমকে দিয়ে মৃত্যুর ভয় কি তা বুঝিয়ে দিয়েছে, করোনার আঘাতে প্রতিদিন দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও লাশের মিছিল। এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ একটি জনবহুল অঞ্চল হিসেবে বিশাল ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। করোনার শুরু থেকে সরকারের পাশাপাশি দায়িত্বশীল অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। স্বার্থপর পৃথিবীতে এখনো কিছু ভাল মানুষ আছে যারা দিনরাত মানুষের
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫০ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এসময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যুর সংবাদ নেই।বুধবার (৬ মে) সকাল ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ সুস্থ হননি। আর ১৭৩ জনের নমুনা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। বুধবার ভোরে উপজেলার হ্নীলা রঙ্গিখালীর গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- টেকনাফের রঙ্গিখালী গ্রামের বাসিন্দা ছৈয়দ আলম, নুরুল আলম ও আবদুল মোনাফ। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আমরা একজন জনবান্ধব রাজনীতিবিদকে হারালাম। তিনি তার কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।বুধবার সকাল ৯টা ৫০
রমজান ও ঈদ সামনে রেখে শর্তসাপেক্ষে ১০ মে থেকে দোকান-পাট ও শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে সরকার। এই নির্দেশনা মেনেই দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা।মঙ্গলবার (৫ মে) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১, শেওড়াপাড়া, কাজীপাড়া, তালতলা ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। ব্যবসায়ীরা জানান, প্রচুর সংকটের মধ্যে আমাদের দিন যাচ্ছে। এই মুহূর্তে সরকার যে ঘোষণা দিয়েছেন এটি কিছুটা হলেও আমাদের
ইতালিতে লকডাউন শিথিলের পর প্রায় ৪৪ লাখ মানুষ কাজে ফিরেছে। দুই মাসের বেশি সময় ধরে করোনার প্রাদুর্ভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইতালি। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটনা ঘটেছে। ইতালিতে মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিনে প্রাণহানি হয়েছে ২৩৬ জনের। এ নিয়ে ইতালিতে মোট মৃত্যুবরণ করেছে ২৯ হাজার ৩১৫ জন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৩৫২ জন। এদিন নতুন
আজ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। আড়াই হাজার বছরেরও আগে আজকের এই তিথিতে মহামতি গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এই পূর্ণিমা রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেন। আর এই রাতেই গৌতমবুদ্ধের মৃত্যু হয়েছিল। বৌদ্ধ সম্প্রদায় এই তিথিকে ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করে। আজ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন করবে।
আরব আমিরাতের শারজাহ শহরের ৪৯ তলা বিশিষ্ট একটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে অ্যাবকো টাওয়ার (শারজাহ টাওয়ার) নামের ওই আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বিশাল আকারে আগুন ছড়ালেও কেউ নিহত হয়নি বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। শারজাহ এর আল নাহদা এলাকার অ্যাবকো টাওয়ারে আগুন লাগার পর বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। আগুনে মোট ১২ জন আহত হয়েছেন। তাদের
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ংকর রূপ নিয়েছে। বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ৫৮ হাজার। আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ছাড়িয়েছে।মঙ্গলবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। বুধবার সকাল পর্যন্ত করোনায়
করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। গত দুই দিন মৃতের সংখ্যা বেশ কমলেও মঙ্গলবার তা আবার বেড়ে ২৩৫০ জনে দাঁড়িয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।মঙ্গলবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৭
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার। বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৭ হাজার ৭০৮ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন
কোরআন নাজিলের মাস রমজান। রমজানে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তায়ালা কোরআনকে বায়তুল ইজ্জতে অবতরণ করেন। এ মাসেই কোরআন নাজিলের সূচনা হয়। শুধু কোরআন নয়, রমজানে অবতীর্ণ হয় অন্যান্য ঐশী গ্রন্থও। পবিত্র কোরআনে বলা হয়েছে—‘রমজান মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫) রমজানে রাসুলুল্লাহ (সা.) কোরআনচর্চার পরিমাণ বাড়িয়ে
মহামারী করোনা পরিস্থিতিতে এবার অস্ট্রেলিয়ার সিডনি শহরের লাকেম্বায় উচ্চস্বরে আজান প্রচারের অনুমতি দিয়েছে সে দেশের সরকার। সাধারণত অস্ট্রেলিয়ায় মসজিদের ভেতরে ছোট করে আজান দেয়া হয়। বড় মসজিদ এবং ঈদের নামাজের সময় ছোট মাইক্রোফোন ব্যবহার করা হয়। কিন্তু করোনার কারণে এই প্রথম উচ্চস্বরে অস্ট্রেলিয়ায় আজানের অনুমতি মিলল। পবিত্র রমজানের শেষ দিন পর্যন্ত লাকেম্বায় লাউডস্পিকারে করে মাগরিবের আজান প্রচার করা যাবে। মসজিদটির পরিচালনাকারী