কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া এলাকায় করোনা আক্রান্ত হয়ে খালেদ হাবিব মুকুল (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। চিলমারী উপজেলায় তথা কুড়িগ্রাম ৬ জেলায় করোনা আক্রান্ত রোগী হিসাবে তিনি প্রথম মারা যান। ২৪ জুন (বুধবার) সন্ধায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত জিয়াউল হকের পুত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবায়ের হোসেন মৃত্যুর কথা নিশ্চিত করে
অনলাইন গণমাধ্যম ইনিউজ৭১সহ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আগৈলঝাড়ার দীপু বালা নামের সেই বৃদ্ধা (৭০) ঠাঁই পেলেন স্বজনদের কাছে। ঘটনার সূত্রপাত ঘটেছিল গত সোমবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া-ঢাকা-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস বাস স্ট্যান্ডে। খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের পাশে পড়ে থাকা অসুস্থ বৃদ্ধা দীপু বালার স্বামী ও বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। স্বামী অশ্বিনী বালা ৩-৪ বছর আগে মারা
মহামারি করোনাভাইরাস সংক্রমণ রুখতে কী করা যাবে, কী করা যাবে না এই নিয়ে প্রতিদিনই স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাক্তাররা গুচ্ছ গুচ্ছ নির্দেশিকা দিচ্ছেন। করোনা ভাইরাস থেকে বাঁচতে দ্য কনভার্সেসন পত্রিকায় প্রকাশিত একটি খবরে চমকে ওঠার মতো দাবি করা হয়েছে। বলা হয়েছে, নির্দিষ্ট পদ্ধতিতে শ্বাস-প্রশ্বাস নিলে করোনা রুখে দেওয়া যাবে! কী সেই পদ্ধতি? নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করতে হবে আর মুখ দিয়ে ছাড়তে
একসাথে গলায় ফাঁসি নিয়ে নিঃসন্তান দম্পতি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার শেখর ইউনিয়নের দরিসহস্রাইল গ্রামে বুধবার (২৪ জুন) এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী দম্পতির নাম রাকিব মোল্যা ও ইভা বেগম। সত্রে জানা যায়, দাম্পত্য হতাশার জের ধরে বসতঘরের আড়ায় গলায় ফাঁস নেয় ওই দম্পতি। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার বন বিভাগের সাবেক সহকারী বন সংরক্ষক (এসিএফ) মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (৬৫) মারা গেছেন। তার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের আদাবৈ এলাকায়। এদিকে করোনা উপসর্গ নিয়ে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই দিন মারা গেছেন। মুক্তিযোদ্ধা মতিউর রহমানের স্বজনরা জানায়, কিছুদিন ধরে জ্বর, গলাব্যথা ও কাশিসহ করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে ভুগছিলেন মতিউর রহমান, তার স্ত্রী এবং মেয়ে ঢাকা
করোনাভাইরাসের সংক্রোমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রায় চারশত কৃষকের মাঝে ধানবীজ বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ এর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় মঙ্গলবার সকালে উপজেলার বেলুটিয়া (দত্তবাড়ী) বাজার থেকে বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে এসব কৃষকদের মাঝে তিন কেজি করে উচ্চ ফলনশীল হাইব্রিড অ্যারাইজ এজেড ৭০০৬ ও অ্যারাইজ গোল্ড জাতের ধানবীজ বিতরণ করা হয়। এ সময়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে দ্বিতীয়বারের মতো জরুরি বৈঠকে বসছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (২৪ জুন) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সূত্র জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জোনভিত্তিক ম্যাপিং পাওয়া না গেলেও পূর্ব
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ২৪/০৬/২০২০ইং তারিখ বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পটুয়াখালীর বাউফল থানাধীন বগা ফেরি ঘাট হতে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় ০১ নং পলাতক আসামী মোঃ কুদ্দুস সরদার (৩০), পিতা- মোঃ হাফেজ সরদার, সাং-দাসের হাওলা, থানা-বাউফল,
বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দেশের হয়ে সবচেয়ে বেশি সময় প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। ৮ বছরের আইপিএল ক্যারিয়ারে খেলেছেন অনেকের সঙ্গেই। তাদের মধ্য থেকে এবার সেরা একাদশ বেছে নিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। আইপিএলে সাকিব এখন পর্যন্ত খেলেছেন দুটি দলে-কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আর সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের সঙ্গেই স্মৃতি বেশি। ওই দলের হয়ে দুইবার শিরোপা জিতেছেন। গত
মহামারি করোনাভাইরাসে থমকে গেছে বিশ্বের অনেক দেশ, বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো। এই মহামারির কারণে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ‘প্রশাসন স্বাভাবিক ক্লাস থেকে অনলাইন ক্লাসের টিউশন ফি না কমিয়ে অপরিবর্তনীয় রেখেছে'। এমন অভিযোগ করে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে মামলা করেছে আইন বিভাগের এক শিক্ষার্থী। হার্ভার্ডের আইন বিভাগে ওই শিক্ষার্থীর নাম আব্রাহাম বার্খোদার। তিনি সবেমাত্র হার্ভার্ড আইন স্কুলটিতে প্রথম বছর শেষ করেছেন। মঙ্গলবার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে নিজস্ব জিনোম সিকুয়েন্স মেশিনের সাহায্যে তরুণ শিক্ষক ও গবেষকদের অক্লান্ত পরিশ্রমে অন্য কোনো গবেষণা প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে তিনটি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়েছে। আজ বুধবার বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক
আগামী অর্থবছরে (২০২০-২০২১) দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ৮ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর মধ্যে ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লাখ টাকার রাজস্ব বাজেট এবং ৫৩টি প্রকল্পের অনুকূলে ৩ হাজার ৩১ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। বুধবার (২৪জুন) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সংস্থাটির ১৫৮তম পূর্ণ কমিশনের ভার্চুয়াল সভায় এ বাজেট অনুমোদন
বকেয়া বেতন ও ওভারটাইমসহ বিভিন্ন পাওনা দাবিতে রাজধানীর বনানী এলাকায় বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। তাদের অভিযোগ, পূর্ণ কাজ করার পরও অর্ধেক বেতন দিচ্ছে মালিকপক্ষ তাই তাদের এই বিক্ষোভ। বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানীর বনানীর প্রধান সড়কে বিক্ষোভ শুরু করেন ওই এলাকার অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। এই দাবিতে তারা গার্মেন্টসের লিয়াজোঁ কর্মকর্তাকে বাথরুমে আটকে রেখে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে
একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শেষ ভাগে এলো করোনা মহামারী, যার জন্য আজ বিশ্ববাসী খাচ্ছে হামাগুড়ি। করোনার কারণে বিশ্ব হচ্ছে ওলট পালট, তা দেখে ওহে বিশ্ব নেতারা রয়েছো কেনো চুপ? কোথায় গেলো তোমাদের পারমাণবিক বোমা আর মিসাইলের বাহাদুরী? যে ক্ষমতার বলে একে অপরের সাথে করেছো মারামারি। অদৃশ্য এক ভাইরাস আজ কেড়ে নিচ্ছে মোদের প্রাণ, পারমাণবিক বোমা,মিসাইল দিয়ে ঘায়েল করে বাঁচাতে পারছো না কেনো নিজেদের
রাজশাহী-৪ আসনের এমপি ও এনা প্রপার্টিজ এর মালিক ইঞ্জিনিয়ার এনামুল হক করোনায় আক্রান্ত। আজ বুধবার তার শরীরে এই ভাইরাস ধরা পড়ে। তিনি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫ জন মন্ত্রী-এমপি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন মারা গেছেন। অন্যদিকে গত শনিবার নতুন আক্রান্ত হয়েছেন বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা এমপি। এছাড়াও অনেক সাবেক এমপি-মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা করোনায়
সুশান্তের আত্নহত্যার পর মিডিয়া পাড়ায় গুনঞ্জন উঠে স্বজনপ্রীতি ও প্রভাবশালীদের বলিউড রাজত্বের কথা। এই প্রবীন অভিনেতার মৃত্যুর পর থেকে সরব হতে শুরু করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ।উঠে এসেছে বলিউডে কি করা হয় নতুন অভিনেতা/অভিনেত্রীদের সাথে এবং কিভাবে মানসিক ভাবে অত্যাচার করে ধংস করে দেওয়া হয় উজ্জ্বল ভবিষ্যৎ। ঠেলে দেওয়া হয় মৃত্যুর দিকে। বলিউড থেকে চিরকালের জন্য দূর করা হোক
বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন জুয়াড়িদের প্রস্তাব গোপন করায়। যদিও পরে দুই বছরের জায়গায় এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। তবে এই অলরাউন্ডার জানিয়েছেন, সেই ভুলের জন্য তিনি ৫-১০ বছর নিষিদ্ধ হতে পারতেন। জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাব বোর্ডকে না জানানোর কারনে, গত বছরের ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। এরই মধ্যে সাকিবের নিষেধাজ্ঞার
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১৮ দিন পর করোনামুক্ত হয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।বুধবার (২৪ জুন) তিনি নিজেই করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে সারওয়ার আলম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে কোভিড-১৯ থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।’ একের পর এক আলোচিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত
করোনা জয়ী বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ৩৪ সদস্য কাজে যোগ দিয়েছেন। মহামারি করোনায় আক্রান্ত ১৮৩ জন সদস্যর মধ্যে ৭৬ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এর মধ্যে ৩৪ জন আজ বুধবার (২৪ জুন) কর্মস্থলে যোগদান করেছেন। জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এরা করোনা আক্রান্ত হয়েছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে মঙ্গলবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি)
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।বুধবার (২৪ জুন) তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রাজধানীর হেয়ার রোডের বাসায় উঠছেন বলে জানান এই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন। বিকেল ৪টার দিকে নাছির উদ্দিন বলেন, অল্প কিছুক্ষণের মধ্যে মন্ত্রী মহোদয় বাসায় আসছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় এবং অন্য কোনো সমস্যা না থাকায় হাসপাতাল
করোনা আক্রান্ত হয়ে প্রথম প্লাজমা থেরাপি নেওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. সমিরুল ইসলাম আর নেই।বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন হাসপাতালটির মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ সেলিম। ডা. মোহাম্মদ সেলিম বলেন, গত ১৩ জুন থেকে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে করোনা আক্রান্ত হওয়ার পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
সরকারি খাস জমি কিংবা বেসরকারি মালিকানা; জমি হলেই হলো। ভাগের নামে চাঁদা অথবা বেপরোয়াভাবে দখল নিতে আসবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের মদদপুষ্ট বাহিনীর লোকেরা। আর এভাবেই স্ত্রী ফারহানা রহমান হ্যাপির নামের আড়ালে তিনি গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। এমনই অভিযোগ উঠেছে সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এমপি নাইমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রীর বিরুদ্ধে। আরও
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)' প্রকল্পের আওতায় করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য প্রকল্পভূক্ত ০২টি উপজেলা পরিষদ ও ৩০টি ইউনিয়ন পরিষদের মােট ৪,৪৭৯ জন সুবিধাভােগীদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ড গ্লাভস পিপিই সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মােঃ মতিউল ইসলাম চৌধুরী এবং
ঝিনাইদহে নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৮ জন। আক্রান্তদের মধ্যে শৈলকুপা আ'লীগ নেতা ও উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার মোল্লাসহ তার পরিবারের ৪ সদস্য রয়েছে। এই নিয়ে শৈলকূপায় ৩০ জন করোনায় আক্রান্ত হলেন। এ খবর নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার