ভিডিও কনফারেন্সিং ও অন্যান্য তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারকাজ পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৭ মে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যমান বিধান অনুযায়ী, আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ বা তাদের পক্ষে
আগামী জুন মাস থেকে দেশে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে বলে জানিয়েছেন ঔষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মাহাবুবুর রহমান। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে ঔষুধ প্রশাসন অধিদপ্তরে কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। আগামী ২০ মে’র মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় রেমিডিসিভির ওষুধের ব্যবহার শুরু হওয়ার আশা প্রকাশ করেন তিনি। অদৃশ্য শক্রর বিরুদ্ধে লড়ছে মানুষ।
প্রাণঘাতী করোনা ভাইরাস ধীরে ধীরে মহামারি রুপ ধারণ করেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন দেশে ৮-১০ জন মারা যাচ্ছে ও সংক্রমিত হচ্ছেন শত শত মানুষ। তবুও সাধারণ মানুষের টনক নড়ছে না। নিয়ম না মেনে সেই জনসমাগম করছেই, এক বাড়ি থেকে অন্য বাড়ি যাচ্ছেই ও প্রশাসনের কাছে কোনো না কোনো অযুহাত দেখি তারা বাইরে বের হচ্ছেই। আর এই আমজনতার মাঁঝে সচেতনতা বাড়িয়ে নিময়
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ দেশে মসজিদে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে গণজমায়েত এড়াতে মুসল্লিদের বাসায় অজু করে সুন্নত নামাজ পড়ে মসজিদে আসার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি ও তাদের আত্মীয়-স্বজনদের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ যেকোনো ধর্মীয় উপাসনালয়ে যেতে নিষেধ করা হয়েছে। কারণ
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭০৬ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনাভাইরাস
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এই সময়ে মারা গেছেন অন্তত ২৩৬৭ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে একদিনেই ২৪ হাজার ২৫২ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২ হাজার ৩৬৭ জন। করোনায় প্রাণহানি ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৬৩ হাজার ২২৪
জেলে ভিজিডির চাল বিতরনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পটুয়াখালীর রাঙ্গাবালী সদর ইউপি চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মামুন খানের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলেরা। বৃহস্পতিবার বেলা ১১টায় সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচিতে অর্ধশতাধিক জেলে অংশগ্রহন করে। অংশগ্রহনকারী জেলেরা জানান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন খান জেলেদের চাল বিতরনে চরম অনিয়ম করেছেন। জেলেদের মাঝে
মহামারী করোনাভাইরাসে নারায়ণগঞ্জে মারা গেছে অর্ধশতাধিক। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও কয়েকজন। করোনার সংক্রমণের আশঙ্কায় মৃতের দাফন-কাফন নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। এ অবস্থায় মৃতের দাফন-কাফনে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোজিনা আক্তার। করোনাকালে ছয় মৃত নারীর গোসল করিয়েছেন নিজ হাতে। ব্যবস্থা করেছেন জানাজা ও দাফন-কাফনের। করোনা সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও করোনা রোগীর দাফন-কাফন করে
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক। বৃহস্পতিবার (৭মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি শোক জানিয়েছেন।
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের দুর্দশা ও কষ্ট দেখে তাদের চিকিৎসা করানোর জন্য নিজেই আবেদন করে বদলি হয়ে নারায়ণগঞ্জ এসেছেন চিকিৎসক মশিউর রহমান। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত ছিলেন। বুধবার (৬ মে) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় স্বেচ্ছায় বদলির কারণ ব্যাখ্যা করেন তিনি। মশিউর রহমান ৩৯তম বিসিএস’র স্বাস্থ্য ক্যাডারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক। তার নানা একজন বীরউত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। পিলখানার তিন নম্বর গেইটটি তার
নেদারল্যান্ডের একটি বাড়ি থেকে নগদ একশ ১৪ কোটি ৮১ লাখ দুই হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এএফপির সংবাদে জানা গেছে, নেদারল্যান্ডের ইনদোভেন শহরে একটি ভবনের 'সিক্রেট রুম' থেকে ১২ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়। নেদারল্যান্ড পুলিশের বিবৃতিতে জানা গেছে, সে দেশে কোনো জায়গা থেকে নগদ অর্থ সর্বোচ্চ পরিমাণ উদ্ধারের এটি রেকর্ড। অর্থ পাচারের অভিযোগে সেই ভবন থেকে ৩৫ বছর বয়সী
সাভারের আশুলিয়ায় হাট-বাজার পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা করেছে অসাধু ব্যক্তিরা। এঘটনায় আশুলিয়া থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (০৬ মে) রাতে আশুলিয়া রাজস্ব সার্কেলের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী (নাজির) মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আশুলিয়া থানায় মামলা (নং-২/২৯৬) নথিভুক্ত করা হয়। আসামীরা হলেন- আশুলিয়া টঙ্গাবাড়ী এলাকার মৃত মজুল মাদবরের ছেলে রুহুল মাদবর ও
এদেশের শিক্ষাক্ষেত্রে এক অনন্য নাম ঢাকা কলেজ। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি বাংলাদেশের সর্বপ্রথম উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় পৌনে দুইশত বছরের ইতিহাসের সাক্ষী এই কলেজ জন্ম দিয়েছে অনেক সূর্য সন্তান। বিভিন্ন সময়ে এই কলেজের নেতৃত্ব দিয়েছে অনেক কিংবদন্তী। এমনই একজন হলেন প্রফেসর মো: নূরুল হক মিয়া। ১৯৬৯ এ শিক্ষকতার পেশায় যোগ দিয়ে অধ্যাপনা করেছেন দেশসেরা প্রতিষ্ঠান সমূহে। সিলেট
কুমিল্লার দেবীদ্বারে এক দোকানে পাঁচ টাকা বাকি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০টি ঘর ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে দেবীদ্বার থানায় মো. সোহেল হাসান নামে এক ভুক্তভোগী ২৮ জনের নাম
ভারতের একটি কেমিক্যাল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস নিগর্ত হয়ে আগুন লেগে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশ’ মানুষ।অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি কেমিক্যাল প্ল্যান্টে বৃহস্পতিবার এই আগুন লাগে।খবর আলজাজিরা ও এনডিটিভির। ওই কেমিক্যাল প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে বহুজাতিক প্রতিষ্ঠান এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এক ধরণের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক থেকেই ওই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে। আর সেটি বাইরের বাতাসে
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে রাজধানীসহ সারাদেশে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন । ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৬ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ১শ’ জন ঢাকার। বাকিরা ঢাকার বাইরে। স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুধু মৃতের পরিসংখ্যানই নয়, ভাইরাসের সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়লেও সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের
কিছুদিন আগেই শরীরে পাওয়া গিয়েছিল করোনার অস্তিত্ব । সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন সেই খবর। এবার সেই অবস্থাতেই পার্টি করার অভিযোগ উঠল পপস্টার ম্যাডোনার বিরুদ্ধে। তারকা ফোটোগ্রাফার স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন ম্যাডোনা। সম্প্রতি স্টিভেন ও ম্যাডোনার সেই পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি দেখে স্পষ্ট, পারস্পরিক দূরত্ব বজায় রাখার কোনও চেষ্টাই করেননি ম্যাডোনা। উল্টে একে অপরের গায়ে
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং জাহান্নামের সব কয়টি দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সব কয়টি দরজা খুলে দেওয়া হয়। একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণকামী, অগ্রসর হও এবং হে মন্দপ্রত্যাশী, সংযত হও। (রমজানের) প্রতি রাতে আল্লাহ কিছু জাহান্নামিকে মুক্তি দেন।’ (সুনানে ইবনে মাজাহ,
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সুমন সিকদারকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। একই মামলায় আরও দুই স্থানীয় সাংবাদিক গ্রেফতার হয়েছেন। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাতে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ‘এক নারী গত ৬ মে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলায়
রাভি হুদা একজন ভারতীয় কানাডিয়ান। তিনি ইসলামোফোবের জন্যে পেয়েছেন কঠিন শাস্তি । ইসলামোফোবিয়া একটি নতুন ইংরেজি শব্দ। কিছু বিভ্রান্ত মুসলমানের সন্ত্রাসী কর্মকান্ড যার মাধ্যমে ইসলাম ধর্মকে একটি সহিংস ধর্ম হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে; সেটি যে আসলে কিছু মানুষের ষড়যন্ত্র; সেটিকে পাশ কাটিয়ে ইসলাম ধর্ম নিয়ে ঘৃণামূলক, বিদ্বেষমূলক ও ভীতিমূলক কথা ছড়ানোর নাম ইসলামোফোবিয়া। আমেরিকার কিছু রক্ষণশীল ব্যক্তি এবং ভারতের একদল রাজনৈতিক
বৃহস্পতিবার থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি সেবা অব্যাহত থাকবে। বুধবার সন্ধ্যার পর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ড. সুব্রত কুমার রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা গেছে হাসপাতালের সাধারণ কার্যক্রম সাময়িক বন্ধ রাখার তথ্য। হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও তবে জরুরি বিভাগ, ফিভার কর্ণার,
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সংসদীয় এলাকা ঢাকা- ১২ , আসনে পাঁচ হাজার নিম্নবিত্ত, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ শুরু করেছেন। বুধবার রাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হবে এসব উপহার সামগ্রী; যাতে কোনো জনসমাগম সৃষ্টি না হয় এবং অসহায় পরিবারের কাছে পৌঁছানো যায়। জানা গেছে, তেজগাঁও,
বকেয়া পাওনা ও বেতন পরিশোধেরে দাবিতে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের শ্রমিকদের বিক্ষোভে মিছিলে গুলি চালিয়েছে নিরাপত্তাকর্মীরা। এতে ৬ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সিতারামপুর এলাকায় শ্রমিকদের উপর এ গুলি-বর্ষনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের সিতারামপুর প্রজেক্টের শ্রমিকেরা নির্ধারিত সময়ের চেয়েও অতিরিক্ত
গ্রেফতার হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে র্যাব। রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতারের পর তাকে রমনা থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মনিরুল ইসলাম। ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় মিনহাজ মান্নান ইমনকে রমনা থানায় হস্তান্তর করেছে র্যাব-৩। ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে