১৯৯৪ সালে কেনা বিভিন্ন সামগ্রীর জন্য উত্তর কোরিয়ার কাছে এখনও ১১.৬২ মিলিয়ন মার্কিন ডলার পাওনা আছে বাংলাদেশের। সে টাকা পরিশোধের কোনো নামগন্ধও নিচ্ছেন না কিম জং উন- এমনটাই জানিয়েছে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। শনিবার (২৭ জুন) পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ সালে কেনা বিভিন্ন সামগ্রীর জন্য উত্তর কোরিয়ার কাছে ১১.৬২ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া
মসজিদ থেকে ইমাম মাও. মো. নুর হুছাইনকে (২৮) তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে জখম করেছে কয়েকজন দুর্বৃত্ত। শনিবার বিকালে শশীভূষণ থানার চরকলমী মায়া ব্রিজ সংলগ্ন চরমায়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি চরফ্যাশন উপজেলায় মসজিদের ইমাম পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মায়া ব্রিজ সংলগ্ন নাংলাপাতা নামক গ্রামে মো.হাফিজ, মো. মাসুম, কামালসহ আরও কয়েকজন ইমাম নুর হুছাইনকে
মহামারি করোনা সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়ন ও ভিজিডি কার্ড প্রদানে জালিয়াতির অভিযোগে মোট ১০২ গণপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এদের মধ্যে ৩২ জন ইউপি চেয়ারম্যান, ৬৪ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর ও একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান। রোববার (২৮ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
দীর্ঘ ছয় বছর দূরারোগ্য রোগের সঙ্গে লড়াই করে মারা গেছেন স্লোভাকিয়ার সাবেক ডিফেন্ডার ম্যারিয়ান চিসোভস্কি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। আজ চেক ক্লাব ভিক্টোরিয়া প্লাজেন এ কথা জানিয়েছে। ক্লাবটির ফেসবুক পেইজ ও টুইটারে বলা হয়,‘ আজকের দিনটি খুবই দু:খের। দু:খ ভারাক্রান্ত হৃদয়ে আপানাদের জানাতে চাই যে ম্যারিয়ান চিসোভস্কি চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছেন। ২০০০, ২০০১ ও ২০০৮ সালে
মহামারি করোনাভাইরাসের প্রতিরোধে বেসামাল হয়ে পড়েছে ভারত। করোনার কারণে দেশটিতে বেশ কয়েক দফা জারি করা হয়েছে লকডাউন। তবুও যেন কিছুতেই থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্ব তালিকায় আক্রান্তের দিক দিয়ে ভারত চতুর্থ অবস্থানে রয়েছে। তারপরও কর্মহীনরা পেটের টানে ফিরছেন কর্মস্থলে। উত্তর প্রদেশের ৩০ লাখের বেশি অভিবাসী শ্রমিকরা লকডাউনের মধ্যেই কাজে ফিরছেন। তাদের কাছে ক্ষুধায় মরার চেয়ে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ভাই এম ফয়জুর রহমান। ঢাকার এভার কেয়ার (সাবেক এ্যাপেলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জুন) তার মৃত্যু হয়। মৃত্যুকালে ব্যবসায়ী ফয়জুরের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুনাগ্রাহী রেখে গেছেন। সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান
ভারতের গ্রামাঞ্চলের প্রতি তিন চিকিৎসকের মধ্যে দু’জনই ভুয়া। মেডিকেল তথা চিকিৎসাশাস্ত্র পড়াশোনা না করেই দিনের পর দিন মানুষের চিকিৎসা করে যাচ্ছে তারা। সম্প্রতি ভারতের ১৯টি রাজ্যে ১ হাজার ৫১৯টি গ্রামের স্বাস্থ্যসেবা নিয়ে জরিপ চালায় সেন্টার ফর পলিসি রিসার্চ (সিপিআর) নামে একটি দাতব্য সংস্থা। সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে তাদের এ জরিপের ফলাফল। জরিপে দেখা গেছে, ভারতের ৭৫ শতাংশ গ্রামে একটি
দ্বীপজেলা ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে একটি পিসিআর ল্যাব স্থাপন হলেও জনবল সংকটে চালু হচ্ছেনা। এতে চরম বিপাকে পড়েছে জেলার ভূক্তভোগীরা। গত ১০-১২ দিন ধরে উপজেলা সদর থেকে সফস্টিকের অভাবে নমুনা নেয়া হচ্ছেনা। জেলা স্বাস্থ্য বিভাগ সীমিত সংখ্যক নমুনা ঢাকা অথবা বরিশাল পাঠায়। ওই নমুনা আসতেও কমপক্ষে ১০ দিন লেগে যায়। ফলে টেষ্ট জটের সৃষ্টি হয়েছে। অপরদিকে সন্দেহভাজন আক্রান্ত রোগীরা একদিকে যেমন
পিরোজপুরের কাউখালীতে অগ্নিকান্ডে তোকাচ্ছের হাওলাদার নামে এক ব্যবসায়ির বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে বেকুটিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ির আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। স্থানীয়দের সূত্রে জানাগেছে, বেকুটিয়া গ্রামের ব্যবসায়ী তোকাচ্ছের হাওলাদার এর বসতঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিলো।
মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আজ রবিবার (২৮ জুন) বিকেল পাঁচটায় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ সূত্রে এ তথ্য জানা গেছে। গ্রুপটির কাছে থাকা তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ১২৮টি গণমাধ্যমের ৫০১ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪১ জন সংবাদকর্মী। গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির খোকনের
কয়েকদিন ধরেই চাউর হচ্ছিলো যে পাটকলগুলো শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানো হবে। সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সারা দেশের ২৬টি পাটকলের শ্রমিকরা আন্দোলনের ঘোষণা দেয়। এর মধ্যেই বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রোববার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানালেন। পাটমন্ত্রী বলেন, লোকসানে থাকা পাটকলগুলোকে লাভজনক করার উপায় নিয়ে ছয় মাস ধরে চিন্তা-ভাবনা করা হচ্ছে। ৪০ বছর ধরে আমরা কোনো লাভ করতে পারিনি।
মহামারি করোনাভাইরাসে আতঙ্কে আছে সারাবিশ্ব। এই অবস্থার মধ্যেই নতুন আতঙ্ক ছড়াচ্ছে ‘সালমোনেলা’। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মূলত মুরগির মাধ্যমে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় অন্তত ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে সিডিসি'র বরাত দিয়ে জানিয়েছে, গত ২০ মে
মানিকগঞ্জ-১ আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাঈমুর রহমান দুর্জয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্লিন ইমেজের দুর্জয়ের ওপর ভরসা রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ক্ষমতার স্বাদ পেতেই বদলে যায় তার চরিত্র। জমি দখল, রাতারাতি পাওয়ার প্ল্যান্টের মালিক বনে যাওয়া, এলাকায় মাদক ব্যবসার মদদ দেওয়া থেকে শুরু করে অর্থপাচার করে মালয়েশিয়ার সেকেন্ড হোমও বানিয়েছেন তিনি। সেই দুর্জয়ের
বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান। এ নিয়োগের ফলে অধ্যাপক ড. আনিসুজ্জামানের আসনে অধিষ্ঠিত হলেন তিনি। ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন এই সাহিত্যিক ও গবেষক। রোববার (২৮ জুন) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান। সভাপতির দায়িত্ব ও অন্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী
ঝালকাঠি জেলার রাজাপুরে আমন আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ধানসিঁড়ি নদী খনন করে অপরিকল্পিত ভাবে স্তুপ আকারে মাটি রাখায় এ অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ককৃষকরা। কেননা মাটির নিচে চাপা পরে সংযোগ খাল ও সেচ নালা বন্ধ হয়ে কৃষকদের চাষাবাদ বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের প্রায় ৩ কিলোমিটার জায়গায় ধানসিঁড়ি নদী খননের মাটিতে সংযোগ খাল ও সেচ নালা
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯ ) এর সংক্রমণ রোধে গত মার্চের শেষের দিকে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কারণে সারা দেশে ৯৫ শতাংশ মানুষের আয় কমেছে। এতে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে বেশির ভাগ মানুষকে। এ অবস্থায়, শুধু নিম্নবিত্ত নয় সবার জন্য নতুন করে পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। পরিস্থিতির উত্তরণে সবাইকে এক হয়ে কাজ
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হক আকন্দ। রোববার (২৮ জুন) ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে। দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়। তিনি আওয়ামী
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগীর এর নিজ অর্থায়নে তারই নির্দেশনায় বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরন করে। বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকমিরা বালিপাড়ার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস থেকে সমুরক্ষার জন্য মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।পাশাপাশি সচেতনতাম‚লক ব্যানার লিফলেট প্রদান করা হয়। এ প্রসংগে ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগীর জানান,মাননীয় প্রধানমন্ত্রী, “বাংলাদেশ ছাত্রলীগ
চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন শিল্পী দিলরুবা খান। অভিযোগে বলা হয়েছে, অনুমতি না নিয়ে শিল্পী দিলরুবা খানের ‘পাগল মন’ গান রিমেক করে সিনেমায় ব্যবহার করেছেন শাকিব খান। রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি করে এ অভিযোগ দিয়েছেন তিনি। শিল্পী দিলরুবা খানের আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যান সংসদে ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় ধানখালীর পাঁচজনিয়া গ্রাম সংলগ্ন সংসদে এ ঘটনা ঘটে। এসময় আহত হয় ওই সংসদের সংসদের সদস্য শান্ত (১৭) ও মিরাজ (২০)। এছাড়া এসময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যান সংসদের সভাপতি মেহেদি হাসান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপ নেই। বাংলাদেশের মানুষ খুব অসহায় হয়ে পড়েছে। তারা কোনো দিক-নির্দেশনা খুঁজে পাচ্ছে না। তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে সমস্ত দেশে কোবিড-১৯ ছড়িয়ে পড়েছে এবং এখন গ্রামে গ্রামে এই করোনাভাইরাসের রোগী দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা, তারা বলছেন যে, এই রোগের জন্য অক্সিজেন প্রয়োজন, সেই
অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান 'কঠোর' বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অপরাধী দলীয় পরিচয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেওয়া হবে না।রবিবার সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্যখাতেই নয়, যে কোনো খাতের অনিয়ম,
মহামরী করোনা ভাইরাসের সংক্রমনে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী অসহায় দিনমজুর খেটে খাওয়া দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা ও বৃক্ষরোপন কর্মসৃচীর উদ্বোধন করেন প্রধান অতিথি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি।রোববার (২৮জুন) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেনমাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৭৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে।রোববার (২৮ জুন) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা