ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম সারা দুনিয়াকে ডিজিটাল শব্দটা শুনিয়েছেন। চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে ডিজিটাল শিল্প বিপ্লব। এই বিপ্লবের চরিত্রই হচ্ছে অতীতের সব বিপ্লব অতিক্রম করে নতুন নতুন প্রযুক্তিকে আলিঙ্গন করে সভ্যতার নতুন স্তর নির্মাণ করা, ডিজিটাল সভ্যতা গড়ে তোলা।’ গতকাল রোববার রাতে সেনাবাহিনীর আইটি পরিদপ্তর ও সিগন্যাল পরিদপ্তর এবং বিটিসিএলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে
বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে রবিবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়িদের দাবি আগুন পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে সরকারীভাবে ক্ষয়-ক্ষতির তালিকা নিরুপনের কাজ চলছে। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দরা। গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এলেও তাদের যান্ত্রিক
শিক্ষামন্ত্রী দীপু মনি সম্প্রতি বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধন করতে গেলে সেখানে উপস্থিত ছাত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখোশ পরে তাকে স্বাগত জানান। এ নিয়ে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দীপু মনিকে ভর্ৎসনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমাকে অনেকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার তো বেঁচে থাকার কথা নয়, তবুও বেঁচে আছি। আমি যে বেঁচে আছি তা জননেত্রী শেখ হাসিনার অবদান। বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে চট্টগ্রামে লড়েছি, জামায়াত-শিবিরকে উৎখাত করেছি। তা কি নেতৃবৃন্দ অস্বীকার করতে পারবেন? সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় রিমা কমিউনিটি সেন্টারে বিভাগীয় প্রতিনিধি
'ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীনের নেতৃত্বে একটি র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ উপদেষ্টা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অব্স্থায় মারা গেছেন। সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টার প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি বেতারের খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) তেহরানের একটি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার তিনি মারা যান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সবসময়
রাজধানীর দারুস সালামের উত্তর টোলারবাগ থেকে সোমবার রাতে মোঃ রেজাউল মাতুব্বর (৪২) নামের ওই প্রতারককে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রোর (পূর্ব) ডেমরা ইউনিট। তার কাছ থেকে ১২টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানীর ৩০টি সীম কার্ড উদ্ধার করা হয়েছে। সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার রিয়াজুল সহযোগীদের নিয়ে দীর্ঘ ১২ থেকে ১৩ বছর ধরে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফোন ব্যবহারকারীদের লটারীতে গাড়ী, বাড়ী, অর্থ পুরস্কার পাওয়ার
ভারতে নতুন করে আরও দু’জনের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে একজন দেশটির রাজধানী দিল্লিতে অপরজন দক্ষিণের তেলেঙ্গানাতে। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ভারতে মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে তিনজন আগেই শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত হওয়া দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে,
ভোলার বোরহানউদ্দিনে জাতিয় ভোটার দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চেয়ারম্যন আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে পৌর শহরে গুরুত্বিপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালিতে
ভারতের রাজধানী দিল্লিতে দাঙ্গা নয়, পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’ নামে এক নতুন কর্মসূচি ঘোষণাকালে তিনি এমন মন্তব্য করেন। মমতা বলেন, দিল্লিতে যা হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস। দিল্লিতে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণহত্যা হয়েছে। দিল্লি-কাণ্ডকে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে। তিনি বলেন, দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা করা হয়েছে। এর পর তাকে দাঙ্গার চেহারা দেওয়া
নগরীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোলঘেষে অবস্থিত অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রথম ক্যাম্পাসের দুইজন সফল শিক্ষিকা যথাক্রমে- নাহিদা আক্তার ও ফাতেমা আক্তার ইতি'র আবেগঘন অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ সোমবার সকালে, বিদ্যালয়ের হলরুমে। অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নিসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস.এম. হাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াজেদ আলী, প্রধান
বলিউড খিলাড়ি অক্ষয় কুমার অভিনীত আগামী ছবি ‘লক্ষ্মী বম্ব’। রাঘব লরেন্স পরিচালিত সে ছবিতে রূপান্তরকামী অর্থাৎ হিজড়া চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ছবি মুক্তির আগে বাস্তবের হিজড়াদের বাড়ি তৈরিতে দেড় কোটি রূপি দান করলেন খিলাড়ি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন পরিচালক রাঘব লরেন্স।রূপান্তরকামী সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে অক্ষয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লরেন্স লিখেছেন, ‘হাই বন্ধু ও ভক্তরা, একটা সুখবর শেয়ার করতে
সান্ত্বনার জয় খোঁজার ম্যাচেও শেষ বলে হেরে ধবলধোলাই হলো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাটিং করে ৩০৭ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে ৩০১ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। রোমাঞ্চকর ম্যাচে ৬ রানের জয় পেয়েছে লঙ্কানরা।পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দু্ই ওপেনার অভিষ্কা ফার্নান্দো ও দিমুথ করুণারত্মে ৬০ রানে উদ্বোধনী জুটি গড়েন।
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত সোমবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও
নগদ প্রণোদনা প্রদান ও টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধিতে বৈধপথে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৫০ কোটি ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪১ কোটি ডলার।কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, একক মাস হিসাবে গত ফেব্রুয়ারির চেয়ে এ বছর ফেব্রুয়ারিতে
সবচেয়ে বেশি ক্ষতির শঙ্কা তৈরি পোশাক খাতে সরকারের বিশেষ নীতি সহায়তা চায় এফবিসিসিআই ফিনিশড লেদারে সম্ভাব্য ক্ষতি ৩ হাজার কোটি টাকা কাঁচামাল সংকটে হুমকির মুখে প্লাস্টিক শিল্প করোনাভাইরাসের বিস্তৃতি বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। কাঁচামাল সংকটে বাংলাদেশের বিভিন্ন শিল্পকারখানায়ও উৎপাদন সংকুচিত হয়ে আসছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে কোনো কোনো খাতে উৎপাদন নেমে আসবে শূন্যের কোটায়। কিছু খাত রয়েছে চরম
ঢাকা উত্তর সিটি নির্বাচনে ‘ভোট ডাকাতি’ ও ‘কারচুপি’ হয়েছে এমন অভিযোগ এনে ‘নির্বাচনী ট্রাইব্যুনালে’ মামলা করেছেন উত্তর সিটিতে ধানের শীষের প্রতীকে নির্বাচন করা বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।সোমবার সকালে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য আদালতে মামলাটি করেন তাবিথ। তার পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম এহসানুর রহমান।আইনজীবী এহসানুর রহমান বলেন, আবেদনে ভোটগ্রহণের অনিয়ম উল্লেখ করে প্রধান নির্বাচন
টেস্টে অনেকদিন থেকেই দারুণ ছন্দে রয়েছে ভারত। টেস্টে ভারতের দারুণ ছন্দে থাকার কারিগর বলা যায় তাদের অধিনায়ক কোহলিকেই। তবে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে সংবাদ সম্মেলনে এলেন বিরাট কোহলি, সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দিলেন। তবে মনের মধ্যে যে কষ্ট আর ক্ষোভ ছিল, সেটি বেরিয়ে আসতে সময় লাগল না। হঠাৎ এক সাংবাদিকের প্রশ্ন শুনে রীতিমত ক্ষেপে গেলেন কোহলি।
পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও জিটিভির কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা বারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির বিপ্লব, সাধারন সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সড়কে ৫০৪টি দুর্ঘটনায় ৫৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ১৬৯ জন। একই মাসে রেলপথে ৫৬ দুর্ঘটনায় ৪৮ জনের প্রাণহানি হয়েছে। রেলপথে আহত হয়েছেন ১৩ জন। এছাড়া ফেব্রুয়ারিতে নৌ-পথে নয়টি দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন ৬৪ জন।বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান খলিফা কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ সোমবার সকাল ৮ টার দিকে সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। নিহত সিদ্দিকুর রহমান খলিফা ওরফে সিদ্দিক মোহরী (৬০) সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ শংকরপাশা গ্রামের মৃত কাসেম আলী খলিফার পুত্র। তিনি পিরোজপুর
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। সোমবার সকালে জেলা শহরের লঞ্চঘাট ও রবিবার রাতে সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো, গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী তকিমুন্নেছা বেগম (৬০) ও কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মনসুর শেখের ছেলে সাজ্জাদ (৬)।গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে হাঁটতে বের
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব " এই প্রতিপাদ্য নিয়ে, বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো, জাতীয় ভোটার দিবস ২০২০।উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টায়, নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়। র্র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়।পরবর্তীতে হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম